By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রোডমার্চ-সমাবেশসহ বিএনপির ১৫ দিনের কর্মসূচি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > রোডমার্চ-সমাবেশসহ বিএনপির ১৫ দিনের কর্মসূচি
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

রোডমার্চ-সমাবেশসহ বিএনপির ১৫ দিনের কর্মসূচি

Last updated: 2023/09/18 at 4:35 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : সরকার পতনের এক দফা দাবিতে রোডমার্চ-সমাবেশসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ১৯ সেপ্টেম্বর ঢাকার কেরানীগঞ্জ ও গাজীপুরের টঙ্গীতে সমাবেশের মধ্যে দিয়ে ১৫ দিনের কর্মসূচি শুরু হবে। এইদফার শেষ কর্মসূচিতে থাকবে কুমিল্লা থেকে শুরু করে চট্টগ্রাম পর্যন্ত রোডমার্চ। যা হবে আগামী ৩ অক্টোবর।

সোমবার (১৮ সেপ্টেম্বর) বেলা আড়াইটার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। তবে তিনি অসুস্থ থাকায় কর্মসূচির ঘোষণা করেন নজরুল ইসলাম খান।

তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনসহ নানা দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে বিএনপি। এরপর তাদের দাবি এক দফায় রূপ নেয়।

গত ১২ জুলাই সরকার হটানোর ‘এক দফা’আন্দোলন শুরুর পর ঢাকায় মহাসমাবেশ, রাজধানীর চার প্রবেশমুখে ‘অবস্থান’ কর্মসূচি এবং একাধিকবার পদযাত্রাসহ গণমিছিল করেছে বিএনপিসহ অন্যান্য বিরোধী দল ও জোটগুলো। এরই অংশ হিসেবে আজ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করল প্রায় দেড় দশক ধরে রাজনীতির বাইরে থাকা দলটি।

নজরুল ইসলাম খান বলেন, আগামীকাল (১৯ সেপ্টেম্বর) ঢাকা জেলার জিনজিরা, কেরানীগঞ্জ এবং গাজীপুরের টঙ্গীতে সমাবেশ হবে।

প্রথম দিনের সমাবেশের পর ২১ সেপ্টেম্বর শুরু হবে রোডমার্চ। ওইদিন ভৈরব থেকে সিলেটের পথে রোডমার্চ করবে দলটি। পরদিন ২২ সেপ্টেম্বর রাজধানীর উত্তরা ও যাত্রাবাড়ীতে সমাবেশ হবে। একইদিনে সারাদেশে বাদ জুমা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে ইউনিয়ন পর্যায় পর্যন্ত দলের নেতাকর্মীরা দোয়ার আয়োজন করবে।

২৩ সেপ্টেম্বর বরিশাল, ঝালকাঠি, পিরোজপুর ও পটুয়াখালীতে রোডমার্চ হবে। ২৫ সেপ্টেম্বর ঢাকার নয়াবাজার ও আমিনবাজারে সমাবেশ হবে।

২৬ সেপ্টেম্বর খুলনা বিভাগে অনুষ্ঠিত হবে রোডমার্চ। ২৭ সেপ্টেম্বর গাবতলী ও নারায়ণগঞ্জের ফতুল্লায় সমাবেশ অনুষ্ঠিত হবে। পরদিন ২৮ সেপ্টেম্বর ঢাকায় নারী সমাবেশ, ২৯ সেপ্টেম্বর ঢাকায় পেশাজীবী কনভেনশন অনুষ্ঠিত হবে।

১ অক্টোবর ময়মনসিংহ থেকে কিশোরগঞ্জে রোডমার্চ হবে। পরদিন ২ অক্টোবর ঢাকায় কৃষক সমাবেশ হবে। আগামী ৩ অক্টোবর এই দফার শেষ কর্মসূচি হবে। সেদিন কুমিল্লা, ফেনী, মিরেরসরাই হয়ে চট্টগ্রামে রোডমার্চ অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচিতে বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যরা নেতৃত্ব দেবেন বলে জানানো হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 18, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কেপিআই’র হীরক জয়ন্তী ও পুনর্মিলনী সফলে আলোচনা সভা অনুষ্ঠিত
Next Article খুলনায় তরুণীকে গণধর্ষণের অভিযোগ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জোরদার

By জন্মভূমি ডেস্ক 50 minutes ago
বরিশাল

দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বরিশাল

দশমিনায় গ্রীম্মকালীন তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

বাংলাদেশে জলবায়ু সংকটে ৩ কোটি ৫০ লাখ শিশুর শিক্ষা ব্যাহত- ইউনিসেফ

By জন্মভূমি ডেস্ক 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?