By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের জন্যই ২৫২ এসআইকে অব্যাহতি’
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের জন্যই ২৫২ এসআইকে অব্যাহতি’
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাজনৈতিক কারণে নয়, শৃঙ্খলাভঙ্গের জন্যই ২৫২ এসআইকে অব্যাহতি’

Last updated: 2024/10/22 at 3:14 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক নিউজ : সম্প্রতি পুলিশের ২৫২ জন উপ পরিদর্শককে (এসআই) অব্যাহতিতে রাজনৈতিক কোনো কারণ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (২২ অক্টোবর) আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

উপদেষ্টা বলেন, আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করেছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের শৃঙ্খলা রক্ষায় আরও সচেষ্ট হতে হবে। অপরাধী ও আন্দোলন সমাবেশে উসকানিদাতাদের রাজনৈতিক পরিচয় প্রকাশ করা হতে পারে।

তিনি বলেন, বিভিন্ন দাবি-দাওয়া বিষয়ে রাস্তায় সমাবেশ না করে দাবি-দাওয়া সংক্রান্ত একটি কমিটি সরকার করে দিয়েছে। ওই কমিটির সঙ্গে তারা আলোচনা করতে পারবে। রাস্তাঘাটে সমাবেশ করতে গেলে যানজটসহ নানা বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এতে সবাই ভুক্তভোগী হয়। জনভোগান্তি দূর করতে শাহবাগ মোড়ের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সভা সমাবেশ করলে জনভোগান্তি অনেকটা কমবে। এ জন্য সবাইকে আমি রিকোয়েস্ট করবো শাহবাগের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যান সবাই ব্যবহার করুন।

কিছুক্ষণ আগে পুলিশ একাডেমি থেকে সিদ্ধান্ত এসেছে ২৫২ জন উপ-পুলিশ পরিদর্শককে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে অব্যাহতি দেওয়া হয়েছে। কোনো ধরনের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, শৃঙ্খলা একটা বড় ধরনের সংজ্ঞা। এর পরিধি ব্যাপক। কাকে কোন ধরনের শৃঙ্খলা ভঙ্গের জন্য অব্যাহতি দেওয়ার হয়েছে সেটা একাডেমি ভালো বলতে পারবে। আমি তাদের এই প্রক্রিয়াটা পুরোপুরি জানি না। এই সংখ্যাটা পূরণের জন্য আমরা ইতোমধ্যে একটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছি। তবে যত তাড়াতাড়ি সম্ভব আমরা এ নিয়োগ সম্পন্ন করবো।

এটা আইন-শৃঙ্খলার জন্য বড় ধাক্কা কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এটা বড় কোনো ধাক্কা নয়।

তাদের এক ধরনের রাজনৈতিক পরিচয় আছে তাদের সে বিষয় আমলে নিয়েই এই অব্যাহতি কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, তাদের একাডেমিক শৃঙ্খলা ভঙ্গের জন্য বের করা হয়েছে। এর চেয়ে বেশিও বের হয়। অনেক সময় শৃঙ্খলা ভঙ্গের জন্য পুরো কোর্সও বের করে দেওয়া হয়।

ডিসিপ্লিনের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ নয়। এখানে তো সংখ্যা কম। যদি দেখা যেতো পুরো ব্যাচের ভেতর শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ থাকে তাহলে পুরো ব্যচকেও অব্যাহতি দেওয়া হয়।

ডিসিপ্লিন বিষয়টা অনেক বড় সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। এখানে তাদের অব্যাহতির বিষয় কোনো রাজনৈতিক কারণ নেই। এখানে যারা একাডেমিক ইন্সট্রাকটর আছেন তারাই ভালো বলতে পারবেন।

অবৈধ অস্ত্রের উদ্ধার অভিযান চলছে জানিয়ে উপদেষ্টা বলেন, আমাদের কি পরিমাণ অস্ত্র উদ্ধার হয়েছে সে সংখ্যাটা নিয়ে আলোচনা হয়েছে৷ যদিও আমরা সংখ্যাটা এখানে বলবো না। প্রতিটি বাহিনী উদ্ধার অভিযান করছে। পুলিশ ব্রিফ করলে বিস্তারিত তথ্য দেওয়া হবে।

তিনি বলেন, আমরা শুধু থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করছি না। অন্যান্য অবৈধ অস্ত্রও উদ্ধার করছি। আইজিপি এখানে বলেছেন থানা থেকে লুট হওয়া অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার হয়েছে। কিন্তু অবৈধ অস্ত্রের পরিমাণ তো আমাদের জানা নেই৷

এদিকে আইজিপি বলেন, থানা থেকে লুট হওয়া অস্ত্রের ৮০ শতাংশ উদ্ধার করা হয়েছে। বাকিটাও উদ্ধার করার পথে রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 22, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ২০২ রানের লিড নিয়ে অল আউট দক্ষিণ আফ্রিকা
Next Article ইসরায়েলি হামলায় হিজবুল্লাহর আর্থিক বিভাগের প্রধান নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুর সীমান্তে কোটি টাকা মুল্যের মাদক ও ডিএনএ টেষ্ট কিট উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 10 minutes ago
ঝিনাইদাহ

মহেশপুরে প্রণোদনার বীজ ও সার বিতরণ

By জন্মভূমি ডেস্ক 11 minutes ago
খুলনা

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর সদস্য অস্ত্রসহ আটক

By জন্মভূমি ডেস্ক 14 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রবীণ, শিক্ষার্থী ও প্রতিবন্ধীদের মেট্রো ও ট্রেনে ভাড়া ছাড়ের উদ্যোগ নেওয়া হচ্ছে: মন্ত্রী

By Tanvir 1 hour ago
জাতীয়

সব জেলায় জিলা স্কুল হবে: শিক্ষামন্ত্রী

By Tanvir 1 hour ago
জাতীয়

রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে যুক্তরাজ্যকে পাশে চায় বাংলাদেশ

By Tanvir 1 hour ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?