By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রি- ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রি- ভ্রাম্যমাণ আদালতে জরিমানা
খুলনামহানগর

রূপসা ব্রিজ এলাকায় অতিরিক্ত দামে অকটেন বিক্রি- ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

Last updated: 2026/04/04 at 1:40 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
Share
SHARE

খুলনা মহানগরীর লবণচরা থানাধীন রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির দায়ে এক নারী ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৩ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ১০টা ১৫ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) খুলনা মেট্রো শাখার তথ্যের ভিত্তিতে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস আল মাহদীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে “মাই ম্যাক্সসিস” নামক প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোছাঃ রেশমা বেগমকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় দোষী সাব্যস্ত করা হয়। এ সময় প্রমাণিত হয় যে, তিনি প্রতি লিটার অকটেন ২১০ টাকা দরে বিক্রি করছিলেন, যা নির্ধারিত মূল্যের চেয়ে বেশি। এ অপরাধে তাকে ৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পরে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ আদায় করা হয়। তদন্তে আরও জানা যায়, দণ্ডিত রেশমা বেগমের স্বামী শরিফুল ইসলাম খুলনা বন বিভাগের একটি স্পিডবোটের চালক হিসেবে কর্মরত থেকে সরকারি প্রয়োজনের কথা বলে খুলনার বিভিন্ন ফিলিং স্টেশন থেকে পেট্রোল ও অকটেন সংগ্রহ করতেন এবং তা তার স্ত্রীর দোকানে এনে অতিরিক্ত মূল্যে বিক্রি করা হতো। এছাড়া অভিযোগ রয়েছে, রাত ১০টার পর খুলনার যমুনা অয়েল কোম্পানির ডিপো থেকে প্রতি ব্যারেল (১৯০ লিটার) প্রায় ৩৮ হাজার টাকা মূল্যে জ্বালানি সংগ্রহ করে তা খুচরা বাজারে উচ্চ দামে বিক্রি করা হতো।

খুলনা জেলা প্রশাসন জানিয়েছে, জ্বালানি তেলের বাজার স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 4, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় আঁশফলের মুকুলে সোনালি হাসি: বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা
Next Article ১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর
আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় আঁশফলের মুকুলে সোনালি হাসি: বাম্পার ফলনের স্বপ্ন দেখছেন কৃষকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনাবাগেরহাট

সুন্দরবনে জাহাঙ্গীর বাহিনীর ২ জন সক্রিয় সদস্য আটক ৩ জেলে উদ্ধার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?