
ডেস্ক রিপোর্ট : রূপসার জাবুসায় হাটখোলা বাজার সন্নিকটে গুপিয়ার খালের মৎস্য ঘেরের গই ঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (১ মার্চ রাত ১০টার দিকে কে-বা কারা এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটিয়েছে। সংবাদ পেয়ে স্থানীয় ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রূপসা উপজেলার নৈহাটী ইউনিয়নের জাবুসা গ্রামের হাটখোলা বাজার সন্নিকটে গুপিয়ার খালের গইঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বিল জাবুসায় মৎস্য ঘেরে জোয়ার-ভাটার পানি ওঠা-নামার কাজে গই ঘরটি মো. সেলিম, মো. হান্নান শেখ ও সুমন ব্যবহার করে থাকেন। এ অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতিসাধন হয়েছে বলে ঘেরের অংশীদার ভুক্তভোগী জাবুসা এলাকার মো. হান্নান শেখ জানান। রূপসা বাসস্ট্যান্ড ফাঁড়ি পুলিশের আইসি মো. আকরামুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকান্ডে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত