রূপসা প্রতিনিধি : রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়ন পরিষদ চত্ত্বর, ইলাইপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ও আমদাবাদ এলাকাসহ মোট ৪টি স্পটে টিসিবি’র ফ্যামিলি কার্ডের পণ্য বিপণন কার্যক্রম শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়। এ সময় ৪৪০০ কেজি ডাল, ২২০০ কেজি চিনি ও ৪৪০০ কেজি সয়াবিন তেল ২২০০ পরিবারের মাঝে স্বপ্ল মূল্যে বিক্রয় করা হয়। নৈহাটি ইউনিয়ন পরিষদ চত্ত্বরে মেসার্স আলাল স্টোরের ব্যবস্থাপনায় ৫৭৬ জন ভোক্তাদের মাঝে স্বল্পমুল্যে পণ্য বিক্রয় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নৈহাটি ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইউপি সদস্য মোঃ আলমগীর হোসেন শ্রাবন, মোঃ মাসুম শেখ, রেশমা বেগম, লিপিকা রাণী দাস, আছাবুর রহমান মোড়ল প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত