
রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের পুটিমারী গ্রামের মোঃ আব্বাছ আলী মোল্লার বড় পুত্র মোঃ জাবের আলী মোল্লা (৩৫) গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যুৎস্পৃষ্টে হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। এ ব্যাপারে রূপসা থানায় অপমৃত্যু মামলা হয়েছে।
সূত্র জানায়, জাবের মোল্লা নিজস্ব মৎস্য ঘেরের পাড়ে রোপন কৃত টমেটো গাছে সেচ দেওয়ার সময় অসাবধানতার কারণে লিক থাকা বিদ্যুৎের তারের সাথে সংযোগ হওয়ায় শর্টসার্কিট হয়ে পানিতে পড়ে যায়। বাড়িতে অটোমেটিক মিটার থাকার কারণে লোডশেডিং হলে বাড়ির লোকজন বুঝতে পারে বিদ্যুতের শর্টসার্কিট হয়েছে। তাৎক্ষণিক তারা জাবেরকে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায় জাবেরকে অচেতন অবস্থায় পানির মধ্যে দেখতে পেয়ে দ্রুতো উদ্ধার করে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। উল্লেখ্য, মোঃ জাবের আলী মোল্লার ছোট ভাই জোবায়ের মোল্লা ১৮ সালে একইভাবে বিদ্যুতের সর্টসার্কিট হয়ে মৃত্যুবরণ করে। বর্তমানে জাবের আলী মোল্লার বাড়িতে শোকের মাতম চলছে।