By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রাষ্ট্রের গুণগত মৌলিক পরিবর্তন না হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে: নাহিদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > রাষ্ট্রের গুণগত মৌলিক পরিবর্তন না হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে: নাহিদ
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

রাষ্ট্রের গুণগত মৌলিক পরিবর্তন না হলে জুলাই বিপ্লব ব্যর্থ হবে: নাহিদ

Last updated: 2025/04/14 at 3:10 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : রাষ্ট্র যদি গুণগত মৌলিক পরিবর্তনের মধ্য দিয়ে না যায়, যদি একই রাষ্ট্র থেকে যায় তাহলে আমাদের জুলাই বিপ্লব ব্যর্থ হবে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (১৪ এপ্রিল) বেলা ১১টায় ইস্কাটন গার্ডেনের নেভি গলিতে ‘এনসিপি বৈশাখ উদযাপন ১৪৩২’ অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, নববর্ষের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে নবায়ন করা, হালখাতার মাধ্যমে ধার-দেনা শোধ করা। আমরা চাই রাষ্ট্রেরও নবায়ন হউক। জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে এই নবায়নের সূচনা হয়েছে। জুলাই বিপ্লব আমাদের নতুন রাষ্ট্র, নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষা আমাদের মধ্যে তৈরি করেছে।

নাহিদ ইসলাম বলেন, আমরা ইতোমধ্যে দেখছি, জুলাই বিপ্লবকে, আকাঙ্ক্ষাকে ফ্যাসিবাদ বিরোধী শক্তিসমূহ সমভাবে ধারণ করছে না। আমরা স্পষ্টভাবেই জুলাই বিপ্লবের সময়ও বলেছিলাম, আমাদের ঘোষণা ছিল ফ্যাসিবাদের বিলোপ, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিষ্ঠা। এই গণঅভ্যুত্থান কেবল কোনো ব্যক্তি পরিবর্তনের জন্য না, দলের পরিবর্তনের জন্য না। রাষ্ট্রের আমূল কাঠামো পরিবর্তন, মানুষের ন্যায় বিচার পাবার অধিকার ও একটি ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার জন্য আন্দোলন।

সংস্কারের ধারাবাহিকতা দ্রুত কার্যকর করা উচিৎ মন্তব্য করে এনসিপির আহ্বায়ক বলেন, নাগরিক পার্টি বিচার, সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের এজেন্ডা সামনে নিয়ে আগাচ্ছে। দ্রুত সময়ের মধ্যেই আমরা বিচার এবং সংস্কার কার্যক্রম দেখতে চাই। বিচার এবং সংস্কারের রোডম্যাপ চেয়েছি সরকারের কাছে। যা সংস্কারের মধ্য দিয়েই গণপরিষদ এবং আইন সভার দিকে আগাতে চাই। আমরা মনে করে এই কার্যক্রমের মধ্য দিয়ে আমাদের জাতিগত নবায়ন সম্ভব।

এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেন, রাষ্ট্র যন্ত্রের যে সব বিষয়ে সংস্কার প্রয়োজন, যা না হলে সাংবিধানিক পর্যায়ে যে স্বৈরতন্ত্র ফিরে আসার সুযোগ পায় সে সব বিষয়ে অবশ্যই অন্তর্বর্তী সরকার সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে এবং পরবর্তী সরকার যে সমস্ত সংস্কারকে অব্যাহতভাবে এগিয়ে নিয়ে যাবে এটাই আমাদের প্রত্যাশা।

তিনি বলেন, আমরা অনেকক্ষেত্রেই বাংলা সনকে ভুলে যাই অথচ আমাদের প্রান্তিক পর্যায়ের কৃষকরা এখনো চাষাবাদের আয়োজন বাংলা মাসের হিসেবেই করেন। অনেক ক্ষেত্রে বাংলা সনকে অবহেলার মধ্য দিয়ে যেতে হয়। আমরা আশা করবো রাষ্ট্রীয় পর্যায়ে যেন আমরা বাংলা সনের গুরুত্ব অনুধাবন করি।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 14, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দেশ থেকে অমঙ্গল দূর হয়ে গেছে: প্রেস সচিব
Next Article নববর্ষকে স্বাগত জানিয়ে চিতলমারী বিএনপি’র আনন্দ শোভাযাত্রা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুবিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 50 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago
খুলনা

নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটিতে ঘুড়ি উৎসব অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৪৩৩ বঙ্গাব্দ: বর্ষবরণের প্রাণের উৎসব পহেলা বৈশাখ আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 54 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনের মধুর মান ক্ষুন্ন করছে ভেজাল মধুতে

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 18 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?