By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রামপালে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > রামপালে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

রামপালে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

Last updated: 2024/12/05 at 1:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : তীব্র লবণাক্ততা ও বৈরী আবহাওয়ার মধ্যেও আমনের বাম্পার ফলন হয়েছে। কৃষি বিভাগের তদারকি ও প্রণোদনার আওতায় বীজ-সার ও উপকরণ প্রদান করায় আশানুরূপ ফলন ঘরে তুলতে পেরেছে কৃষকেরা।
উপজেলা কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, ৮০’র দশক থেকে অপরিকল্পিত চিংড়ি চাষ, জলবায়ু পরিবর্তন জনিত কারণে বৈরী আবহাওয়ায় আমন আবাদ আশংকাজনক হারে কমে যায়। বিশেষ করে প্রলয়ঙ্করী আইলা ঝড়ের জলোচ্ছ্বাসে তীব্র লবন পানি কৃষি জমিতে প্রবেশ করার ফলে আমন আবাদ কমতে থাকে। এ সময় রামপালে ২০ থেকে ২৫ হাজার হেক্টর জমিতে আমনের আবাদ হতো। যা কমে সাড়ে ৮ হাজার হেক্টরে দাঁড়িয়ে ছিল। তবে ২ হাজার সালের পরে এ উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে উজলকুড়, বাইনতলা ও মল্লিকেরবেড় ইউনিয়নে ওয়াপদা বেড়ি বাঁধ থাকায় বোরো আবাদ দিন দিন বাড়ছে। চলতি বোরো মৌসুমে আরও সাড়ে ৪ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হবে। কৃষি বিভাগ থেকে সরকারিভাবে উন্নত জাতের বীজ, সার, উপকরণ প্রদানের পাশাপাশি কৃষকদের পরামর্শ প্রদান করায় ধান উৎপাদনের পরিমাণ বেড়েছে। তাতে করে সার্বিকভাবে এ উপজেলার জনসংখ্যার অনুপাতে খাদ্যে প্রায় স্বয়ংসম্পূর্ণ। উপজেলার উজলকুড়, বাইনতলা ও মল্লিকেরবেড় ইউনিয়নে চাষি জব্বার মল্লিক, খালেক পাইক,তুজম্বর আলী, আলিম উদ্দিন জানান, আগাম বৃষ্টি, আবহাওয়া অনুকুলে থাকা ও কৃষি অফিস থেকে পরামর্শ প্রদান করাসহ বিনামূল্য উন্নত জাতের ধান ও কৃষি উপকরণ বিতরণ করায় তাদের আবাদ বৃদ্ধি পেয়েছে। এ বছর ধান ও খড়ের দাম ভালো পাওয়ায় ও খরচ বাঁচবে বলে জানান এ কৃষকরা।
সিংগড়বুনিয়া গ্রামের কৃষক এম, এম মহিতুর রহমান ও বড়দিয়া গ্রামের কৃষক মোন্তাজ মোল্যা জানান, উপকূলীয় এলাকায় জলবায়ু অভিঘাত মোকাবিলা করে কৃষি খাতকে আবহাওয়া উপযোগী করা হয়েছে। যে কারণে আবাদ কম হলেও আমাদের ধান উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
রামপাল উপজেলা কৃষি কর্মকর্তা মো. ওয়ালিউল ইসলাম জানান, এ বছর আমন আবাদের লক্ষমাত্রা ধরা হয়েছিল ৮ হাজার ৪১৫ হেক্টর জমিতে। তা অর্জিত হওয়ায় ধান উৎপাদন হয়েছে ২৪ হাজার ৪০৩ টন। এর পূর্ববর্তী বছরে (২০২৩-২৪ অর্থবৎসর) ধান উৎপাদন হয়েছিল ২৩ হাজার ৭৮৯ মে. টন। ২০২২-২৩ অর্থবৎসরে উৎপান হয়েছিল ২০ হাজার ৯৯০ মে. টন।
খরিপ-২/২০২৪-২৫ অর্থবৎসরে ১০ টি ইউনিয়নে কৃষি প্রণোদনার আওতায় কৃষকদের হাইব্রিড ধানের আবাদ করা হয় ৮১০ হেক্টর, উফশী জাতের আবাদ করা হয় ৬ হাজার ৩১০ হেক্টরে ও স্থানীয় জাতের আবাদ করা হয় ১ হাজার ২৯৫ হেক্টরে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ে নিয়োগ পেলেন সাংবাদিক ফয়েজ আহম্মদ
Next Article পঞ্চদশ সংশোধনী সংক্রান্ত রিটের রায় ১৭ ডিসেম্বর
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 5 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

কুষ্টিয়া বাইপাস সড়ক দূর্ঘটনা সিএনজির চালক সহ পাঁচযাত্রী নিহত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য ঊর্ধ্বগতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
বাগেরহাট

মোংলায় আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?