
রাশিয়ার হুমকি না থাকলে হাঙ্গেরির প্রধানমন্ত্রী আরাম করে নিজের পেট বড় করতে পারবেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল শনিবার (১৪ ফেব্রুয়ারি) জার্মানির বার্লিনে নিরাপত্তা সম্মেলনে কথা বলেন জেলেনস্কি।
রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের যুদ্ধ শুরুর পর ইউরোপের দেশগুলো ইউক্রেনের পক্ষে অবস্থান করলেও; অরবান রুশ পুতিন ভ্লাদিমির পুতিনের পক্ষে রয়েছেন।
জেলেনস্কি নিরাপত্তা সম্মেলনে বলেন, রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেন লড়াই করায়ৃ ইউরোপ নিরাপদ আছে। এ সময় অরবানকে নিয়ে তীর্যক মন্তব্য করেন তিনি।
জেলেনস্কি বলেন, “যদি রাশিয়ার হুমকিকে আটকানো যায় মলদোভা ও রোমানিয়ায় কোনো স্বৈরতন্ত্র ছাড়া একটি স্বাধীন দেশ হতে পারবে। এমনকি হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান তার পেট করা নিয়ে ভাবতে পারবেন। বুদাপেস্টে রুশ সেনাবাহিনীর ট্যাংক আটকানোর জন্য তার নিজ দেশের সেনাবাহিনীকে বড় করা নিয়ে ভাবতে হবে না।”
ইউরোপকে এখন ইউক্রেনীয়রা নিরাপদ রাখছে দাবি করে জেলেনস্কি বলেন, “কিন্তু দেখুন কি মূল্য, দেখুন কি মূল্য ইউক্রেন দিচ্ছে। ইউক্রেন কতটা কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। দেখুন ইউক্রেনীয়রা কতটা কষ্টের মুখোমুখি হয়েছে। ইউক্রেনীয়রা ইউরোপের অগ্রভাগকে ধরে রাখছে।”
২০২২ সালে রাশিয়ার হামলার কয়েকদিন পরই ইউরোপীয় ইউনিয়নে যোগ দিতে আনুষ্ঠানিক আবেদন করে ইউক্রেন। তবে তাদের এ আবেদন আটকে দেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী। তিনি সরাসরি এতে ভেটো দেন।
ইউরোপের দেশগুলো রাশিয়া থেকে গত কয়েক বছরে নিজেদের জ্বালানির নির্ভরতা কমিয়ে আনলেও, হাঙ্গেরি এখনো আগের অবস্থানেই আছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত