By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রাজ সামনে এলে সব ভুলে যাই: পরীমণি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > রাজ সামনে এলে সব ভুলে যাই: পরীমণি
জেলার খবরবিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

রাজ সামনে এলে সব ভুলে যাই: পরীমণি

Last updated: 2023/01/06 at 7:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

বিনোদন ডেস্ক : পরীমণি-রাজের দাম্পত্য কলহের নাটকীয়তা ক্ষণে ক্ষণে রঙ বদলে এখন দুর্ভেদ্য এক রঙ ধারণ করেছে। এ রঙের নাম বা রহস্যভেদ করতে হিমশিম খাচ্ছেন নেটিজেনরা।

আজ বুধবার (৪ জানুয়ারি) দিবাগত রাতে অভিনেত্রী শিরীন শিলা জানিয়েছিলেন রাজ-পরীর সমস্যা মিটে গেছে। কিন্তু পরদিন বৃহস্পতিবার এক হওয়ার এই তথ্য উড়িয়ে দিয়ে পরীমণি জানান, রাজের সঙ্গে তার ঝামেলা মেটেনি। সেসময় রাজও একই সুরে কথা বলেন। এর একদিন না যেতেই ফের ভোল পাল্টালেন রাজ-পরী। রাজ জানালেন, তাদের এখন আর কোনো সমস্যা নেই। অন্যদিকে পরীমণি জানালেন, রাজ সামনে এলে তিনি সব ভুলে যান।

পরীমণি বলেন, ‘রাজ্য পৃথিবীতে আসার আগে আমার চিন্তাভাবনা একধরনের ছিল, আসার পর অন্য ধরনের। মান–অভিমান, রাগে–ক্ষোভে অনেক কিছুই হয়। বিশ্বাস করেন, যখন রাজ সামনে আসে, তখন সব ভুলে যাই। ও বাসায় ফেরার পর তেমনটিই হয়েছে। বলতে পারেন, এটি আমার দুর্বলতা। সন্তান, স্বামী নিয়ে একটা ভালোবাসার সংসার চেয়েছি আমি। দেখা যাক কী হয়।’

এ সময় সংবাদমাধ্যমকে পরীমণি বলেন, ‘গত দুই দিন হলো রাজ ও আমি এক বাসায়, একসঙ্গেই আছি। তবে ভবিষ্যতে আমাদের সম্পর্কের কী হবে, তা এখনও সঠিকভাবে বলতে পারছি না,’

পরীমণি আরও বলেন, ‘ছেলে রাজ্যকে মাঝে রেখে আমি ও রাজ সুন্দর একটা জীবন চেয়েছি। কিন্তু কিছুদিন ধরে সেটার জন্য সংগ্রাম করতে হচ্ছে। রাজ বাসায় ফেরার পর তাকে সুন্দর একটা জীবন যাপনের জন্য বোঝাচ্ছি। তার কিছু অভ্যাস পরিবর্তন করার কথা বলছি। বিয়ে, বাচ্চার জন্মের পর আমিও তো আমার জীবনটাকে অনেক পরিবর্তন করেছি। সেটা আপনারা দেখেছেন। আমি পারলে সে পারবে না কেন? আমি তাকে জানপ্রাণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি, বাচ্চার কথা ভেবে হলেও ঠিকঠাকভাবে যেন সে চলে। জীবন যাপন করে। যাতে করে বাচ্চাকে নিয়ে যেন আমরা পৃথিবীতে সুন্দর করে বাঁচতে পারি।’

তবে স্বামীর আচরণ নিয়ে সন্দিহান পরীমণি। তিনি জানান, রাজ তার অভ্যাস পাল্টাবেন কি না তা এখনও বুঝে উঠতে পারছেন না। তবে তাকে পরিবর্তন হতেই হবে বলে মনে করেন তিনি। নইলে ভবিষ্যৎ কষ্টের হবে বলে জানান এ নায়িকা।

সংসার জীবনে কোনো সমস্যা নেই উল্লেখ করে রাজও বলেন, ‘একসঙ্গে তো আছি, বিন্দাস আছি। খাচ্ছি-দাচ্ছি, ঘুমাচ্ছি। পরী অনেক কথা বলছে, শুনছি। আমাদের মধ্যে এখন আর কোনো সমস্যা নেই। রাজ্যকে নিয়ে আমরা ভালো আছি।’

রাজ-পরীর সংসার বিষয়ক জটিলতা প্রকাশ্যে আসে ২০২২ সালে শেষ দিন। তবে তা ছিল পরীর দিক থেকে। শুক্রবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে পরীমণি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন, ‘হ্যাপি থার্টি ফার্স্ট এভরিওয়ান! আমি আজ রাজকে আমার জীবন থেকে ছুটি দিয়ে দিলাম এবং নিজেকেও মুক্ত করলাম একটা অসুস্থ সম্পর্ক থেকে।’

তারপর শনিবার রাতে পরীমণি জানান, অভিমান ভুলে রাজের কাছে ফিরে গিয়েছেন। কিন্তু এর কয়েকঘণ্টা পর মধ্যরাতে ফেসবুকে রক্তাক্ত বিছানা ও কোলবালিশের ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন, ‘হ্যাপি নিউ ইয়ার। আগামীকাল সংবাদ সম্মেলন, লোডিংৃ।’

গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একই দিন আরও ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ের আনুষ্ঠানিকতাও করেন তারা। চলতি বছরের ১০ আগস্ট পরীমণির কোলজুড়ে আসে রাজ্য।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অর্থনীতিতে বাংলাদেশের পেছনে সিঙ্গাপুর ও মালয়েশিয়া
Next Article ১৪ বছরে কী দিতে পেরেছি তার বিচার-বিশ্লেষণ জনগণ করবে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি নয়, অবসান চাই : ট্রাম্পের দাবি উড়িয়ে বলল ইরান

By Tanvir 10 hours ago
আন্তর্জাতিক

শতাধিক ক্ষেপণাস্ত্র ও ২০০ রকেট ব্যবহার করে হামলা চালিয়েছে ইরান

By Tanvir 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলে হচ্ছে লবণ পানি সহনশীল ফল ‌চাষ

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago
খুলনামহানগর

খুলনায় র‍্যাবের অভিযানে ২৪৬৫ পিস ইয়াবাসহ আটক ২

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী ৪ বছরে ৪ কোটি পরিবার পাবে ‘ফ্যামিলি কার্ড’ : প্রধানমন্ত্রী

By Tanvir 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?