By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রিয়ালকে এক হালি গোল দেয়ার ম্যাচে রোনালদোকে ট্রল ইয়ামালের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > রিয়ালকে এক হালি গোল দেয়ার ম্যাচে রোনালদোকে ট্রল ইয়ামালের
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রিয়ালকে এক হালি গোল দেয়ার ম্যাচে রোনালদোকে ট্রল ইয়ামালের

Last updated: 2024/10/27 at 2:55 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : লা-লিগার গত মৌসুমের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। শুধু তাই নয়, গত মৌসুমে দলটি জিতে নিয়েছে নিজেদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা। দলের প্রাণভোমরা ভিনিসিয়ুস জুনিয়র আছেন ব্যালন ডি অর জয়ের দৌড়ে। তার উপর স্প্যানিশ জায়ান্টদের শক্তিমত্তা বেড়েছে কিলিয়ান এমবাপের আগমণে। ইউরোপের সফলতম এই ক্লাবটিই কি না গতকাল রাতে ঘরের মাঠে বার্সেলোনার বিপক্ষে হজম করলো এক হালি গোল!

এবারের মৌসুমের শুরু থেকেই রিয়াল কিছুটা ছন্দহীনতায় ভুগছে। এদিকে হান্সি ফ্লিকের অধীনে রীতিমত উড়ছিল বার্সেলোনা। স্পেনের সেরা দুই দল গতকাল মাঠে নেমেছিল এল ক্লাসিকোয়। মৌসুমের প্রথম এল ক্লাসিকোটি অনুষ্ঠিত হয়েছে রিয়ালের ঘরের মাঠে। তবে সান্তিয়াগো বার্নাব্যুতে পাত্তাই পায়নি লস ব্লাঙ্কোসরা।

লস ব্লাঙ্কোসদের বিপক্ষে এই ম্যাচে দুইবার জালের দেখা পেয়েছেন রবার্ট লেভানডভস্কি। এছাড়া একটি করে গোল করেছেন লামিনে ইয়ামাল ও রাফিনিয়া। আক্রমণভাগের এই তিন তারকার গোলে ৪-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সা।

বার্সেলোনার এমন জয়ের দিনে রেকর্ড গড়েছেন ইয়ামাল। কাতালান ক্লাবটির হয়ে তৃতীয় গোলটি করেন তিনি। এর মাধ্যমে এল ক্লাসিকোর ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতা হয়েছেন তিনি। গতকাল গোলটি করার সময় তাঁর বয়স ছিলো ১৭ বছর ১০৬ দিন। এর আগে রেকর্ডটির মালিক ছিলেন বার্সারই সাবেক ফরোয়ার্ড আলফানসো নাভার। তিনি গোল করেছিলেন ১৭ বছর ৩৫৬ দিনে।

এদিকে গতকাল রিয়ালের মাঠে গোল করার পর রোনালদোকে অনুকরণ করে উদযাপন করেছেন ইয়ামাল। রিয়ালের কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো ‘কালমা’ উদযাপন করতেন, এরকম উদযাপনে গ্যালারির দর্শকদের উদেশ্যে হাত দিয়ে শান্ত থাকার ইশারা কিরতেন তিনি এবং বুঝাতে চাইতেন যে তিনি আছেন।

গতকাল রিয়ালের জালে তৃতীয় গোলটি দেয়ার পর ইয়ামালও একই উদযাপন করেছেন। দর্শকদের শান্ত থাকার পরামর্শ দিয়ে তিনি নিজের জার্সির পেছনে নামের দিকে ইশারা করেন। ঘরের মাঠে দল যখন ৩ গোলে পিছিয়ে পড়েছে তখন ইয়ামালের এমন উদযাপন দেখে আরও পোড়েছে লস ব্লাঙ্কোস সমর্থকদের হৃদয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 27, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এই সুযোগ নষ্ট হলে দেশ অনেক পিছিয়ে যাবে: ড. ইউনূস
Next Article চব্বিশের গণঅভ্যুত্থান নিয়ে সিনেমা বানাবেন রায়হান রাফী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগর হাটে-বাজারে ভেজাল , বিপাকে কৃষকরা

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?