By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রিয়াদ জানালেন বৈশ্বিক আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > রিয়াদ জানালেন বৈশ্বিক আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রিয়াদ জানালেন বৈশ্বিক আসরে বাংলাদেশের ব্যর্থতার কারণ

Last updated: 2024/06/05 at 5:44 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড়দেড় একজন মাহমুদউল্লাহ। ক্যারিয়ার জুড়ে চরাই-উতরাই পার করেছেন। অভিজ্ঞতার ভাণ্ডার হয়েছে সমৃদ্ধ। দুই ফরম্যাট মিলিয়ে বিশ্বকাপে বাংলাদেশের সেরা কয়েকটি পারফরম্যান্স এসেছে তার ব্যাট থেকেই। আরেকটি বিশ্বকাপে তাই তার কাছে দলের চাওয়া থাকবে একটু বেশিই। সেই প্রত্যাশা পূরণে শতভাগ প্রস্তুত অভিজ্ঞ এই ক্রিকেটার।

বাংলাদেশের ক্রিকেটারদের নিয়ে তৈরি করা বিসিবির ‘গ্রিন অ্যান্ড রেড স্টোরির’ এবারের পর্বে থাকছে মাহমুদউল্লাহ রিয়াদের নানা কথা। যেখানে রিয়াদ জানিয়েছেন, দলের ভালোর জন্য যেকোনো উপায়ে অবদান রাখতে চান তিনি।

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘জাতীয় দলকে প্রতিনিধিত্ব করাটা গর্বের। সেটা হোক সিরিজ বা কোনো আইসিসি ইভেন্ট। যখন জার্সিটা পরা হয় বা নতুন জার্সি পাই সেটা সবসময় দারুন লাগে। আমার ক্যারিয়ারজুড়েই স্ট্রাগল ছিল। সবসময় আল্লাহর ওপর ভরসা রেখেছি। আল্লাহর কাছেই সবসময় আমার যা কিছু বলার আমি বলি। আমি সবসময় বিশ্বাস করি আল্লাহ হচ্ছেন উত্তম পরিকল্পনাকারী। সবকিছুরই একটা শিক্ষনীয় বিষয় থাকে।’

ক্রিকেটের বৈশ্বিক আসরে বাংলাদেশের সাফল্য একেবারেই নগণ্যই। এ প্রসঙ্গে রিয়াদ বলেন, ‘সুযোগ সবসময় থাকে, কখনো আমাদের চেষ্টার কমতি থাকে না। এবার ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে দেখাব। আমার মনে হয়, একটু ভাগ্যেরও সাহায্য লাগে। আমরা কয়েকটা ইভেন্টে খুব কাছাকাছি গিয়েছিলাম। তবে দুর্ভাগ্য আমরা সে সুযোগ কাজে লাগাতে পারিনি। এবার আমাদের জন্য একটি সুযোগ রয়েছে বিশ্বকাপে। আমাদের সমর্থন করুন, বিশ্বকাপে যা সম্ভব সবই করব আমরা।’

ক্রিকেটে নিজের অনুপ্রেরণা কে, এমন প্রশ্নের জবাবে রিয়াদের জবাব, ‘ক্রিকেটে আমার যাত্রাটা আমার ভাইয়ের হাত ধরে। উনি ক্রিকেট খেলতেন। উনার হাত ধরে আমার ক্রিকেটের হাতেখড়ি। আস্তে আস্তে যখন খেলা বুঝতাম তখন সাইদ আনোয়ারকে অনুসরন করা শুরু করি। এরপর যদি বলেন, তাহলে এম এস ধোনির খেলা খুব ভালো লাগে। আমি তার বড় একজন ভক্ত। মাঠে ওনার শান্ত মনোভাব কিংবা মানসিকতা আমাকে বেশ অনুপ্রাণিত করে।’

২০০৭ সালে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক অভিষেক হয় মাহমুদউল্লাহর। ৫০টি টেস্ট, ২৩২টি ওয়ানডে ও ১৩১টি টি-টুয়েন্টি খেলার বিশাল অভিজ্ঞতা তার ঝুলিতে। মার্কিন মুলুকে এবারের বিশ্বকাপেও তাকে ঘিরে রয়েছে বড় প্রত্যাশা।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরলেন সাকিব
Next Article কালিয়া প্রেস ক্লাবের কমিটি গঠন
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 7 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সংবিধান সংস্কার নয়, সংশোধন হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?