প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ৪:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১৫, ২০২৬, ১২:৫৯ এ.এম
রূপসায় দুর্বৃত্তের ছোড়া গুলিতে যুবক গুলিবিদ্ধ

খুলনার রূপসা উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মেহেদী শেখ (২৮) নামে এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত আনুমানিক ৯টার দিকে রূপসার নৈহাটি দক্ষিণপাড়া হোগলডাঙ্গা বটতলায় তার নিজ বাড়ির সামনে এই ঘটনা ঘটে।
আহত মেহেদী শেখ নৈহাটি গ্রামের বাসিন্দা এবং সাবেক জেলা বিএনপির সদস্য আবু মুসা শেখের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানদার।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মেহেদী তার বাড়ির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন দিক থেকে তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। গুলিটি তার বাম পায়ে লাগে বলে জানা গেছে।
রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মীর জানান, আহত যুবক বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ঘটনার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং কেউ অভিযোগ দায়ের করলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া