By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত
খুলনামহানগর

রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে মোবাইল কোর্ট পরিচালনার সিদ্ধান্ত

Last updated: 2026/02/16 at 6:53 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 months ago
Share
SHARE

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির ফেব্র“য়ারি মাসের সভা গতকাল রোববার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
খুলনা জেলা প্রশাসনের স্থানীয় সরকার দপ্তরের উপ-পরিচালক মোঃ আরিফুল ইসলামের সভাপতিত্বে সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, নিরপেক্ষ ও নির্বিঘেœ সম্পন্ন করার জন্য নির্বাচনে নিয়োজিত সকল কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মোঃ খায়রুল আনাম বলেন, জাতীয় সংসদ নির্বাচন শুধু আইনশৃঙ্খলা বাহিনী নয়, সকলের সমন্বয়ে সুসম্পন্ন করা হয়েছে। তিনি রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ ইনের বিরুদ্ধে মৎস্য বিভাগকে সহযোগিতা করা হবে বলে জানান।

কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-রিচালক কৃষিবিদ মোঃ নজরুল ইসলাম বলেন, খুলনা জেলায় আমন মৌসুমে ৯৫ শতাংশ অর্জন করা সম্ভব হয়েছে। ইরি চাষে এ জেলায় ৯২ শতাংশ লক্ষ্যমাত্রা অর্জিত হবে। তিনি জানান, কৃষিতে ব্যবহারের জন্য পর্যাপ্ত পরিমানে সার মজুদ রয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা মোঃ বদরুজ্জামান সভায় জানান, মৎস্য সম্পদ ধ্বংসকারী জাল উদ্ধার কার্যক্রমে এ পর্যন্ত ১২৬টি অভিযান ও ৩০টি মোবাইলকোর্ট পরিচালনা করে ৩৬৬টি জাল ধ্বংস ও ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। রপ্তানিযোগ্য চিংড়ি মাছে জেলি পুশ ইনের বিরুদ্ধে ১৮টি অভিযান ও দুইটি মোবাইলকোর্ট পরিচালনা করে সাড়ে ৩৮ কেজি পুশ বিনষ্ট এবং সাড়ে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সভায় বলেন, আসন্ন পবিত্র মাহে রমজান মাসে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে প্রতিদিন বাজার মনিটরিং ও মোবাইলকোর্ট পরিচালনা করা হবে।
সভায় ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আসন্ন রমজানে যাকাতের একটি অংশ ফাউন্ডেশনের যাকাত বোর্ডে প্রদানের অনুরোধ করেন যা আয়কর মুক্ত।
সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল, সিভিল সার্জন ডাঃ মোছাঃ মাহফুজা খাতুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 16, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনার নলিয়ানে “তারুণ্যের উৎসব ২০২৬” শীর্ষক মেডিক্যাল ক্যাম্পেইন পরিচালনা করেছে কোস্ট গার্ড
Next Article নগরীতে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রি শুরু কাল
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনামহানগর

রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রি- ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় আঁশফলের মুকুলে সোনালি হাসি: বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?