By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রামপালে একটি রাস্তার সংস্কার কাজে দীর্ঘসূত্রিতা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > শীর্ষ খবর/ তাজা খবর > রামপালে একটি রাস্তার সংস্কার কাজে দীর্ঘসূত্রিতা
শীর্ষ খবর/ তাজা খবর

রামপালে একটি রাস্তার সংস্কার কাজে দীর্ঘসূত্রিতা

Last updated: 2022/06/28 at 8:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE

রামপাল প্রতিনিধি:

রামপালে একটি রাস্তার উন্নয়ন কাজে ঠিকাদারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাপক স্বেচ্ছাচারিতা, অনিয়ম ও দূর্নিতীর অভিযোগ উঠেছে ৷

রামপাল সদর ইউনিয়নের তেতুলিয়া ব্রীজ থেকে কাদিরখোলা পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ একটি আঞ্চলিক সড়ক নির্মাণের কাজে ঠিকাদারি প্রতিষ্ঠান বছরের পর বছর রাস্তাটির কাজ বন্ধ রেখে নিম্মমানের খোয়া, মালামাল যত্রতত্র ফেলে রেখেছে ৷ এতে রাস্তাটি দিয়ে চলতে গিয়ে যানবাহন ও স্কুলগামী শিক্ষার্থীরা দূর্ভোগের শিকার হচ্ছেন ৷

রামপাল এলজিইডি অফিস সূত্রে জানাযায়, এলজিইডি উন্নয়ন প্রকল্প ২০১৬-১৭ অর্থবছরে ওই সড়কটির উন্নয়ন কাজের টেন্ডার দেয়া হয় ৷ দরপত্রে নলছিটি ঝালকাঠির ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স প্রিন্স এন্ড কোং কাজ পায় ৷ ওই কাজের চুক্তিমূল্য ১ কোটি ৪৪ লক্ষ ৫৬ হাজার ২ শত ৩৭ টাকা নির্ধারন করা হয় ৷ ওই চুক্তিপত্রে ২০ ডিসেম্বর ২০১৮ সালে কাজ শেষ করার কথা থাকলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ না করে ২০১৯ সালের শেষের দিকে মিলন নামক একজনকে সাব কন্ট্রাক্ট দেয় ৷

ওই ব্যাক্তি রাস্তাটি না খুড়েই তার উপর নিম্নমানের খোয়া ফেলে রেখে চলে যায় ৷ তারপর থেকেই দূর্ভোগের প্রহর যেন শেষই হচ্ছে না ৷ স্থানীয় বেশ কয়েকজন অভিযোগ করে বলেন , শুধু জুন মাস আসলেই বিল তোলার জন্য এখানে এসে কাজ না করে কিছু নিম্নমানের খোয়া ফেলে রেখে উধাও হয়ে যায় ৷ তাদের জন্য বর্ষাকালে আমাদের জনসাধারনের চরম দূর্ভোগের মুখে পড়তে হয় ৷ স্থানীয় কয়েকজন সাংবাদিক সরেজমিনে পরিদর্শনে গেলে প্রিন্স এন্ড কোং এর সাব কন্ট্রাকটর মিলন এর সহযোগী সহযোগী সাব কন্ট্রাকটর রানা ক্যামেরা দেখামাত্রই দ্রুত সটকে পড়ে ৷ বিষয়টি জানতে প্রিন্স এন্ড কোং এবং সাব কন্ট্রাকটর মিলন এর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সংযোগ পাওয়া সম্ভব হয়নি ৷ রামপাল উপজেলা নির্বাহী প্রকৌশলী গোলজার হোসাইন এর দৃষ্টি আকর্ষন করা হলে তিনি বলেন, কাজটির এরকম অবস্থা দেখে আমরা বেশ কয়েকবার তাগেদাপত্র দেই ৷তাতে তারা কাজ শুরু করে আবার বন্ধ করে দেয় ৷ পরবর্তীতে আবারও তাগেদপত্র দিলে তারা সম্প্রতি মালামাল নিয়ে এসেছে এবং দ্রুত কাজ সম্পন্ন করবে বলে জানিয়েছে ৷ কাজটি যাতে দ্রুত সম্পন্ন হয় তার জন্য আমরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো ৷

সিনিয়র করেস্পন্ডেন্ট June 28, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সিসিটিভি বসানোর পর পদ্মা সেতুতে চলবে বাইক
Next Article নগরীর জলজট নিরসনে ৩ প্রতিষ্ঠানের যৌথ উদ্যোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় ইউপি চেয়ারম্যানের বাড়িতে মিলল ১২০০ লিটার ডিজেল

By জন্মভূমি ডেস্ক 5 minutes ago
সাতক্ষীরা

মৌসুম শুরুর আগেই সুন্দরবনে মৌচাক কেটে মধু লুটের অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরার ৪টি আসনে বিএনপিকে হারিয়েছে ডিসি আফরোজা’হাবিব

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের নদী খালে বিষ ,মিলছে না মাছ কাঁকড়া ,বনজীবীরা দিশেহারা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?