By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাজস্ব আদায়ে এগিয়ে থাকা ভোমরা বন্দর নিয়ে চক্রান্ত, ব্যবসায়ীদের উদ্বেগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > রাজস্ব আদায়ে এগিয়ে থাকা ভোমরা বন্দর নিয়ে চক্রান্ত, ব্যবসায়ীদের উদ্বেগ
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

রাজস্ব আদায়ে এগিয়ে থাকা ভোমরা বন্দর নিয়ে চক্রান্ত, ব্যবসায়ীদের উদ্বেগ

Last updated: 2025/02/07 at 5:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

সিরাজুল ইসলাম, শ্যামনগর : সাতক্ষীরার ভোমরা শুল্ক স্টেশনে আমদানি কমলেও বেড়েছে রপ্তানি, সেই সঙ্গে বেড়েছে রাজস্ব আদায়। গত অর্থবছরের চেয়ে রাজস্ব আদায় বেড়েছে পৌনে ৩০০ কোটি টাকা। সম্প্রীতি ভোমরা বন্দর দিয়ে সব পণ্যের আমদানি-রপ্তানির অনুমোদন পাওয়ায় আসতে শুরু করেছেন অন্য বন্দরের ব্যবসায়ীরা। যে কারণে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে একটি মহল। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
মূলত ভারতের কলকাতার সঙ্গে ভোমরা স্থলবন্দরের দূরুত্ব কম, দুর্নীতির বিরুদ্ধে বর্তমান সরকারের জিরো টলারেন্স নীতি অনুসরণ করার কারণে ২০২৩-২৪ অর্থবছরে ৯০৭.৫৮ কোটি টাকা রাজস্ব আদায় হয়েছে। যেখানে ৬ লাখ ৫৪ হাজার ৮৯৩ টন পণ্য কম আমদানি হয়েছিল। কিন্তু তারপরও রাজস্ব আদায় বেড়েছে ২৭৫.৮৬ কোটি টাকা। যার প্রবৃদ্ধির হার ৪৩.৬৭ শতাংশ। দিন দিন রাজস্ব বৃদ্বির কারণে এ বন্দরে আবারও চক্রান্ত শুরু হয়েছে। পাশের বেনাপোল বন্দরের একটি কুচক্রীমহল সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরে অস্থিরতা ও ব্যবসা-বাণিজ্য প্রসারে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য বিভিন্ন দপ্তর ভুল তথ্য প্রচার করে ভোমরা বন্দর ও বন্দর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে বলে দাবি করেন ব্যবসায়ীরা।
এদিকে, ভোমরা স্থলবন্দরের জমি অধিগ্রহণসহ অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। অচিরেই, কাস্টম হাউস, শেড, ইয়ার্ড, প্যাসেঞ্জার টার্মিনালসহ অনান্য অবকাঠামো নির্মাণ করাসহ সব ধরনের পণ্য আমদানির কার্যক্রম পুরোদমে ব্যবসায়ীরা শুরু করলে বছরে কয়েক হাজার কোটি টাকা এই বন্দর থেকে সরকারের রাজস্ব আদায় হবে বলে জানিয়েছে কাস্টম কর্তৃপক।

এদিকে, ভোমরা স্থলবন্দরের জমি অধিগ্রহণসহ অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। অচিরেই, কাস্টম হাউস, শেড, ইয়ার্ড, প্যাসেঞ্জার টার্মিনালসহ অনান্য অবকাঠামো নির্মাণ করাসহ সব ধরনের পণ্য আমদানির কার্যক্রম পুরোদমে ব্যবসায়ীরা শুরু করলে বছরে কয়েক হাজার কোটি টাকা এই বন্দর থেকে সরকারের রাজস্ব আদায় হবে বলে জানিয়েছে কাস্টম কর্তৃপক্ষ।
জানা গেছে, ১৯৯৬ সালের ১৫ এপ্রিল ১৬টি পণ্য নিয়ে এলসি স্টেশন হিসেবে যাত্রা শুরু করে ভোমরা স্থলবন্দর। ২০১৩ সালে ওয়্যার হাউস নির্মাণের পর ভোমরাকে পূর্ণাঙ্গ স্থলবন্দর করা হয়। দীর্ঘদিন ব্যবসায়ীদের দাবির মুখে গত ২৯ আগস্ট বেনাপোল বন্দরের মতো দুধ ব্যতীত আমদানি সব পণ্যের অনুমতি দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। সাতক্ষীরার ভোমরা বন্দরের বিপরীতে ভারতে ঘোজাডাঙ্গা কাস্টমস ও কলকাতার দূরুত্ব বেনাপোল বন্দর থেকে ৩৫ কিলোমিটার কম থাকায় আমদানি-রপ্তানিকারকরা এ বন্দরের প্রতি বেশি আকৃষ্ট। দূরুত্ব কম, পণ্য পরিবহনে ফুয়েল সাশ্রয় ও সময় বাঁচার কারণে ব্যবসায়ীরা অতি কম সময়ের মধ্যে ভোমরা বন্দর থেকে রাজধানী ঢাকা ও চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পণ্য সরবরাহ করতে সক্ষম হয়। বিশেষ করে আমদানিকৃত আপেল, আঙ্গুর, আনার, টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, মাছসহ সব ধরনের পচনশীল দ্রব্য পরিবহনের ক্ষেত্রে সময় কম লাগায় ব্যবসায়ীরা বেশি আকৃষ্ট হচ্ছে ভোমরা বন্দরে। যে কারণে পাশের বেনাপোল বন্দর ছেড়ে ব্যবসায়ীরা এখন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর সাতক্ষীরার ভোমরা বন্দরের দিকে ঝুঁকছেন। এখানে পাশের বেনাপোল বন্দরের মতো ফলের ট্রাক থেকে শুরু করে সব ধরনের পণ্যবাহী ট্রাক ডিজিটাল স্কেলে নিখুঁতভাবে পরিমাপ করে রাজস্ব নির্ধারণ করা।
ভোমরা শুল্ক স্টেশনের তথ্য মতে, ২০২২-২৩ গত অর্থবছরে রপ্তানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ২১ হাজার ৬২৭টি এবং ২০২৩-২৪ চলতি অর্থবছরে রপ্তানিকৃত পণ্যবাহী গাড়ির সংখ্যা ২৪ হাজার ৫৮০টি, যা গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে রপ্তানিকৃত গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে ১৩.৬৫%।
এছাড়া চলতি অর্থবছরে আমদানিকৃত পণ্যবাহী
গাড়ি এসেছে ৬৩ হাজার ৯০২টি, যা গত অর্থবছরে ছিল ৮২ হাজার ২২৮টি। গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের পণ্যবাহী গাড়ির সংখ্যা কম এসেছে ১৮ হাজার ৩২৬টি।
অপরদিকে, গত অর্থবছরে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল ৩০ লাখ ৯ হাজার ৯৫৫ টন এবং চলতি অর্থবছরে আমদানিকৃত পণ্যের পরিমাণ ২৩ লাখ ৫৫ হাজার ৬২ টন, যা গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে আমদানিকৃত পণ্য কম হয়েছে ৬ লাখ ৫৪ হাজার ৮৯৩ টন। আমদানি ও রপ্তানি বাণিজ্যের ক্ষেত্রে বেনাপোল স্থলবন্দরের পরই সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের অবস্থান। দিনে গড়ে ২০০ থেকে ২৫০টি ভারতীয় পণ্যবাহী ট্রাকের মাধ্যমে বিভিন্ন ধরনের ভোগ্যপণ্যসহ আবশ্যকীয় পণ্য ও ইন্ডাস্ট্রিয়াল পণ্য আমদানি হয়ে থাকে ওই স্থলবন্দর দিয়ে।
অন্যদিকে বাংলাদেশ থেকে ভারতে প্রতিদিন গড়ে ৫০ থেকে একশ পণ্যবাহী ট্রাকে বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হয়ে থাকে। এছাড়া প্রতিদিন ৮০০ থেকে ১ হাজার পার্সপোর্টধারী যাত্রী বাংলাদেশ থেকে ভারত ও ভারত থেকে বাংলাদেশে আসা-যাওয়া করেন।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব বলেন, ভোমরা স্থলবন্দর প্রতিষ্ঠার পর থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের ব্যবসা-বাণিজ্যে ভাগ্য খুলেছে। কলকাতা থেকে ভোমরা বন্দরটি সব থেকে কাছে হওয়ায় আমদানি-রপ্তানিতে ভোমরা বন্দর খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দিন দিন ব্যবসা-বাণিজ্যের জন্য এই বন্দরের প্রতি আমদানি-রপ্তানিকারকরা ঝুঁকছে। কিন্তু ব্যবসায়ীদের ভিতর একটি কুচক্রীমহল এ বন্দরের ব্যবসা-বাণিজ্যে অচলাবস্থা সৃষ্টির জন্য ষড়যন্ত্র শুরু করেছে। সম্প্রতি ভোমরা বন্দরে এনালগ স্কেলে পণ্যবাহী ফলের ট্রাকের ওজন পরিমাপের মাধ্যমে রাজস্ব ফাঁকির কথা বলে ভুল তথ্য ছড়িয়ে বন্দরের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।
ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা (পরীক্ষণ) বাবলুর রহমান জানান, এ বন্দরে ফলের ট্রাকের ওজনসহ সব পণ্য পরিবহনের ওজন জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, শুল্ক গোয়েন্দাসহ বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সবার উপস্থিতিতে ডিজিটাল স্কেলের মাধ্যমে শতভাগ নিশ্চিত করা হয়েছে। এখানে এনালগ পদ্ধতিতে কোনো ওজন পরিমাপের সুযোগ নেই। বিভিন্ন পত্র-পত্রিকায় ভোমরা বন্দরের ওজন ফাঁকির মাধ্যমে ফলের ট্রাকে রাজস্ব ফাঁকির মিথ্যা তথ্য উপস্থাপন করে গণমাধ্যমে সম্পূর্ণ মিথ্যাচার করা হয়েছে। ভারত থেকে পিটি-১৩ পিটি ২০১১ নম্বরের যে ট্রাকে করে ভোমরা বন্দরে আপেল প্রবেশের কথা বলা হয়েছে। মূলত সেই ফলভর্তি ট্রাকের ওজন ফাঁকির যে কল্পকাহিনি পত্রিকায় ছাপা হয়েছে সেটি সম্পূর্ণ মিথ্যা। আগেও এই নম্বরের কোনো ট্রাক ভোমরা বন্দরে প্রবেশ করেনি।
ভোমরা স্থলবন্দরের উপপরিচালক মো. রুহুল আমিন (ট্রাফিক) জানান, প্রায় ১১শ কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে ১০ একর জমি অধিগ্রহণ করা হয়েছে। সেখানে স্যান্ড ফিলিংয়ের কাজ সম্পন্ন হয়েছে। আরও ৫৮ একর জমি অধিগ্রহণ করা হবে। সেখানে উন্নতমানের ওয়্যারহাউস, শেড, ইয়ার্ড, প্যাসেঞ্জার টার্মিনালসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ করা হবে। এগুলো সম্পন্ন করা হলে ভোমরা স্থলবন্দরে ব্যবসা-বাণিজ্যে আরও গতি আসবে। বছরের কয়েক হাজার কোটি টাকা সরকারের আরও বেশি রাজস্ব বৃদ্ধি পাবে।
ভোমরা কাস্টমসের সহকারী কমিশনার মতলেবুর রহমান জানান, অন্তর্বর্তী সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে কাস্টমস প্রশাসন। কোনো অনিয়ম-দুর্নীতি করার সুযোগ না থাকায় তৈরি হয়েছে ব্যবসাবান্ধব অনুকূল পরিবেশ। বিগত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরে ২৭৫.৮৬ কোটি টাকা রাজস্ব আদায় বেশি হয়েছে। আগামীতে সবার সহযোগিতায় চলতি অর্থবছরের তুলনায় আরও বেশি রাজস্ব আদায় হবে বলে তিনি প্রত্যাশা ব্যক্ত করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ফকিরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে কুরআনে হাফেজ নিহত
Next Article তালায় আখের গুড় তৈরিতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 55 minutes ago
বরিশাল

দশমিনায় সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

দক্ষিণাঞ্চলে লবণাক্ততার বিপদ!

By Correspondent 55 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌প্রতিবন্ধীদের অন্তর্ভুক্তির পথে নতুন আলো

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?