রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের আলাইপুর বাজারে ট্রাক চাপায় নিহত মুদি ব্যবসায়ী অশোক রায়ের শেষকৃত্য অনুষ্ঠান বুধবার দুপুরে পিঠাভোগ কালিবাড়ি পঞ্চবটী মহাশ্মশানে অনুষ্ঠিত হয়। এ সময় তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়িতে ছুটে যান খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার কোহিনুর জাহান, সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল বাকি, মোঃ শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, ইউপি সদস্য স্বপ্না রাণী পাল, আবু সালেহ লস্কর, মোঃ শফিকুল ইসলাম ফকির, সাজ্জাদ হোসেন সাকিল, গোপাল চন্দ্র কুন্ডু, ফ,ম, জয়নাল আবেদীন, অশোক কুমার কর্মকার, পরিতোষ রায় বাবলু, সঞ্জয় বিশ্বাস, আলাল শেখ প্রমুখ।
তাছাড়া পিঠাভোগ কালিবাড়ি পঞ্চবটী মহাশ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠানে তার বিদেহী আত্মার শান্তি কামনা ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ সুজিত কুমার অধিকারী, সরফুদ্দিন বিশ্বাস বাচ্ছু, মোল্লা মোজাফফর হোসেন, মোঃ শফিকুর রহমান পলাশ, শক্তিপদ বসু, আল মামুন সরকার, রবিউল ইসলাম ফকির, নাসির হোসেন সজল, মোল্লা তাহিদুল ইসলাম, সাধন অধিকারী, মাধুরী সরকার, মোঃ পারভেজ হাওলাদার, শাহরিয়ার হোসেন মানিক, মৃনাল সরকার, আঃ রউফ শিকদার, সরাফাত হোসেন উজ্জ্বল, হাসান আলী, মুরাদ মোল্লা, আজিজুল মোল্লা, মুছা মোল্লা সবুজ, তাপস বিশ্বাস, খায়রুল বাশার প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত