
বিজ্ঞপ্তি : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে খুলনায় নিরাপদ অভিগম্যতা বিষয়ক ৩ দিনব্যাপী উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। নগরীর সিএসএস আভা সেন্টারে মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে এই কর্মশালার উদ্বোধন করেন জেলা পরিষদ ও জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইসিআরসির সমন্বয়কারী পিয়ারে ফ্যারেন্ড ও সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী মল্লিক আবিদ হোসেন কবীর। বক্তৃতা করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জাতীয় সদর দপ্তরের কর্মকর্তা কাজী রাশেদ শিমুল, সজল তানসাঙ্গা, মোশাররফ হোসেন, বাগেরহাট জেলা ইউনিট লেভেল কর্মকর্তা মোঃ হান্নান, খুলনা জেলা ইউনিটের কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ।
৩ দিনব্যাপী এই কর্মশালায় বিভাগের রেড ক্রিসেন্টের ৩৫জন স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।