
রূপসা প্রতিনিধি : বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ রূপসা উপজেলার টি এস বি ইউনিয়ন শাখার বিশেষ বর্ধিত সভা শনিবার বিকেল ৪ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ইউনিয়ন স্বেচ্চাসেবক লীগের সাধারণ সম্পাদক বিনয় কৃষ্ণ হালদার। বিশেষ অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি এস এম আছাদুজ্জামান নুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক খান জাহিদ হাসান,রূপসা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রুহুল আমিন রবি, সাধারণ সম্পাদক রাজিব দাস টাল্টু জেলা সদস্য হামিম কবির রুবেল, হুসাইন কবির সজল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি লিটন সরকার, যুগ্মসম্পাদক জ্যাকি ইসলাম সজল, ঘাটভোগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ মুছা মোল্লা সবুজ, টি এস বি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল পারভেজের সভাপত্বিতে উপস্থিত ছিলেন সিদিক্কুর রহমান, সোমনাথ ধর, কামরুল ইসলাম, রাজু শেখ, নজরুল ইসলাম, হাসিবুর রহমান, মিঠুন দাস, নাজিম মুন্না, আব্দুল কাদের প্রমুখ।