By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > সাতক্ষীরা > রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

Last updated: 2026/03/03 at 1:02 PM
জন্মভূমি ডেস্ক 15 minutes ago
Share
SHARE

সাতক্ষীরা প্রতিনিধি : ইসলাম ধর্মে আখিরাতের সফলতা অর্জনের জন্য যেসব ইবাদতকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে, তার মধ্যে রোজা (সিয়াম) অন্যতম। রোজা শুধু ক্ষুধা ও পিপাসা সহ্য করার নাম নয়; বরং এটি আত্মশুদ্ধি, তাকওয়া অর্জন এবং আল্লাহর নৈকট্য লাভের এক অনন্য মাধ্যম। দুনিয়ার সাময়িক জীবন পেরিয়ে আখিরাতের চিরস্থায়ী সফলতা অর্জনে রোজা কেন এত গুরুত্বপূর্ণ— এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজকের এই বিস্তারিত আলোচনা।
রোজা কী ও কেন ফরজ করা হয়েছে—
রোজা হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর সন্তুষ্টির জন্য পানাহার, কামাচার ও সব ধরনের অশালীন কাজ থেকে বিরত থাকা। মহান আল্লাহ পবিত্র কুরআনুল কারীম’এ ইরশাদ করেছেনহে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের ওপর ফরজ করা হয়েছিল, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো” (সূরা আল-বাকারা: ১৮৩)। এই আয়াত থেকেই স্পষ্ট—রোজার মূল উদ্দেশ্য হলো তাকওয়া, আর তাকওয়াই আখিরাতের সফলতার প্রধান মূলধন।
তাকওয়া: আখিরাতের সফলতার ভিত্তি—
তাকওয়া অর্থ আল্লাহভীতি ও আল্লাহর নির্দেশ মেনে চলার মানসিকতা। যে ব্যক্তি রোজা রাখে, সে প্রকাশ্যে ও গোপনে আল্লাহকে ভয় করে। কারণ—কেউ দেখুক বা না দেখুক, সে পানাহার থেকে বিরত থাকে, গোপন গুনাহ থেকেও নিজেকে সংযত রাখে, নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে শেখে। এই আত্মসংযম ও আল্লাহভীতিই মানুষকে আখিরাতে সফল করে তো
রোজা মানুষের চরিত্র গঠনে কীভাবে ভূমিকা রাখে, রোজা মানুষের ভেতরের পশুত্বকে দমন করে এবং মানবিক গুণাবলি জাগ্রত করে—
১. আত্মনিয়ন্ত্রণ শেখায়: রোজা মানুষকে শেখায় কীভাবে লোভ, ক্রোধ ও কামনাকে নিয়ন্ত্রণ করতে হয়—যা আখিরাতে নাজাতের জন্য অত্যন্ত জরুরি।
২. ধৈর্যশীল করে তোলে: রোজা ধৈর্যের বাস্তব প্রশিক্ষণ। আর ধৈর্যশীলদের জন্য আখিরাতে রয়েছে সীমাহীন পুরস্কার।
৩. নৈতিক চরিত্র উন্নত করে: মিথ্যা, গিবত, হিংসা, অশ্লীলতা—এসব থেকে নিজেকে বিরত রাখার শিক্ষা দেয় রোজা।
রোজার বিশেষ মর্যাদা: আল্লাহ নিজেই পুরস্কার দেবেন—
হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন— “রোজা আমার জন্য, আর আমিই এর প্রতিদান দেবো।” এই ঘোষণা রোজার মর্যাদা বোঝানোর জন্যই যথেষ্ট। অন্যান্য ইবাদতের সওয়াব নির্দিষ্ট হলেও রোজার সওয়াব অসীম।
আখিরাতে রোজাদারের জন্য বিশেষ দরজা: জান্নাতের রাইয়্যান—
হাদিসে এসেছে, জান্নাতে একটি বিশেষ দরজা রয়েছে—রাইয়্যান, যেখানে দিয়ে কেবল রোজাদাররাই প্রবেশ করবে। এটি প্রমাণ করে যে রোজা আখিরাতে বিশেষ সম্মান ও মর্যাদা নিশ্চিত করে।
রোজা গুনাহ মাফের অন্যতম মাধ্যম—
মানুষ মাত্রই ভুল করে। কিন্তু রোজা সেই ভুল সংশোধনের সুবর্ণ সুযোগ এনে দেয়। পূর্বের গুনাহ ক্ষমা হয়, আত্মশুদ্ধির পথ খুলে যায়,আল্লাহর রহমত নিকটবর্তী হয়। বিশেষ করে রমজান মাসে ঈমান ও সওয়াবের আশায় রোজা রাখলে অতীতের গুনাহ মাফ হয়ে যায়— এটি আখিরাতের সফলতার এক বিশাল চাবিকাঠি।
সমাজ ও মানবিক দৃষ্টিকোণ থেকে রোজার প্রভাব—
রোজা শুধু ব্যক্তিগত ইবাদত নয়; এটি সমাজ গঠনেরও এক অনন্য মাধ্যম। দরিদ্রের কষ্ট অনুধাবন, ক্ষুধার কষ্ট অনুভব করে ধনী মানুষ দরিদ্রের প্রতি সহানুভূতিশীল হয়।
দান-সদকা বৃদ্ধি: রোজার মাসে যাকাত, ফিতরা ও দান-খয়রাত বেড়ে যায়, যা আখিরাতে নাজাতের কারণ হয়।
রোজা ও নফসের জিহাদ: ইসলামে সবচেয়ে কঠিন জিহাদ হলো নিজের নফসের বিরুদ্ধে জিহাদ। রোজা এই জিহাদের সবচেয়ে কার্যকর অস্ত্র। খারাপ প্রবৃত্তিকে দমন করে, শয়তানের প্রভাব কমায়
আল্লাহমুখী জীবন গঠনে সাহায্য করে: এই নফস জয় করাই আখিরাতের প্রকৃত সফলতা।
রোজা না রাখলে আখিরাতের ক্ষতি কেন হয়—
রোজা ফরজ হওয়া সত্ত্বেও বিনা কারণে তা পরিত্যাগ করা মারাত্মক গুনাহ। এতে তাকওয়া অর্জনের পথ বন্ধ হয়, আখিরাতে কঠিন জবাবদিহির আশঙ্কা থাকে, জান্নাতের বিশেষ মর্যাদা থেকে বঞ্চিত হতে হয়. তাই আখিরাতের সফলতা চাইলে রোজাকে অবহেলা করার সুযোগ নেই।
আধুনিক জীবনে রোজার গুরুত্ব আরও বেশি কেনআজকের ব্যস্ত, ভোগবাদী জীবনে মানুষ আত্মিকভাবে শূন্য। রোজা মানুষকে আত্মিক শান্তি দেয়, মানসিক ভারসাম্য ফিরিয়ে আনে, আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করে যা আখিরাতের জন্য নিজেকে প্রস্তুত করার শ্রেষ্ঠ মাধ্যম।রমযান সিয়ামের মাস। কুরআন নাযিলের মাস। খায়ের ও বরকতের মাস। তাকওয়া অর্জনের মাস। আমলে অগ্রগামী হওয়ার মাস। নেকী হাছিলের মাস। তারাবী, তাহাজ্জুদ ও কুরআন তিলাওয়াতের মাস। ইতিকাফের মাস। শবে কদরের মাস। গুনাহ তরক করার মাস। ক্ষমা লাভের মাস। প্রবৃত্তির লাগাম টেনে ধরার মাস। সংযম সাধনার মাস। ভ্রাতৃত্ব চর্চার মাস। ক্ষমা, উদারতা ও সহানুভূতির মাস। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, বনী আদমের প্রতিটি আমলের প্রতিদান বহু গুণে বৃদ্ধি হতে থাকে, ১০ গুণ থেকে ৭০০ গুণ, এমনকি আল্লাহ চাইলে তার চেয়েও বেশি দেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, তবে রোযার বিষয়টি ভিন্ন। কেননা রোযা একমাত্র আমার জন্য এবং আমি স্বয়ং এর প্রতিদান দিব। বান্দা একমাত্র আমার জন্য পানাহার ও প্রবৃত্তির চাহিদা পূরণ থেকে বিরত থাকে। রোযাদারের জন্য দুটি আনন্দ। এক. ইফতারের মুহূর্তে, দুই. রবের সঙ্গে সাক্ষাতের মুহূর্তে। আর রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মেশকের চেয়েও উত্তম। (সহীহ মুসলিম : ১১৫১)।
হযরত সাহল ইবনে সা’দ (রা.) থেকে বর্ণিত, জান্নাতে রাইয়ান নামে একটি দরজা আছে। এই দরজা দিয়ে শুধু রোযাদাররা প্রবেশ করবে। ঘোষণা করা হবে, রোযাদাররা কোথায়? তখন তারা উঠে দাঁড়াবে। যখন তাঁরা প্রবেশ করবে তখন ওই দরজা বন্ধ করে দেয়া হবে এবং সেই দরজা দিয়ে আর কেউ প্রবেশ করবে না। (সহীহ বুখারী : ১৮৯৬)।
রোযাদারের দুআ ফিরিয়ে দেয়া হয় না। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, তিন ব্যক্তির দুআ ফিরিয়ে দেয়া হয় না : ১. রোযাদারের দুআ ইফতার করা পর্যন্ত। ২. ন্যায়পরায়ণ বাদশাহর দুআ। ৩. মাজলুমের দুআ। আল্লাহ তাআলা তাদের দুআ মেঘমালার উপরে উঠিয়ে নেন। এর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেয়া হয়। আর আল্লাহ তাআলা বলেন, আমার ইজ্জতের কসম! বিলম্বে হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। (জামে তিরমিযী : ৩৫৯৮)।
রোযা রোযাদারের জন্য সুপারিশ করবে। আবদুল্লাহ ইবনে আমর (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রোযা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোযা বলবে, আমি তাকে দিনের বেলায় পানাহার ও প্রবৃত্তির চাহিদা মেটানো থেকে বিরত রেখেছি; সুতরাং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন। কুরআন বলবে, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি; সুতরাং আমার সুপারিশ কবুল করুন। তখন দু’জনের সুপারিশই গ্রহণ করা হবে। (মুসনাদে আহমাদ : ৬৬২৬)।
জাবের (রা.) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা.) বলেন, প্রতিদিন ইফতারের সময় অনেক জাহান্নামীকে মুক্তি দেয়া হয় এবং এটা প্রতি রাতে। (সুনানে ইবনে মাজাহ : ১৬৪৩)। রমযানুল মুবারকের শুরুতে শয়তান ও দুষ্ট জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজা বন্ধ করা হয়, জান্নাতের দরজা খুলে দেয়া হয়
রমযানুল মুবারকের আরেকটি ফযীলতের কথা এসেছে একটি হাদীসে। আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, রমযান মাসের প্রথম রাতে শয়তান ও দুষ্ট জিনদেরকে শৃঙ্খলাবদ্ধ করা হয়, জাহান্নামের দরজাগুলো বন্ধ করা হয় এবং (পুরো রমযান) এর একটি দরজাও আর খোলা হয় না, জান্নাতের দরজাগুলো খুলে দেয়া হয় এবং (রমযানে) এর একটি দরজাও আর বন্ধ করা হয় না। (এ মাসে) একজন ঘোষণাকারী ঘোষণা দিতে থাকেন, হে কল্যাণ অন্বেষী! অগ্রসর হও। হে অকল্যাণ অন্বেষী! নিবৃত্ত হও, নিয়ন্ত্রিত হও। আর বহু লোককে আল্লাহ তাআলার পক্ষ হতে এ মাসে জাহান্নাম থেকে মুক্ত করে দেয়া হয়। প্রত্যেক রাতেই এরূপ হতে থাকে। (জামে তিরমিযী : ৬৮২)।পবিত্র মাহে রমজান এবার আমাদের দ্বারপ্রান্তে সমাগত। আত্মশুদ্ধি, সাম্য, সহমর্মিতা ও মানবীয় গুণাবলী সৃষ্টির উদাত্ত আহ্বান নিয়ে এলো পবিত্র রমজান। মুসলিম জাতীয় ঐতিহ্য চেতনায় এবং ধর্মীয় ও সাংস্কৃতিক জীবনে রমজান অতি গুরুত্বপূর্ণ। কেননা রমজান মাস পবিত্র কুরআন নাজিলের মাস, ইসলামের প্রতিষ্ঠা ও বিজয়ের মাস। মুসলমানদের দ্বীন ও দুনিয়ার সমৃদ্ধি, পার্থিব ও আধ্যাত্মিক উন্নতি, দৈহিক ও মানবিক শ্রেষ্ঠত্ব আর গৌরব ও মর্যাদার অবিস্মরণীয় স্মৃতি বয়ে নিয়ে আসে মাহে রমজান। উন্নত চরিত্র অর্জনের পক্ষে অন্তরায় পাশবিক বাসনার প্রাবল্যকে পরাভ’ত করত: পাশবিক শক্তিকে আয়ত্বাধীন করা হচ্ছে সিয়ামের তাৎপর্য। ব্যক্তিগত এবং সামাজিকভাবে সর্বত্র আল্লাহর দ্বীনের প্রাধান্য প্রতিষ্ঠায় যাবতীয় প্রতিকূলতার মূখে টিকে থাকার জন্যে যে মনমানসিকতার প্রয়োজন সিয়াম সাধনার দ্বারাই তা অর্জিত হয়। মানবতার মহান নেতা রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর বিপ্লবী সাহাবারা এ মহান মাসে বদর যুদ্ধসহ লড়াই করেছিলেন বাতিলের বিরুদ্ধে, অন্যায়-অবিচার, জুলুম ও শোষণের বিরুদ্ধে এবং মানুষের ওপর মানুষের প্রভ’ত্ব খতম করার লক্ষ্যে। তাই আজ শুধু রমজানের মাহাত্ম আউড়িয়ে আত্মতৃপ্তি পাবার সুযোগ নেই। বরং মানবতা রক্ষার জন্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর নেতৃত্বে সাহাবায়ে কেরাম আত্মত্যাগের যে নজির স্থাপন করে গেছেন, সেই ত্যাগের আদর্শ গ্রহণের মধ্যেই পবিত্র রমজানের চেতনা নিহিত। আজ প্রয়োজন রমজানের ত্যাগ-তিতিক্ষার সেই চেতনায় উজ্জীবিত হওয়া। ইসলামের বিজয় পতাকাকে সমুন্নত রাখার জন্যে পবিত্র রমজান মাসে সেই আত্মত্যাগের ইতিহাস আমাদের কাছে এক শিক্ষার বাণী বহন করে ফেরে। রমজানে সংযম ও আত্মত্যাগের অনুশীলন এবং সেই সাথে ইসলাম ভিত্তিক ন্যায়, সত্য ও সততা প্রতিষ্ঠার দৃঢ় প্রত্যয় গ্রহণ প্রয়োজন। এসব ত্যাগ-তিতিক্ষা ইতিহাসের ধারাবাহিকতায় প্রমাণিত, শাশ্বত ও জীবন্ত। তাই মহান আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাস রেখে অসত্যের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়ার অনুশীলন করার সুযোগ আসে রমজান মাসে। নৈতিকতা, শালীনতা ও ইফতার গ্রহণের মাধ্যমে সহমর্মিতার সদভ্যাস গড়ে তুলে ব্যষ্টিক ও সামষ্টিক কল্যাণ সাধনের পথ প্রশস্ত করার অনুশীলন করার মাস হচ্ছে রমজান। চিরায়ত ইসলামী মূল্যবোধ, ধ্যান-ধারণা, চরিত্র, ধর্ম ও আদর্শ রক্ষায় ইসলামী নিয়ম-কানুন অনুশীলনের চেতনা জোরদার করতে হবে । তাছাড়া সিয়াম সাধনার মধ্য দিয়ে মহান আল্লাহ তায়ালার কাছে মাফফিরাতের কামনা করতে হবে।
মুসলমানদের জন্য আল্লাহ তাআলার এক বিশাল নেয়ামত হচ্ছে রমযান মাস। আমরা কি রমযানের হাকীকত এবং এর মর্তবা মর্যাদা সম্পর্কে অবগত হওয়ার সামান্যতম কোনো গরযবোধ করছি? আমরা তো দিবানিশি দুনিয়ার ঝামেলার মধ্যে ডুবে রয়েছি। সকাল সন্ধ্যা নিজের ধান্ধা ফিকিরের চক্করেই সময় বিনষ্ট করছি। পার্থিব স্বার্থকে প্রাধান্য দেয়া আমাদের অস্থিমজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। রমযান কি জিনিস তা নিয়ে চিন্তা ভাবনার সময় আমাদের কোথায়? রমযানের মাহাত্ম্য, এর গুরুত্ব, ফযীলত ও মর্তবা একমাত্র তাদের কাছেই রয়েছে, যারা এ মাসের বরকত সম্পর্কে অবগত। যারা জানে এ মাসটি খোদায়ী নূরে পরিপূর্ণ। এ মাসে আল্লাহর রহমতের প্লাবন বয়ে যায়, এ ধারণা যাদের আছে তারাই এ মাসের সম্মান করে থাকে। কেননা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদীসে ইরশাদ করেন, ‘হে আল্লাহ! রজব এবং শাবান মাসে আমাদের উপর বরকত অবতীর্ণ কর। আর আমাদেরকে রমযানে পৌঁছিয়ে দাও।’ ( মাজমাউয যাওয়ায়িদ: খন্ড-২, পৃষ্ঠা-১৬৫)। এই হাদীসের মর্ম হল, আমাদের বয়স এতটুকু দীর্ঘ করে দাও, যেন রমযান মাসের সৌভাগ্য আমাদের অর্জিত হয়। এ থেকেই অনুমান করা যায় যে, দু’মাস পূর্ব থেকেই রমযানের জন্য অধীর অপেক্ষার পর্বটি শুরু হয়ে যায়। আর এই অপেক্ষার পর্বটি একমাত্র তাদের দ্বারাই হতে পারে, যারা এ মাসের মর্যাদা, এ মাসের গুরুত্ব ও ফযীলত উপলব্ধি করতে সক্ষম।
আল্লাহ তাআলা মানবজাতির সৃষ্টিকর্তা। তাই তিনি জ্ঞাত ছিলেন মানুষ দুনিয়ার ধান্ধায় জড়িয়ে তাঁকে ভুলে যাবে। দুনিয়ার কর্মকান্ডে সে যত নিবিড়ভাবে জড়িয়ে পড়বে আল্লাহ তাআলার সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে তার একাগ্রতায় ততই দুর্বলতা আসবে। এ কারণেই আল্লাহ তাআলা মানবজাতিকে একটি সূবর্ণ সুযোগ করে দিলেন। তিনি তাদের উদ্দেশ্যে ঘোষণা দিলেন: প্রতি বছর আমি তোমাদেরকে একটি মাস প্রদান করছি। এগার মাস দুনিয়াদারী এবং অর্থকড়ির ধান্ধার পেছনে ছুটাছুটি করার কারণে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, তা কাটিয়ে ওঠা সহজ হবে। আন্তরিকতার সঙ্গে এই একটি মাস যদি তোমরা আমার কাছে প্রত্যাবর্তন কর, তাহলে এগার মাসে যে আধ্যাত্মিক ঘাটতি তোমাদের হয়েছে, আমার নৈকট্য অর্জনের ক্ষেত্রে যে দূরত্ব সৃষ্টি হয়েছে, এই মহান ও পবিত্র মাসে তোমরা তা পূরণ করে নাও। নিজের অন্তরের জং পাকসাফ করে পূত: পবিত্র হয়ে যাও। আমার সঙ্গে দূরত্ব হ্রাস করে নৈকট্য অর্জন করে নাও। অন্তরে আমার স্মরণ ও যিকির বাড়িয়ে দাও। মহান রাব্বুল আলামীন এই উদ্দেশ্যের নিরিখেই মুসলিম উম্মাহর জন্য রমযানের বরকতময় মাস দান করেছেন। এই উদ্দেশ্যাবলী অর্জনে,আল্লাহর নৈকট্য হাসিল ও সান্নিধ্য অর্জনে রোযার প্রথম ও প্রধান ভূমিকা রয়েছে। রোযা ছাড়া আর যেসব ইবাদত এই পবিত্র মাসে মুসলমানদের জন্য নির্ধারণ করা হয়েছে সেগুলোও আল্লাহ তাআলার নৈকট্য ও সান্নিধ্য অর্জনে বিরাট ভূমিকা রয়েছে। এর মাধ্যমে আল্লাহ তাআলার উদ্দেশ্য একটিই, আর তা হল, এই পুণ্যময় মাসের মাধ্যমে মানবজাতিকে নিজের কাছে টেনে নেয়া। শুধু উপবাস থাকাই রমজানের সাফল্যের শর্ত নয়, বরং উপবাসের সাথে যাবতীয় পাপ কাজ যেমন মিথ্যা কথা বলা, গীবত করা, চোগলখোরী, মুনাফাখোরী, কালোবাজারী, প্রতারণা ও প্রবঞ্চনার মতো ইসলাম বিরোধী কাজ থেকে বিরত থাকার কঠোর অনুশীলন না করলে রমজানের সুফল পাওয়া যাবেনা। পবিত্র রমজানের পবিত্রতা বজায় রেখে রমজানের মাহাত্ব ও গুরুত্ব উপলব্ধি করার জন্যে বিশ্ব মুসলিমকে আল্লাহ পাক তাওফিক দান করুন, আমীন।রমজান মাসের রোজা কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং এটি মানবদেহের জৈবিক প্রক্রিয়ার এক অনন্য সংস্কার পদ্ধতি, যা আধুনিক বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশদভাবে আলোচিত। চিকিৎসা বিজ্ঞান থেকে শুরু করে সমাজবিজ্ঞান এবং অর্থনীতি পর্যন্ত রোজার প্রভাব অত্যন্ত গভীর এবং সুদূরপ্রসারী।
রোজা হলো স্বেচ্ছায় অন্ন ও পানি ত্যাগ করা, যা মানবদেহের অভ্যন্তরীণ অঙ্গসংস্থানকে পুনর্গঠিত হওয়ার সুযোগ দেয়। আধুনিক চিকিৎসাবিজ্ঞান একে ‘মেটাবলিক সুইচিং’ হিসেবে অভিহিত করে, যেখানে শরীর গ্লুকোজের বদলে চর্বি পুড়িয়ে শক্তি সঞ্চয় করতে শুরু করে। জীববিজ্ঞানের ভাষায় এটি শরীরের প্রতিটি কোষের জন্য একটি বিশেষ শুদ্ধি অভিযান, যা বার্ধক্য রোধে এবং দীর্ঘায়ু লাভে সহায়তা করে। বিভিন্ন ধর্মের মৌলিক ঐতিহ্যেও রোজার গুরুত্ব স্বীকৃত, যা মানুষের আত্মিক ও শারীরিক প্রশান্তির মেলবন্ধন ঘটায়। মূলত, রোজা হলো এমন এক সামগ্রিক অনুশীলন, যা মানুষকে শারীরিক, মানসিক ও সামাজিকভাবে নতুনভাবে গড়ে তোলে এবং আধুনিক বিজ্ঞানের প্রতিটি গবেষণাই এর উপযোগিতাকে স্বীকৃতি দিচ্ছে।
চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে রোজার সবচেয়ে বড় অবদান হলো ‘অটোফ্যাজি’ প্রক্রিয়া সক্রিয় করা, যার জন্য জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি ২০১৬ সালে নোবেল পুরস্কার লাভ করেন। দীর্ঘক্ষণ উপবাস থাকার ফলে শরীরের কোষগুলো নিজের ক্ষতিগ্রস্ত অংশ এবং টক্সিনগুলো ভক্ষণ করে ফেলে, যা ক্যান্সার বা আলঝেইমারের মতো রোগ প্রতিরোধে সহায়ক। এই প্রক্রিয়ায় শরীরের অভ্যন্তরীণ ময়লা পরিষ্কার হয় এবং নতুন ও স্বাস্থ্যকর কোষ উৎপাদিত হতে থাকে। নিয়মিত রোজার মাধ্যমে এই কোষীয় পুনর্জন্ম প্রক্রিয়া ত্বরান্বিত হয়, যা শরীরকে রোগমুক্ত রাখতে জাদুকরী ভূমিকা পালন করে। এটি কেবল রোগ নিরাময় নয়, বরং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়।
জীববিজ্ঞানের বিশ্লেষণে দেখা যায়, রোজা রাখার ফলে মানবদেহের হরমোন নিঃসরণ ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসে। বিশেষ করে ‘হিউম্যান গ্রোথ হরমোন’ এর মাত্রা নাটকীয়ভাবে বৃদ্ধি পায়, যা পেশি গঠন এবং মেদ হ্রাসে সরাসরি কাজ করে। এছাড়া ইনসুলিনের সংবেদনশীলতা বাড়ার ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায়। কোষীয় পর্যায়ে জিনের অভিব্যক্তি পরিবর্তিত হয়, যা শরীরকে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ইনফ্লামেশন থেকে রক্ষা করে। এভাবে জীববিজ্ঞান প্রমাণ করে যে রোজা শরীরের অভ্যন্তরীণ ইঞ্জিনকে পুনরায় সচল করার এক প্রাকৃতিক চাবিকাঠি।
রাসায়নিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে, রোজা রাখার ফলে রক্তে লিপিড প্রোফাইলে ইতিবাচক পরিবর্তন পরিলক্ষিত হয়। ক্ষতিকারক কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা কমে গিয়ে উপকারী কোলেস্টেরল এর মাত্রা বৃদ্ধি পায়, যা হৃৎপি-ের ধমনীগুলোকে সুস্থ রাখে। শরীরের অম্ল-ক্ষারক ভারসাম্য বজায় রাখতে এবং রক্ত থেকে ইউরিক অ্যাসিডের মতো বিষাক্ত উপাদান বের করে দিতে রোজা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যকৃতের ডিটক্সিফিকেশন প্রক্রিয়ায় এনজাইমের কার্যকারিতা বৃদ্ধি পায়, যা শরীর থেকে ভারী ধাতু ও রাসায়নিক বর্জ্য অপসারণে সাহায্য করে। এই রাসায়নিক পরিবর্তনগুলো সামগ্রিকভাবে মানুষের জীবনীশক্তি ও কর্মক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেয়।
মনস্তাত্ত্বিক দিক থেকে রোজা হলো মানসিক দৃঢ়তা এবং ধৈর্য ধারণের এক চরম পরীক্ষা। দীর্ঘ সময় ক্ষুধা ও তৃষ্ণা সংবরণ করার মাধ্যমে মানুষের মস্তিষ্কে ‘ব্রেইন-ডিরাইভড নিউরোট্রফিক ফ্যাক্টর’ নামক প্রোটিন বৃদ্ধি পায়, যা স্মৃতিশক্তি ও শেখার ক্ষমতা উন্নত করে। এটি বিষণœতা ও উদ্বেগ কমিয়ে মনে প্রশান্তি আনে এবং আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা বা ‘উইলপাওয়ার’ বৃদ্ধি করে। গবেষণায় দেখা গেছে, রোজাদার ব্যক্তিদের মধ্যে অপরাধ প্রবণতা ও নেতিবাচক আবেগ নিয়ন্ত্রণের হার অন্য সময়ের তুলনায় অনেক বেশি থাকে। এভাবে রোজা মানসিক স্বাস্থ্য সুরক্ষা ও মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধিতে এক অভাবনীয় মনোবৈজ্ঞানিক হাতিয়ার হিসেবে কাজ করে।
ধর্মীয় দৃষ্টিকোণ থেকে রোজা কেবল ইসলাম ধর্মেই নয়, বরং হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ও ইহুদি ধর্মেও কোনো না কোনো রূপে বিদ্যমান। সকল ধর্মই উপবাসকে আত্মার পরিশুদ্ধি এবং মহান স্রষ্টার নৈকট্য লাভের মাধ্যম হিসেবে গণ্য করে। ইসলামে রোজাকে তাকওয়া বা খোদাভীতি অর্জনের পথ বলা হয়েছে, যা মানুষকে রিপু নিয়ন্ত্রণে সাহায্য করে। আধুনিক বিজ্ঞান এই ধর্মীয় বিধানের গভীরতা বিশ্লেষণ করে দেখেছে যে, আধ্যাত্মিক একাগ্রতা মানুষের শরীরের কর্টিসল হরমোনের মাত্রা কমিয়ে স্ট্রেস মুক্ত রাখে। ফলে ধর্মীয় বিশ্বাসের সাথে যখন বিজ্ঞানের সমন্বয় ঘটে, তখন রোজা এক পূর্ণাঙ্গ জীবন দর্শনে রূপান্তরিত হয়।
সমাজবিজ্ঞানের আলোকে রোজা হলো সামাজিক সংহতি এবং সহমর্মিতা চর্চার একটি অনন্য মঞ্চ। যখন একটি সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই একই সময়ে উপবাস পালন করে, তখন একে অপরের প্রতি সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ তীব্রতর হয়। ক্ষুধার জ্বালা অনুভবের মাধ্যমে দরিদ্র মানুষের প্রতি ধনীদের দয়ার উদ্রেক ঘটে, যা সামাজিক বৈষম্য হ্রাসে সহায়ক। ইফতার মাহফিল এবং যৌথ প্রার্থনা সামাজিক যোগাযোগকে আরও মজবুত করে এবং একাকীত্ব দূর করতে সাহায্য করে। এই যৌথ অভিজ্ঞতা সমাজে শান্তির পরিবেশ বজায় রাখতে এবং সামাজিক অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা পালন করে।
অর্থনৈতিক বিশ্লেষণে দেখা যায়, রোজা মানুষের মধ্যে পরিমিতিবোধ ও মিতব্যয়িতা শিক্ষা দেয়। যদিও অনেক ক্ষেত্রে রমজানে কেনাকাটা বাড়ে, কিন্তু রোজার মূল আদর্শ হলো অপচয় রোধ করা এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করা। যাকাত ও সদকার মাধ্যমে সম্পদ যখন ধনীদের হাত থেকে গরিবদের কাছে যায়, তখন তা অর্থনীতিতে অর্থের তারল্য বৃদ্ধি করে এবং দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখে। স্বাস্থ্যকর জীবনযাপনের ফলে চিকিৎসা ব্যয়ের সাশ্রয় হয়, যা জাতীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। সুতরাং, রোজার অর্থনৈতিক তাৎপর্য কেবল ব্যক্তিগত সঞ্চয়ে নয়, বরং সমষ্টিগত সমৃদ্ধিতে নিহিত।
সাধারণ বিজ্ঞানের দৃষ্টিতে রোজার প্রভাব হলো শরীরের ‹সার্কাডিয়ান রিদম› বা জৈবিক ঘড়ির সাথে প্রকৃতির সমন্বয় সাধন। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাদ্যাভ্যাসের পরিবর্তন শরীরের মেটাবলিক কার্যক্রমকে দিনের আলোর সাথে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। এটি ঘুমের মান উন্নয়ন করে এবং দিনের বেলা কর্মোদ্যম বজায় রাখতে সাহায্য করে। পানি পান ও খাবার গ্রহণের বিরতি পরিপাকতন্ত্রকে প্রয়োজনীয় বিশ্রাম দেয়, যা দীর্ঘমেয়াদে অন্ত্রের কার্যকারিতা বজায় রাখে। সাধারণ বিজ্ঞানের এই সহজ ব্যাখ্যাগুলোই প্রমাণ করে যে রোজা প্রকৃতির সাথে মানুষের শারীরিক মিলনের এক সুশৃঙ্খল প্রক্রিয়া।
চিকিৎসা শাস্ত্রের আধুনিক গবেষণায় দেখা গেছে যে, রোজা রাখলে শরীরের প্রদাহজনক মার্কারগুলো উল্লেখযোগ্যভাবে হ্রাস পায়। এটি হৃদরোগ, রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং হাপানির মতো দীর্ঘস্থায়ী সমস্যাগুলো নিয়ন্ত্রণে সহায়ক। পাকস্থলী ও অন্ত্রের প্রদাহ কমিয়ে হজম প্রক্রিয়াকে শক্তিশালী করতে রোজার বিকল্প নেই। চিকিৎসকরা বর্তমানে ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’ বা সবিরাম উপবাসকে ওজন কমানোর সবচেয়ে বৈজ্ঞানিক ও নিরাপদ পদ্ধতি হিসেবে প্রেসক্রাইব করছেন। সুতরাং চিকিৎসা শাস্ত্র এখন কেবল রোজাকে সমর্থনই করছে না, বরং রোগ নিরাময়ের অন্যতম অনুষঙ্গ হিসেবে গ্রহণ করছে।
পরিবেশ বিজ্ঞানের দৃষ্টিতে রোজার তাৎপর্য হলো ভোগবাদী মানসিকতা কমিয়ে পৃথিবীর সম্পদের ওপর চাপ কমানো। কম খাবার গ্রহণ এবং অপচয় না করার শিক্ষা পরিবেশ সংরক্ষণে পরোক্ষভাবে ভূমিকা রাখে। প্রাকৃতিক সম্পদের পরিমিত ব্যবহার এবং পরিবেশের প্রতি সংবেদনশীল হওয়া রোজার একটি আত্মিক দাবি। যখন মানুষ তার প্রয়োজন সীমিত করে ফেলে, তখন কার্বন ফুটপ্রিন্ট হ্রাস পায় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা পায়। রোজার এই ‘লেস ইজ মোর’ দর্শন বর্তমান জলবায়ু পরিবর্তনের যুগে এক অত্যন্ত প্রাসঙ্গিক ও জরুরি জীবন ব্যবস্থা।
মানব বিবর্তন এবং নৃবিজ্ঞানের গবেষণায় দেখা যায়, প্রাচীনকালে মানুষ দীর্ঘ সময় খাবার ছাড়াই বেঁচে থাকার ক্ষমতা রাখত। আমাদের শরীর সেইভাবেই বিবর্তিত হয়েছে যেখানে সাময়িক উপবাস শরীরের জিনগত সক্ষমতাকে পুনরুজ্জীবিত করে। আধুনিক যুগের অতি-ভোজন এবং সারাক্ষণ খাবার গ্রহণের অভ্যাস আমাদের ডিএনএ-র আদিম শক্তিকে দুর্বল করে দিয়েছে। রোজা রাখার মাধ্যমে আমরা আমাদের সেই আদিম জিনগত স্থায়িত্ব এবং প্রতিকূলতায় টিকে থাকার ক্ষমতাকে ফিরে পাই। নৃবিজ্ঞানীরা মনে করেন, উপবাসের এই ক্ষমতাটিই মানুষকে পৃথিবীতে টিকে থাকতে এবং বিবর্তিত হতে সাহায্য করেছে।
রোজা কেবল একটি ধর্মীয় বিধানের গ-িতে সীমাবদ্ধ নয়, বরং এটি বিজ্ঞানের প্রতিটি শাখার কষ্টিপাথরে উত্তীর্ণ এক অনন্য জীবনপদ্ধতি। এটি মানুষের শারীরিক রোগমুক্তি, মানসিক স্থৈর্য, সামাজিক শান্তি এবং অর্থনৈতিক ভারসাম্য রক্ষার এক মহৌষধ। আধুনিক বিজ্ঞান যত উন্নত হচ্ছে, রোজার অন্তর্নিহিত রহস্যগুলো তত বেশি উন্মোচিত হচ্ছে। সুস্থ সবল জীবন এবং সুন্দর সমাজ গঠনের জন্য রোজার শিক্ষা ও অনুশীলন প্রতিটি মানুষের জন্য অপরিহার্য। রোজার এই সামগ্রিক তাৎপর্য অনুধাবন করে তা পালনের মাধ্যমেই মানবজাতি তার হারানো ভারসাম্য পুনরায় ফিরে পেতে পারে।আল কুরআনের অপর নাম আল ফুরকান যার অর্থ হলো: সত্য-মিথ্যার পার্থক্যবারী। নাযিল হয়েছিল রমযানের এক মহিমান্বিত রজনীতে, নাম তার লাইলাতুল ক্বদ্র। আল্লাহ তা’আলা বলেন,“রমযান তো সেই মাস, যে মাসে কুরআন নাযিল করা হয়েছে, যা মানব জাতির জন্য পুরোপুরি হিদায়াত এবং এমন দ্ব্যর্থহীন শিক্ষা সম্বলিত, যা সত্য-সঠিক পথ দেখায় এবং হক-বাতিলের পার্থক্য সুস্পষ্ট করে দেয়।”(বাকারা:১৮৫)
রমযান মাসে সত্য-মিথ্যার দ্বন্ধের চুড়ান্ত ফয়সালা হয়েছিল এই নমযান মাসেই, যার নাম বদর যুদ্ধ। ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, সংঘটিত হয়েছিল এই রমযানেরই ১৭ তারিখ। রমযানের রোযার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া অর্জন করা। তাকওয়া হলো, আল্লাহর ভয়ে সত্য-মিথ্যার পার্থক্য নিরূপণ করে পথ চলা। অর্থাৎ মিথ্যা বা অসত্য থেকে নিজেকে বাঁচিয়ে চলা এবং সত্যের পথে নিজেকে পরিচালিত করা। তাহলে রমযানের উদ্দেশ্য হচ্ছে তাকওয়ার শক্তি অর্জন করা। যারা তাকওয়া অবলম্বন করে তাদেরকে মুত্তাকী বলা হয়। আল্লাহ তা’আলা বলছেন, আলিম লাম মিম, এই সেই কিতাব, যার মধ্যে সন্দেহের লেশমাত্র নেই, ইহা মুত্তাকী লোকদের পথ প্রদর্শক।”(বাকার:১-২) যখন মুত্তাকী লোকেরা তাকওয়ার পথে, আলোর পথে, তাগুতের বিপরীত পথে চলবে, তখন শয়তান তাকে বাঁধার সৃষ্টি করবে। এই বাঁধাকে অতিক্রম করে সামনে পথ চলতে গেলে তার সাথে দ্বন্ধ অনিবার্য। তখন যুদ্ধ করে হলেও সত্য-মিথ্যার পার্থক্য করে পথ চলতে হবে। রমযানে সংঘটিত ঐতিহাসিক বদর যুদ্ধ সেই আহবানই রেখে যায়। আমাদেরকে ডেকে যায় তাগুতের সাথে কোন আপোস নয়, সকল বাঁধাকে যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যাও। তাহলে আমরা নির্দ্বিধায় বলতে পারি রমযান, কুরআন ও বদরের লক্ষ্য উদ্দেশ্য এক ও অভিন্ন।
তাকওয়ার আভিধানিক অর্থ বিরত থাকা, বেঁেচ থাকা ।

জন্মভূমি ডেস্ক March 3, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের
আরো পড়ুন
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 15 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 29 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

শ্যামনগরে সাংবাদিক মনিরের উপর হামলার ঘটনায় যুবদলের ৪ নেতা বহিস্কার

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
সাতক্ষীরা

তালায় মাদকাসক্ত ছেলেকে ত্যাজ্য করলেন পিতা

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?