
রূপসা প্রতিনিধি : বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর রূপসা উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন, মতবিনিময় সভা এবং সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান গত শনিবার সকালে পূর্ব রূপসা ব্যাংকের মোড় বণিক সমিতির কার্য্যালয়ে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা হাট বাজার বণিক সমিতির সভাপতি জুলফিকার আলী। বিশেষ অতিথির বক্তৃতা করেন পূর্ব রূপসা বাগমারা বাজার বণিক সমিতির সভাপতি আরাফাত হোসেন, সাধারণ সম্পাদক নাজমুল হুসাইন।
উপজেলা জুয়েলার্স এসোসিয়েশনের আহবায়ক শামসুদ্দোহা জহরের সভাপতিত্বে ও সদস্য সচিব শেখ ইলিয়াসের পরিচালনায় বক্তৃতা করেন এসোসিয়েশনের সদস্য গনেশ কুন্ডু, স্বপন স্বর্ণকার, অরুন কুমার বিশ্বাস, আঃ হালিম, মিন্টু শেখ, সুকুমার বিশ্বাস, অমিত অধিকারী, সুকুমার বিশ্বাস, প্রদীপ রায় প্রমুখ। সভায় সবার সম্মতিক্রমে শামসুদ্দোহা জহরকে সভাপতি ও শেখ ইলিয়াসকে সাধারণ সম্পাদক করে মোট ৯টি পদে ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত