By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন
বাগেরহাটশীর্ষ খবর/ তাজা খবর

রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন

Last updated: 2023/10/30 at 5:46 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বাগেরহাটের রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (৩০অক্টোবর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানের মা্ধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধাণমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একযোগে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় নির্মিত এ মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন ঘোষনা করেন।

রামপালে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন উপলক্ষে উপজেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন, রামপালের উদ্যেগে মসজিদ প্রাঙ্গণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার নাজিবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি করপোরেশনের বার বার নির্বাচিত মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি তালুকদার আব্দুল খালেক।

সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক মোহাঃ খালিদ হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোল্লা আঃ রউফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, সহকারী কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু ও রামপাল থানার অফিসার-ইন-চার্জ এস. এম. আশরাফুল আলম।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি অধ্যক্ষ (অবঃ) মোতাহার রহমান, ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ ফকির,জেলা পরিষদ শেখ মনির আহমেদ প্রিন্স, সাবেক ইউপি চেয়ারম্যান শেখ নুরুল আমিন, গাজী গিয়াস উদ্দিন, গাজী আকতারুজ্জামান, মোঃ বজলুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ইমাম আকবর আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমানসহ উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিন, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও এলাকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য সরকার ২০১৭ সালে ৯ হাজার ৪৩৫ কোটি টাকা ব্যয়ে প্রতিটি জেলা ও উপজেলায় একটি করে মোট ৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শীর্ষক (দ্বিতীয় সংশোধিত) প্রকল্পটি গ্রহণ করে। তিন ক্যাটাগরিতে ৪৩ শতাংশ জমির ওপর মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলো নির্মিত হচ্ছে। এর মধ্যে জেলা ও সিটি করপোরেশন পর্যায়ে চারতলা, উপজেলা পর্যায়ে তিনতলা এবং উপকূলীয় এলাকায় চারতলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় আজ ৬ষ্ঠ ধাপে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশের বিভিন্ন জেলা-উপজেলায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 30, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গোপালগঞ্জে ন্যায্য টাকার দাবীতে মানববন্ধন
Next Article সুন্দরবন থেকে ৩ জেলেকে উদ্ধার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

‎খুলনায় ‘মীম রেস্টুরেন্ট এন্ড কফি হাউজ’-এর শুভ উদ্বোধন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 5 hours ago
জাতীয়

তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে পোশাক শ্রমিকদের বিক্ষোভ

By Nayon Islam 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বৈশ্বিক সংকট দেশে বড় চাপ তৈরি করছে, বাড়তে পারে পণ্যমূল্য: অর্থমন্ত্রী

By Nayon Islam 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশব্যাপী ৬-৫৯ মাস বয়সী শিশুদের টিকা কার্যক্রম শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা এখন মাদক ও অস্ত্র কারবারীদের নিরাপদ রুট

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?