
বিজ্ঞপ্তি : শনিবার খুলনা মহানগরীর একটি অভিজাত হোটেলে আইআরআই ও ইউএসএআইডি’র সহযোগিতায় রূপান্তর-এর আয়োজনে খুলনা বিভাগের ৫জেলার বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের দক্ষতা উন্নয়ন বিষয়ক এক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। “শান্তিপূর্ণ পরিবেশ ও রাজনৈতিক প্রতিযোগিতার জন্য নাগরিক উদ্যোগ সৃষ্টি” প্রকল্পের পক্ষ থেকে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
সকালে এই প্রশিক্ষণ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রূপান্তর-এর নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ। প্রকল্পের লক্ষ্য ও উদ্দেশ্য বর্ণনা করেন প্রকল্পের সমন্বয়কারী অসীম আনন্দ দাস। সহায়কের দায়িত্ব পালন করেন সুন্দরবন একাডেমীর নির্বাহী পরিচালক শিক্ষাবিদ অধ্যাপক আনোয়রুল কাদির এবং রূপান্তর-এর পিস কন্সোর্টিয়ামের প্রকল্প পরিচালক শাহাদত হোসেন বাচ্চু।
ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ ও মতামতের ভিত্তিতে এবং দলীয় কাজের মাধ্যমে অংশগ্রহণকারীরা তাদের বক্তব্য উপস্থাপন করেন। প্রশিক্ষণের বিভিন্ন অধিবেশনে জনঘনিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, গণ যোগাযোগ, রাজনৈতিক/সামাজিক প্রচারাভিযান, রাজনৈতিক দ্বন্দ্ব নিরসনের মাধ্যমে শান্তিপূর্ণ সহঅবস্থান প্রতিষ্ঠা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত