By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বাইকে হারিয়ে প্লে-অফের পথে লখনউ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বাইকে হারিয়ে প্লে-অফের পথে লখনউ
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রুদ্ধশ্বাস ম্যাচে মুম্বাইকে হারিয়ে প্লে-অফের পথে লখনউ

Last updated: 2023/05/18 at 12:52 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আইপিএলে রুদ্ধশ্বাস ম্যাচের সাক্ষী থাকল লখনউয়ের একানা স্টেডিয়াম। মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স ও লখনউ সুপার জায়ান্টস। দুই দলের কাছেই প্লে-অফে যাওয়ার জন্য ২ পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু শেষ ওভারে ১১ রানের থ্রিলারে মহসিন খানের দুরন্ত বোলিংয়ে ৫ রানে ম্যাচ জিতল লখনউ সুপার জায়ান্টস। ৫ রানে ম্যাচ জিতে প্লে-অফে খেলা কার্যত নিশ্চিত করে ফেলল লখনউ।

আপাতত ১৩ ম্যাচে লখনউয়ের সংগ্রহ ১৫ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচে কেকেআরের বিরুদ্ধে না জিতলেও প্লে-অফে চলে যেতে পারেন ক্রুণাল পাণ্ডিয়ারা। অন্যদিকে, এই হার মুম্বাইয়ের জন্য বড় ধাক্কা। প্লে-অফে যেতে হলে শেষ ম্যাচে জিততেই হবে তাদের।

মঙ্গলবার (১৬ মে) টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান তোলে লখনউ। বিপরীতে মুম্বাই ইন্ডিয়ান্স ২০ ওভারে ৫ উইকেটে ১৭২ রানের বেশি এগোতে পারেনি।

এদিন, ব্যাট করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় মুম্বাইয়ের। ওপেনিং জুটিতেই ৯০ রান তুলে দেয় পাঁচবারের চ্যাম্পিয়নরা। ৯০ রানের মাথায় রোহিত শর্মা আউট হওয়ার আগে পর্যন্ত মনে হচ্ছিল পিচ যতই স্লো হোক, মুম্বাই অনায়াসেই লক্ষ্যে পৌঁছে যাবে। কিন্তু রোহিতের (২৫ বলে ৩৭) উইকেটের পরই খেলা ঘুরতে থাকে। দু’ওভারে বাদেই ফিরে যান ফর্মে থাকা ঈশান কিষান (৩৯ বলে ৫৯)।

ঈশানের উইকেটের পরই মুম্বাইয়ের উপর চাপ বাড়িয়ে দেন লখনউ স্পিনাররা। যার ফল মেলে হাতেনাতে। দুর্দান্ত ফর্মে থাকা সূর্য ফিরে যান মাত্র ৭ রান করে। এরপরই ব্যাকফুটে চলে যায় মুম্বাই। সেই চাপ আর কাটিয়ে উঠতে পারেননি মুম্বাই ব্যাটাররা। যদিও টিম ডেভিড দুর্দান্ত ইনিংস খেলে মুম্বাইকে ম্যাচে ফেরালেও, শেষ ওভারে মাত্র ১১ রান তুলতে পারলেন না মুম্বাই ব্যাটাররা। অনবদ্য বোলিং করে গ্রিন এবং ডেভিডকে মাত্র ৫ রানে বেঁধে ফেলল মহসিন খান।

এর আগে, টস জিতে লখনউকে ব্যাট করতে পাঠিয়েছিল মুম্বাই। ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে লখনউ সুপার জায়ান্টস। চারটি চার ও আটটি ছয়ের সাহায্যে ৪৭ বলে ৮৯ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিস। ৪২ বলে ৪৯ রান করার পর চোট পেয়ে মাঠ ছাড়েন অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া।

এই ম্যাচ হারার ফলে রোহিত শর্মাদের কাছে শেষ ম্যাচ ডু অর ডাই হয়ে গেল। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের। তবে নেট রান রেট মাইনাস (-) ০.১২৮। শেষ ম্যাচে হারলে ১৪ পয়েন্ট প্লে-অফে যাওয়ার ক্ষেত্রে পর্যাপ্ত নাও হতে পারে। কলকাতা নাইট রাইডার্সের নেট রান রেট মাইনাস (-) ০.২৫৬। শেষ ম্যাচ জিতলে পয়েন্ট হবে ১২ ম্যাচে ১৪। পাঞ্জাব যদি শেষ দুটি ম্যাচে জেতে তাহলে তাদের পয়েন্ট হবে ১৬। একটিতে জিতলে পয়েন্ট হবে ১৪। পাঞ্জাবের নেট রান মাইনাস (-) ০.২৬৮। ফলে লখনউয়ের জয় কলকাতাকে সবচেয়ে ক্ষতির মুখে ফেলে দিল।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতকে হারিয়ে হ্যান্ডবলে চ্যাম্পিয়ন বাংলাদেশের মেয়েরা
Next Article কর্মসংস্থানের নতুন সম্ভাবনা কার্প ফ্যাটেনিং পদ্ধতিতে মাছ চাষ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

ডা. রফিকুস সালেহীনকে খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

খুলনা র‌্যাব ৬ ভোজ্যতেলের অবৈধ মজুদে অভিযান: দুই প্রতিষ্ঠানে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনামহানগর

বাংলা নববর্ষ উপলক্ষ্যে খুবিতে আল্পনা উৎসব অনুষ্ঠিত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় তাতী দল নেতাকে কুপিয়ে হত্যা, পরিবারের শোকের মাতম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের দু-একটি বাদে সব কর্মকাণ্ড বৈধতা পাচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দুপুরে জামিন, সন্ধ্যায় কারামুক্ত হলেন শিরীন শারমিন চৌধুরী

By Tanvir 4 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?