রূপসা প্রতিনিধি : রূপসায় ছাগল/ভেড়ার জন্য উওম চাষের অনুশীলনের প্রশিক্ষণের সমাপনী সোমবার প্রানিসম্পদ অফিসে অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণ দেন বিভাগীয় উপ-পরিচালক ডাঃ এ,বি,এম জাকির হোসেন। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা ডাঃ প্রদীপ কুমার মজুমদার।
প্রশিক্ষণে ডাঃ এ,বি,এম জাকির হোসেন বলেন, ছাগল ও ভেড়া অত্যন্ত লাভজনক পেশা। এতে পুঁজি কম লাগে। দরিদ্র, ভূমি হীন ও প্রান্তিক কৃষকরা স্বল্প পুঁজি বিনিয়োগের মাধ্যমে খামার তৈরি করে আত্মকর্মসংস্থানের সুযোগ করে নিতে পারে। সেই সাথে দেশের পুষ্টির চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। অধিক পরিমাণে ছাগল পালনে আমিষের চাহিদা পূরণ করা সম্ভব। ছাগল-ভেড়ার খামারে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও প্রতিপালন ব্যবস্থাপনায় উওম চর্চাসমূহ যথাযথভাবে অনুসরণ করা হলে খামারে উৎপাদন বৃদ্ধি ও সম্প্রসারণের মাধ্যমে দেশে আত্মকর্মসংস্থান ও পুষ্টি চাহিদা পূরণসহ রপ্তানি আয়ে বিরাট অবদান রাখবে। এ সময় উপস্থিত ছিলেন রূপসা প্রেসক্লাবের সাঃ সম্পাদক খান আঃ জব্বার শিবলী, খান মিজানুর রহমান, সাংবাদিক শাহরিয়ার হোসেন মানিক, চন্দন ভট্টাচার্য্য, চিও রঞ্জন সেন। জেলা প্রানিসম্পদ দপ্তর, খুলনার বাস্তবায়নে প্রশিক্ষণে ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ গ্রহণ করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত