By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > Uncategorized > রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল
Uncategorized

রাজনৈতিক দলের বিচারে সুপারিশ করতে পারবে ট্রাইব্যুনাল

Last updated: 2024/11/20 at 3:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর অপরাধমূলক কর্মকাণ্ড বিচারের জন্য সুপারিশ করতে পারবে। আজ বুধবার (২০ নভেম্বর) সচিবালয়ে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সংক্রান্ত অধ্যাদেশের খসড়া অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সংশোধন অধ্যাদেশে বলা হয়েছে যে, গণহত্যা বা মানবতাবিরোধী অপরাধের বিচারে ট্রাইব্যুনাল রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে সুপারিশ করতে পারবে, তবে সরাসরি শাস্তির ক্ষমতা দেওয়া হবে না। ট্রাইব্যুনাল যদি মনে করে, তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করতে পারবে। তবে এই সুপারিশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের ওপর নির্ভর করবে।

এদিকে, আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই প্রস্তাবে ট্রাইব্যুনালকে সরাসরি শাস্তির ক্ষমতা না দেওয়ার কথা বলা হয়েছে। আদালত যদি মনে করে, তবে শাস্তি দেওয়ার সুপারিশ করতে পারবে। তিনি আরো বলেন, এই খসড়াটি চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং এটি উপদেষ্টা পরিষদের সম্মতির পরই কার্যকর হবে।

এছাড়া, গত জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য রোম স্ট্যাটিউটসহ আন্তর্জাতিক ও জাতীয় মানবাধিকার সংগঠনের সুপারিশের আলোকে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ সংশোধন করা হচ্ছে।

আইন উপদেষ্টা আরও জানান, সাইবার নিরাপত্তা আইন বাতিল করে নতুন সাইবার সুরক্ষা অধ্যাদেশ প্রণয়নের কাজ শেষ পর্যায়ে রয়েছে। এছাড়া, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত ছাত্র-জনতার গণআন্দোলন দমনে দায়ের করা প্রায় সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে।

অন্যদিকে, নির্বাচনের বিষয়ে তিনি বলেন, সরকার কোনো দমনপীড়ন চায় না, তবে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়ার জন্য প্রয়োজনীয় সংস্কার করা হবে।

এছাড়া, গুমবিরোধী আন্তর্জাতিক সনদ অনুসমর্থন এবং বিচার বিভাগ সংস্কারের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান আইন উপদেষ্টা।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভেড়ামারা সরকারি কলেজের ফুটবল প্রতিযোগিতা
Next Article নির্বাচনে সাপোর্ট দেওয়া সাংবাদিকদের ‘দেখা হবে’
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

Uncategorizedজাতীয়

নিজ দলের কর্মীদের পুলিশে দিলেন নবনির্বাচিত এমপি

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

যশোরে পার্কিংয়ে থাকা বাসে অগ্নিসংযোগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা

By জন্মভূমি ডেস্ক 1 week ago
Uncategorized

দশমিনা ভিপি নুরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?