By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন

Last updated: 2023/03/29 at 1:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বাগেরহাট অফিস : বাগেরহাটে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার পরিদর্শন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। মঙ্গলবার বিকেলে বাগেরহাট শহরের প্রধান মাছ, গোশত, সবজি, চাল ও ফলের বাজার পরিদর্শন করেন। এসময় তিনি বিভিন্ন পণ্যের ক্রয় ভাউচার ও বিক্রি মূল্য পরীক্ষা করেন। সেই সাথে খেজুর, তরমুজ, আঙ্গুর, লেবুসহ বিভিন্ন ফল ও নানা ধরণের মাছের ভাল-মন্দ যোগ্যতা যাচাই করেন। পরে ৭২০ টাকা কেজি মূল্যে গরুর গোশত, ২২০ টাকায় বয়লার, ৩৩০ টাকা কেজিতে সোনালী মুরগি বিক্রির নির্দেশ দেন। এছাড়া বেগুন, কুমড়া, লাউ, করলা, পুইশাকসহ বিভিন্ন সবজি সর্বনিম্ন মূল্যে বিক্রির আহবান জানান ব্যবসায়ীদের।

এসময় বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজ আল আসাদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম, জেলা বাজার কর্মকর্তা সুজাত খান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, বাগেরহাট চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি লিয়াকত হোসেন লিটনসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এদিকে জেলা প্রশাসকের বাজার পরিদর্শনের খবর পেয়ে বেশকিছু মুদিদোকানদার ও গোশতের ব্যবসায়ীরা দোকান ফেলে গা ঢাকা দেয়। ভবিষ্যতে এসব ব্যবসায়ীদের বিষয়ে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান।

তিনি বলেন, রমজান আসলেই কিছু অসাধু ব্যবসায়ী অতিরিক্ত মুনাফা লাভের জন্য নিত্য প্রয়াজনীয় পণ্যের দাম বাড়িয়ে দেয়। যা এক ধরণের অপরাধ। অসাধু ব্যবসায়ীদের দৌরত্ব রোধ করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতও পরিচালনা করা হয়। বাজার পরিদর্শন করে যেসব পন্যের দামের সাথে অসঙ্গতি ছিল, সেসব ব্যবসায়ীদের সতর্ক এবং সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করার নির্দেশনা দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরণের বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article চুয়াডাঙ্গায় বিএনপির ১৭ নেতাকর্মী কারাগারে
Next Article কাউন্সিলর হাফিজুর রহমান মনি’র স্ত্রীর সুস্থতা কামনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণ নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ

By Correspondent 6 hours ago
খুলনামহানগর

খুলনায় রমজানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে নাগরিক সমাজের মানববন্ধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জেলার খবরযশোর

দুটি নিষিদ্ধ চরমপন্থী দলের অভ্যন্তরীণ কোন্দলে খুন বরফকল ব্যবসায়ী রানা প্রতাপ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘রাতে কিশোররা রাস্তায় অযাচিত ঘোরাঘুরি করলে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
বাগেরহাট

ফকিরহাটে মানসা কালী মন্দিরের কমিটি গঠন

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বঙ্গোপসাগরে কেন ঘন ঘন ঘূর্ণিঝড়

By জন্মভূমি ডেস্ক 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?