By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাজশাহীতে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, সড়কে চলছে নৌকা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রাজশাহীতে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, সড়কে চলছে নৌকা
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাজশাহীতে ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত, সড়কে চলছে নৌকা

Last updated: 2023/10/06 at 3:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : টানা ভারী বৃষ্টিপাতের ফলে রাজশাহী মহানগরীর অনেক সড়ক পানিতে তলিয়ে গেছে। নগরীর বর্ণালী মোড় এলাকায় নৌকায় করে সড়ক পার হতে দেখা গেছে অনেককে। আবহাওয়া অফিস জানিয়েছে, রাজশাহীতে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘণ্টায় ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

জানা গেছে, বুধবার রাত ১০টা থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত রাজশাহীতে অতি ভারী বর্ষণ হয়েছে। বৃষ্টি থামেনি আজ সকাল-দুপুরেও। ফলে নগরীর নিম্নাঞ্চলগুলো তলিয়ে গেছে। একই সঙ্গে তলিয়ে গেছে সড়কগুলো। পানিতে ডুবে থাকা সড়কে চলাচলে বেগ পেতে হচ্ছে নগরীবাসীকে। এছাড়া বৃষ্টিপাতের ফলে অনেকের বাড়ি ও দোকানে পানি ঢুকে গেছে। ফলে নগরীর উপশহর এলাকা, লক্ষ্মীপুর, রাজিব চত্বর, বর্ণালী মোড়, সিপাইপাড়া, সাহেব বাজার তালাইমারী এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। সারাদিন ভোগান্তির পর বিকেলের দিকে এসে পানি নেমেছে। পানি নামলেও অনেক জায়গায় এখনো জলাবদ্ধতা রয়েছে।

নৌকার চালক রায়হান বলেন, দুপুর থেকে ২০০ জনের বেশি মানুষ পারাপার করেছি। আমরা সাধারণত শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের পারাপার করছি। একই সঙ্গে আল আরাফা ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের রোগী ও তাদের স্বজনদের পারাপার করছি।

বর্ণালী মোড় এলাকায় জয় নামে এক বাসিন্দা বলেন, একটু বেশি বৃষ্টি হলেই এখানে পানি জমে যায়। সড়কের পাশে যে ড্রেনটি আছে, সেই ড্রেনে আশপাশের এলাকার পানি আসে। এলাকার পানি ও আশপাশের পানি এসে এখানে জলাবদ্ধতা সৃষ্টি হয়।

নৌকায় পারাপার হওয়া এক শিক্ষার্থী বলেন, এখানে এসে দেখি পানি জমে আছে। তবে নৌকা চলছে। আমি জানতাম না। নৌকাটি কোচিংয়ের শিক্ষার্থীদের পারাপারের জন্য রাখা হয়েছে। পরে আমি নৌকায় উঠে কোচিংয়ে গেলাম।

কোচিংয়ের পরিচালক মাসুদ বলেন, আমাদের অ্যাডমিশন কোচিংয়ে ভর্তির বিষয়ে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ অভিভাবক আসে। কিছুদিন আগে আমাদের অ্যাকাডেমিক অনুষ্ঠান চলছিল। সেদিন হঠাৎ এক ঘণ্টার বৃষ্টিতে পানি জমে যায়। যেহেতু শহরের মানুষ কাদা, নোংরা পানিতে থাকতে অভ্যস্ত নয়, সেদিন আমরা অনেক কষ্ট করে তাদের পার করেছি। পরে সবাই মিলে আলোচনা করে আমরা একটা নৌকা কিনি।

বিষয়টি নিয়ে কথা বলতে রাজশাহী সিটি করপোরেশেনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্বাস আলী সরদারের মুঠোফোনে কল করা হলে সেটি বন্ধ পাওয়া গেছে। এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রাজশাহী আবহাওয়া পর্যবেক্ষণাগারের পর্যবেক্ষক রাজিব খান বলেন, রাজশাহীতে গত ১০ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। ২৪ ঘণ্টায় ২৪৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি অতি ভারী বর্ষণ। আকাশে মেঘ রয়েছে। বৃষ্টিপাতের সম্ভাবনা আরও রয়েছে। এমন আবহাওয়া আরও দুই দিন থাকতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভিসামুক্ত ভারত-বাংলাদেশ চাই : পররাষ্ট্রমন্ত্রী
Next Article ব্যাংকে ঢুকে ১০ লাখ টাকা ছিনতাইকালে যুবককে গণধোলাই
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 4 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

দায়িত্বশীলতা ও সততার ওপরই নির্ভর করবে আগামীর বাংলাদেশ: ববি হাজ্জাজ

By Staff Reporter 11 hours ago
জাতীয়

দুর্নীতি রুখে একুশের চেতনা প্রতিষ্ঠার আহ্বান ইফতেখারুজ্জামানের

By Staff Reporter 11 hours ago
জাতীয়

স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?