By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাশিয়ার আরেক শহরের সামরিক স্থাপনা দখলে নিলো ওয়াগনার যোদ্ধারা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > রাশিয়ার আরেক শহরের সামরিক স্থাপনা দখলে নিলো ওয়াগনার যোদ্ধারা
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

রাশিয়ার আরেক শহরের সামরিক স্থাপনা দখলে নিলো ওয়াগনার যোদ্ধারা

Last updated: 2023/06/24 at 5:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রোস্তভ-অন-দনের পর রাশিয়ার দক্ষিণপশ্চিমাঞ্চলের দ্বিতীয় আরেকটি শহরের সামরিক সব স্থাপনা ওয়াগনার যোদ্ধারা দখলে নিয়েছেন। শনিবার রোস্তভ-অন-দন ও রাজধানী মস্কোর মধ্যবর্তী ভোরোনেজ শহরের সব সামরিক স্থাপনা ওয়াগনার দখলে নিয়েছে বলে স্থানীয় সূত্রের বরাত দিয়ে নিশ্চিত করেছে বিবিসি।

তবে ভোরোনেজ শহর কর্তৃপক্ষ ওয়াগনারের সৈন্যদের দখলের বিষয়ে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেনি। ভোরোনেজ অঞ্চলের গভর্নর আলেকজান্ডার গুসেভ ওই অঞ্চলে সাঁজোয়া যানের বহরের চলাচলের ব্যাপারে মিথ্যা তথ্য ছড়িয়ে দেওয়া হচ্ছে বলে স্থানীয়দের সতর্ক করে দিয়েছেন।

তিনি বলেছেন, পূর্বের ঘোষণা অনুযায়ী রাশিয়ার সশস্ত্র বাহিনী সন্ত্রাসবিরোধী অভিযানের অংশ হিসেবে ভোরোনেজ অঞ্চলে সন্ত্রাসবিরোধী ও যুদ্ধকালীন তৎপরতা শুরু করেছে। এর মাঝেই ভোরোনেজের একটি তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে আসা কিছু ভিডিওতে ওই তেল শোধনাগারে বিমান হামলা হয়েছে দাবি করা হচ্ছে।

গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, রুশ শহর ভোরোনেজের একটি তেল শোধনাগারের জ্বালানি ট্যাঙ্কের আগুন নিভিয়ে ফেলা হয়েছে। এক বিবৃতিতে তিনি বলেছেন, ভোরোনেজের দিমিত্রভের সড়কের একটি তেল শোধনাগারের জ্বালানি ট্যাঙ্কের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। শতাধিক দমকলকর্মী ও ৩০টি গাড়ি ঘটনাস্থলে রয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, অগ্নিকাণ্ডের এই ঘটনায় কেউ হতাহত হননি।

কী কারণে তেল শোধনাগারে অগিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই বিষয়ে ব্যাখ্যা দেননি তিনি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে আসা একাধিক ভিডিওতে দেখা যায়, অগ্নিকাণ্ডের আগে ওই তেল শোধনাগারের আশপাশের আকাশে একটি সামরিক হেলিকপ্টার উড়ছে।

হেলিকপ্টারটি শোধনাগারের দিকে যাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বিকট বিস্ফোরণ ঘটে এবং আগুনের লেলিহান শিখা দেখা যায়। ভিডিওতে দেখা যায়, ওই শোধনাগার থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়ছে।

ভূ-অবস্থান শনাক্তকারী অন্যান্য ভিডিওতে দেখা যায়, ওয়াগনার প্রাইভেট মিলিটারি কোম্পানির যোদ্ধারা ওই এলাকায় অবস্থান করছেন। শহরের উপকণ্ঠে অন্তত দুটি সামরিক হেলিকপ্টারও দেখা যায়।

রাশিয়ার সরকারি একাধিক গণমাধ্যম ভোরোনজ শহরের চারপাশে নিরাপত্তা বাহিনীর রাস্তা অবরোধের ভিডিও প্রকাশ করেছে। এই অবরোধ রোস্তভ-অন-দন থেকে উত্তর দিকে অগ্রসর হওয়া ওয়াগনারের সৈন্যদের বহরকে ঠেকানোর লক্ষ্যে বলে মনে করা হচ্ছে।

এদিকে, ওয়াগনারের প্রধান ইয়েভগেনি প্রিগোজিন মস্কোর সামরিক নেতৃত্বকে অপসারণে বিদ্রোহের ঘোষণা দেওয়ায় দেশজুড়ে সন্ত্রাসবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে রাশিয়া। ইতোমধ্যে মস্কো, ভোরোনেজ ও সেন্ট পিটার্সবার্গে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু করেছে রাশিয়ার সামরিক বাহিনী।

দেশটির বিভিন্ন শহরের রাস্তায় চলাচলকারী লোকজনের নথিপত্র যাচাই-বাছাই, জনশৃঙ্খলা জোরদার, টেলিফোন কথোপকথনে নজরদারি এবং যোগাযোগ সীমিত করে ফেলা হয়েছে। এছাড়া রাস্তায় যানবাহন ও পথচারীদের চলাচলও সীমিত করেছে কর্তৃপক্ষ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 24, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পরবর্তী বিপিএল শুরুর সময়সূচি ঘোষণা
Next Article ব্রেইন ক্যান্সারে আক্রান্ত জাকির হোসেন বাঁচতে চায়
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

সুন্দরবনে নির্বিচারে নিধন হচ্ছে পারসের পোনা

By জন্মভূমি ডেস্ক 18 minutes ago
আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 56 minutes ago
আন্তর্জাতিক

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

By Staff Reporter 57 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

শীর্ষ নেতা বাছাইয়ের চূড়ান্ত পর্যায়ে আছে গাজার সাবেক নিয়ন্ত্রক গোষ্ঠী

By Staff Reporter 56 minutes ago
আন্তর্জাতিক

নেপালে নদীতে বাস উল্টে পড়ে ১৮ জন নিহত

By Staff Reporter 57 minutes ago
আন্তর্জাতিক

ইরানে ফের শুরু হয়েছে জেন-জি বিক্ষোভ

By Staff Reporter 58 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?