By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রূপসা নদীতে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ কয়েকজন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > রূপসা নদীতে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ কয়েকজন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

রূপসা নদীতে ট্রলার দুর্ঘটনায় নিখোঁজ কয়েকজন

Last updated: 2025/11/10 at 1:35 PM
জন্মভূমি ডেস্ক 4 months ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : রূপসা খেঁয়াঘাটে ট্রলার দুর্ঘটনায় দু’-তিন জন নিখোঁজ রয়েছেন। রোববার রাত সাড়ে ১০ টার দিকে বেপরোয়া গতিতে চলা ট্রলারটি ঘাটের পূব পাশের পন্টুনে ধাক্কা খেয়ে দুর্ঘটনার কবলে পড়ে। তখন কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান। তাদের মধ্যকার একজনের নাম-পরিচয় পাওয়া গেলেও অন্যদের সম্পর্কে জানা যায় নি।
স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রাত সাড়ে ১০ টার দিকে নদীতে ভাটা ছিল। তখন শহর থেকে আবাসস্থলগামী ২৫/৩০ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নদীর পশ্চিম পাড়ের ঘাট থেকে পূর্ব পাড়ের ঘাটে যায় এবং সজোরে পন্টুনের সাথে ধাক্কা খায়। সে সময় দু’ থেকে তিন জন পানিতে পড়ে যায়। এ ব্যাপারে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে ভিন্ন-ভিন্ন তথ্য দিয়েছে। কেউ বলেছেন-একজন নারী তার কোলের সন্তানকে নিয়ে নিখোঁজ আছেন, আরেকজন পুরুষ। আবার কেউ বলছেন- পানিতে তিন জন পুরুষ পড়ে যান। তাদের মধ্যকার একজন সাতরে কিনারায় উঠতে পারলেও দু’জন ভাটার টানে ভেসে যান।
নিখোঁজ তিন জনের একজন শেখ মহিদুল হক মিঠুন (৪০)। তিনি নগরীর একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে চাকারি করেন। রাতে ডিউটি শেষে তিনি রূপসার তিন বটতলা এলাকার ভাড়া বাসায় ফিরছিলেন। ভিকটিম রূপসার তালিমপুর গ্রামের জনৈক মাহাবুবুর রহমানের ছেলে। অন্যদের নাম-পরিচয় উদঘাটনের জন্য পুলিশ চেষ্টা চালাচ্ছে।
রূপসা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আবুল খায়ের দৈনিক জন্মভূমিকে বলেন, ঘটনার পর নৌ পুলিশ এবং কোস্টগার্ডের টিম সোমবার ভোর রাত দুইটা পর্যন্ত রূপসা নদীসহ তৎসংলগ্ন নদীতে নিখোঁজদের সন্ধানে অভিযান চালান। এরপর সকাল সাড়ে ৯ টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এবং নৌ পুলিশের উদ্ধার অভিযান শুরু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ের মধ্যে অভিযান চলছিল। অভিযুক্ত ট্রলার চালক পালিয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।

জন্মভূমি ডেস্ক November 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article যশোর-২ বিএনপি নেতাকর্মীদের কপালে চিন্তার ভাঁজ, উচ্ছ্বসিত জামায়াত
Next Article ডুমুরিয়া উপজেলার চিংড়ি চাষিদের কেশবপুর গৌরিঘোনা সফর
আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago
খুলনামহানগর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ১ লক্ষ ৪৮ হাজার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?