By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রাস্তা বন্ধ করে মামলা–হুমকি: ২০২৬ সালেও বাঁশের ঝাঁপায় রোগী বহন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বাগেরহাট > রাস্তা বন্ধ করে মামলা–হুমকি: ২০২৬ সালেও বাঁশের ঝাঁপায় রোগী বহন
বাগেরহাট

রাস্তা বন্ধ করে মামলা–হুমকি: ২০২৬ সালেও বাঁশের ঝাঁপায় রোগী বহন

Last updated: 2026/01/17 at 3:27 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

প্রিন্স মন্ডল অলিফ, চিতলমারী (বাগেরহাট): চিতলমারী উপজেলার সন্তোষপুর  ইউনিয়নের ব্রক্ষগাতি কচুবুনিয়া বিলে দায়ের করা একটি মারধর ও লুটপাটের মামলাকে কেন্দ্র করে গুরুতর প্রশ্ন ও বিতর্কের সৃষ্টি হয়েছে। আসামিপক্ষ ও স্থানীয় সচেতন মহলের দাবি, ঘটনাটি আদৌ মামলায় যেভাবে উপস্থাপন করা হয়েছে বাস্তবে তার সঙ্গে মিল নেই; বরং এটি একটি সাজানো ও উদ্দেশ্যপ্রণোদিত মামলা, যার মূল লক্ষ্য দীর্ঘদিনের চলাচলের পথ বন্ধ করে দখল পাকাপোক্ত করা এবং নিরীহ পরিবারগুলোকে চাপে রাখা।

সরেজমিনে ঘটনাস্থল ঘুরে দেখা যায়, প্রায় ১০০ বছর ধরে বসবাসরত অন্তত ১০টি পরিবার বর্তমানে কার্যত অবরুদ্ধ অবস্থায় রয়েছে। তাদের মূল সড়কে বের হওয়ার একমাত্র পথটি সরকারি খাস জমির ওপর দিয়ে থাকলেও সেটি কেটে ও ঘিরে সমতল করে ঘের নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফলে এলাকাবাসীকে মানবেতর পরিস্থিতিতে বসবাস করতে হচ্ছে। বর্ষা মৌসুমে ছোট শিশুদের ঝুঁকি নিয়ে স্কুলে যেতে হয়, আর কোনো বৃদ্ধ, গর্ভবতী নারী বা শিশু অসুস্থ হলে বাঁশের ঝাঁপা বেঁধে কাঁধে করে হাসপাতালে নেওয়া ছাড়া বিকল্প থাকে না—যা ২০২৬ সালে এসে চরম অমানবিক বলেই মনে করছেন স্থানীয়রা।

বাদীপক্ষের (কমলেশ মন্ডল) দায়ের করা মামলার অভিযোগের সত্যতা নিয়েও প্রশ্ন উঠেছে। মামলায় যন্ত্রপাতি ভাঙচুরের যে দাবি করা হয়েছে, সেই অভিযোগে যাকে সাক্ষী হিসেবে দেখানো হয়েছে  (উজ্জ্বল কির্তুনিয়া)  তার সঙ্গে কথা বলে জানা গেছে, তার কোনো মেশিনের ক্ষয়ক্ষতি হয়নি। তিনি বিষয়টিকে সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট বলে উল্লেখ করেছেন। এতে মামলার অভিযোগের বিশ্বাসযোগ্যতা আরও দুর্বল হয়েছে বলে মত স্থানীয়দের।

এছাড়া মামলার প্রধান আসামি হিসেবে যাকে দেখানো হয়েছে সেই উত্তম মন্ডল একজন পেশাদার ব্যাংক কর্মকর্তা এবং বর্তমানে অগ্রণী ব্যাংক পিএলসি’র একটি শাখায় কর্মরত। আসামিপক্ষের দাবি, তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা ও মানহানি করাই এই মামলার অন্যতম উদ্দেশ্য। তারা অভিযোগ করেছেন, চলাচলের পথ নিয়ে কথা বললেই খুন-জখমের হুমকি দেওয়া হচ্ছে এবং একের পর এক মামলার ভয় দেখিয়ে নিরীহ পরিবারগুলোকে এলাকা ছাড়তে বাধ্য করার চেষ্টা চলছে।

এদিকে আসামিপক্ষ চিতলমারী থানায় দায়ের করা পাল্টা অভিযোগে জানিয়েছে, সরকারি খাস জমির ওপর দিয়ে থাকা হাঁটার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে এবং বিষয়টি নিয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও বাদীপক্ষ তাতে সম্মত হয়নি। বরং মামলাবাজির আশ্রয় নিয়ে পরিস্থিতিকে আরও জটিল করে তোলা হয়েছে বলে অভিযোগ করা হয়।

স্থানীয়দের প্রশ্ন, সরকারি খাস জমির ওপর দিয়ে চলাচলের একমাত্র পথ বন্ধ করে দিয়ে মামলা-মোকদ্দমার মাধ্যমে চাপ সৃষ্টি করা কি আদৌ আইনের শাসনের মধ্যে পড়ে? তারা দ্রুত উপজেলা ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং নিরীহ পরিবারগুলোর যাতায়াতের পথ নিশ্চিত করার পাশাপাশি হয়রানিমূলক মামলা থেকে সুরক্ষার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে বাদীপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

জন্মভূমি ডেস্ক January 17, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইসি ও একটি দল নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সুযোগ খুঁজছে: সালাহউদ্দিন
Next Article কেউ ষড়যন্ত্র করে বিএনপিকে দমাতে পারবে না : তারেক রহমান
আরো পড়ুন
সাতক্ষীরা

উপকূলীয় অঞ্চল হতে পারে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 29 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরায় বানিজ্যিক ভাবে পালন হচ্ছে ছাগল, অর্থনৈতিক গুরুত্ব বেড়েই চলেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাবাগেরহাট

সুন্দরবনে কেয়াবুনিয়া খাল এলাকায় শিকারীর ফাঁদ থেকে হরিণ উদ্ধার, বনে অবমুক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
বাগেরহাট

ফকিরহাটে সেতুর দুপাশে কাঠের পুল দিয়ে যাতায়াত, ভোগান্তিতে জনসাধারন

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বাগেরহাট

ফকিরহাটে প্রাইভেটকারের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত

By জন্মভূমি ডেস্ক 2 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?