By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাজনৈতিক সহিংসতা পরিহার করতে হবে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > রাজনৈতিক সহিংসতা পরিহার করতে হবে
শীর্ষ খবর/ তাজা খবরসম্পাদকীয়

রাজনৈতিক সহিংসতা পরিহার করতে হবে

Last updated: 2023/07/25 at 12:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যখন রাজনৈতিক পরিবেশ শান্তিপূর্ণ রাখা জরুরি, তখন উদ্বেগের সঙ্গে লক্ষ করা যাচ্ছে যে পাল্টাপাল্টি সমাবেশ, হামলার ঘটনায় পরিবেশ সংঘাতময় হয়ে উঠছে। এই ধারা অব্যাহত থাকলে শেষ পর্যন্ত পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়াবে, তা কে বলতে পারে!

আমাদের দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি কেউ কাউকে রাজনৈতিকভাবে মোকাবিলা না করে গায়ের জোরে মোকাবিলা করতে চায়। দুই দলই নিজেকে জনপ্রিয় বলে দাবি করে, কিন্তু জনগণের মতামতের তোয়াক্কা করে না দলীয় কর্মসূচি গ্রহণের বেলায়। ছোট দলগুলোর মধ্যেও বড় দলের বদঅভ্যাস সংক্রমিত হচ্ছে। যুক্তির জোর নয়, জোরের যুক্তি হয়ে উঠছে রাজনৈতিক দলগুলোর নীতি। আর জোরজবরদস্তির রাজনীতিতে সাধারণ মানুষের চিড়ে চ্যাপ্টা অবস্থা।

অথচ বদলে যাওয়া পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে রাজনৈতিক কর্মসূচি নির্ধারণে সক্ষমতা দেখাতে পারছে না রাজনৈতিক দলগুলো। মানুষের কাছে নিজেদের রাজনৈতিক বক্তব্য পৌঁছে দেওয়ার জন্য এখন অনেক সহজ উপযোগী মাধ্যম থাকলেও রাজনৈতিক দলগুলো এখনো আটকে আছে পুরোনো ধারার মিছিল-মিটিং-স্লোগানে। এই রাজনীতি মানুষকে কাছে টানে না, উল্টো তাদের মধ্যে বিরক্তির উদ্রেক করে।

রাজনীতির প্রতি মানুষের বীতশ্রদ্ধ ভাব নানাভাবেই স্পষ্ট হয়ে ওঠে। কোনো দলের কর্মসূচিতেই এখন আর সাধারণ মানুষের উপস্থিতি দেখা যায় না। একেবারে দলীয় কর্মী-সমর্থক-ক্যাডার ছাড়া কেউ সভা-সমাবেশে যোগ দেয় না। নির্বাচনের প্রতি মানুষের উৎসাহ থাকলেও এখন সেখানেও ভাটার টান। ঢাকা-১৭ আসনের সাম্প্রতিক নির্বাচনে ভোটারদের যে খরা দেখা গেল, তা রীতিমতো উদ্বেগের। এর মধ্যে রাজনৈতিক পরিবেশ যদি সংঘাতময় হয়ে ওঠে, তাহলে পরিণতি হবে ভয়াবহ। জনদুর্ভোগ তৈরি হয়- এমন কর্মসূচি রাজনৈতিক দলগুলোকে যেমন এড়িয়ে চলতে হবে, তেমনি সহিংসতাও পরিহার করতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট July 25, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় বিলুপ্তির পথে মাদুর শিল্প
Next Article ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন পাকিস্তান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

বাংলাদেশের প্রশংসা করে ভারতের নির্বাচন কমিশনকে ধুয়ে দিলেন মমতা

By Staff Reporter 59 minutes ago
আন্তর্জাতিক

বিহারে প্রকাশ্যে মাছ-মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা, কড়া বিধি আনছে নীতীশ সরকার

By Staff Reporter 1 hour ago
আন্তর্জাতিক

পাকিস্তানে নিরাপত্তা চৌকিতে গাড়িবোমা হামলা, ১১ নিরাপত্তাকর্মী নিহত

By Staff Reporter 1 hour ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক বিকেলে

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?