By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হলো মনমোহন সিংকে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হলো মনমোহন সিংকে
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

রাষ্ট্রীয় মর্যাদায় দাহ করা হলো মনমোহন সিংকে

Last updated: 2024/12/28 at 4:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : রাষ্ট্রীয় মর্যাদায় ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের মরদেহ দাহ করা হয়েছে। আজ শনিবার (২৮ ডিসেম্বর) দিল্লির নিগামবোধ ঘাটে তার দেহাবশেষ দাহ করা হয়।
মনমোহন সিং ছিলেন শিখ ধর্মের অনুসারী। তার শেষকৃত্যে শিখ ধর্মগুরু গুরবানি থেকে শ্লোক পাঠ করেন। ওই সময় তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া তাকে ২১ বার গান স্যালুট প্রদান করা হয়।
দাহ করার আগে শেষবারের মতো তার মরদেহটি নিয়ে যাওয়া হয় কংগ্রেসের সদর দপ্তরে। সেখানে তাকে শ্রদ্ধা জানান দলীয় নেতাকর্মীরা। এছাড়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস প্রেসিডেন্ট মালিকার্জুন খার্গে, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তার শেষকৃত্যে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানান।
মনমোহন সিং ২০০৪ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত দুই মেয়াদে টানা ১০ বছর ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এরআগে তিনি দেশটির অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নেরর দায়িত্বও পালন করেন। তিনি নব্বইয়ের দশকের শুরুতে হঠাৎ করে অর্থমন্ত্রী হন। ওই সময় ভারতের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় ছিল। তখন অর্থনীতিতে উদারনীতি গ্রহণ করে অনেক সরকারি প্রতিষ্ঠানকে বেসরকারি খাতে ছেড়ে দেন তিনি। যা পরবর্তীতে দেশটির অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করে।
মনমোহন সিং প্রধানমন্ত্রীও হন অনেকটা আকস্মিকভাবে। ২০০৪ সালে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে হারিয়ে সরকার গঠনের সুযোগ পায় কংগ্রেস। তখন দেশটির প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল সোনিয়া গান্ধীর। কিন্তু সোনিয়া যেহেতু ইতালিতে জন্মগ্রহণ করেছিলেন। তাই বিরোধীরা তার প্রধানমন্ত্রী হওয়া নিয়ে আপত্তি জানায়। তখন স্বল্পভাষী মনমোহন সিংকে সরকার প্রধান বানায় তারা। পরবর্তী নির্বাচনে কংগ্রেসে পুনরায় নির্বাচিত হওয়ার পর মনমোহনকেই প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়। ২০১৪ সালে বিজেপি আবারও ক্ষমতায় আসলে মনমোহনের প্রধানমন্ত্রিত্বের ইতি ঘটে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 28, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মোংলা বন্দরে পন্য খালাসের অপেক্ষায় ১৪ বানিজ্যিক জাহাজ
Next Article ধলেশ্বরী টোল প্লাজায় বাসচাপা : ঘাতক চালক গ্রেফতার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

দাপিয়ে বেড়াচ্ছে ২০ বনদস্যু বাহিনী, প্রবেশ করতে পারছে না বনজীবীরা

By Correspondent 1 hour ago
খুলনামহানগর

খুলনা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৫ মার্চের মধ্যে দিতে হবে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সীমান্ত বাহিনীকে আরও আধুনিক ও সুসংহত করব : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বোমা হামলায় জড়িত থাকায় শ্রীলঙ্কার সাবেক গোয়েন্দা প্রধান গ্রেপ্তার

By Staff Reporter 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?