
বাগেরহাট অফিস : বাগেরহাটের রামপালে এক মাদ্রাসা শিক্ষকের পদত্যাগ দাবী করে মানববন্ধন করেছে এলাকাবাসি। গত ১ অক্টোবর উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গ্রামে স্থানীয় ছাত্র সমাজ ও এলাকাবাসি ওই মানববন্ধন কর্মসুচী পালন করে।
জানা গেছে উপজেলার কুমলাই খেজুরমহল আলিম মাদ্রাসার জোষ্ঠ্য প্রভাষক ওই এলাকার বাসিন্দা মো. ইয়াহহিয়া সেখ আওয়ামীলীগ সরকারের পতনের পর থেকে গত দুই মাস ধরে মাদ্রাসায় না গিয়েই তিনি গা ঢাকা দিয়ে আছেন।
তিনি বাইনতলা ইউনিয়ন আওয়ামীলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। আওয়ামীলীগ ক্ষমতায় থাকার সময় তিনি স্থানীয় আমতলা স্কুল মাঠের তাফসিরুল মাহফিল বন্ধ করে দেয়া, মাদ্রাসা ছাত্র হাফেজ আমির হামজাকে ছাত্র শিবির করায় তাকে মারধর, মসজিদের টাকা আত্মসাৎসহ নানাবিধ অভিযোগ করা হয়।
আওয়ামীলীগ সরকারের পতনের পর তিনি মাদ্রাসায় না গিয়ে গত ২ মাস ধরে গা ঢাকা দিয়ে আছেন। এ অবস্থায় এলাকাবাসি ম্াদ্রাসার প্রভাষকের পদ থেকে তার পদত্যাগ দাবী করে ওই মানববন্ধন কর্মসুচী পালন করে।
অভিযুক্ত ইয়াহহিয়া বলেন আমি অসুস্থ্য। তাই চিকিৎসা ছুটিতে আছি। আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার কোনো সত্যতা নেই।