By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রোনালদোকে ছাড়াই ভারতে এলো আল-নাসর, হতাশ সমর্থকরা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > রোনালদোকে ছাড়াই ভারতে এলো আল-নাসর, হতাশ সমর্থকরা
খেলাধূলা

রোনালদোকে ছাড়াই ভারতে এলো আল-নাসর, হতাশ সমর্থকরা

Last updated: 2025/10/21 at 3:05 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : আগামীকাল ভারতের ক্লাব এফসি গোয়ার বিপক্ষে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-এর ম্যাচ রয়েছে সৌদি ক্লাব আল নাসরের। সেই ম্যাচ খেলতে সোমবার রাতেই ভারতে চলে এসেছে গোটা দল। সেই দলে ক্রিশ্চিয়ানো রোনালদো নেই। তিনি যে থাকবেন না সেই সম্ভাবনাই ছিল বেশি। শেষ পর্যন্ত সেটাই সত্যি হলো।
সৌদি আরবের গণমাধ্যমের প্রতিবেদনে আগেই জানা গিয়েছিল, গোয়া ম্যাচে রোনালদোকে বিশ্রাম দেওয়া হতে পারে। ফলে ভারত সফরগামী বিমানে তিনি থাকবেন না। তবে আনুষ্ঠানিকভাবে এ কথা না জানানোয় রোনালদো-ভক্তদের আশা ছিল। গোয়ার তরফে বহুবার আল নাসরকে অনুরোধ করা হয়েছিল যাতে রোনালদো ম্যাচটি খেলেন। সেই অনুরোধ রাখা হয়নি।
এখনও পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ ২-এ দু’টি ম্যাচ খেলেছে আল নাসর। কোনোটিতেই খেলেননি রোনালদো। তার সঙ্গে আল নাসরের চুক্তিতেই বলা আছে যে, সৌদি আরবের বাইরে ম্যাচ হলে রোনালদো নিজেই বেছে নিতে পারবেন যে কোনটায় খেলবেন, কোনটায় খেলবেন না।
রোনালদোকে দেখা যাবে না—এমন খবর ভারতে ফুটবলপ্রেমীদের মধ্যে হতাশা ছড়িয়েছে। বিশেষ করে গোয়ায়, যেখানে তার আগমন নিয়ে গত কয়েক দিন ধরেই ছিল তুমুল আলোচনা ও উৎসাহ। রোনালদোর অনুপস্থিতি নিশ্চিত হওয়ার আগে গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত জানিয়েছিলেন স্থানীয়দের উন্মাদনার কথা। তিনি বলেন, “ক্রিশ্চিয়ানো রোনালদোর গোয়া সফরের সম্ভাবনার খবর গোয়া নয়, পুরো ভারতজুড়েই ফুটবলপ্রেমীদের মধ্যে দারুণ উত্তেজনা তৈরি করেছে। তার গোয়া সফর আমাদের রাজ্যের জন্য এক গর্বের মুহূর্ত হতো।”
রোনালদো ভারতে আসবেন ভেবে স্টেডিয়ামের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে বলে খবর। দিন দুয়েক আগে আল ফাতেহর বিরুদ্ধে রোনালদো গোল দেখে সমর্থকরা আশায় বুক বাঁধতে শুরু করেছিলেন। তাদের হতাশই হতে হচ্ছে। অবশ্য গোয়া এফসির কর্মকর্তা রবি পুষ্কুর জানিয়েছেন, ভারতে সরকারি অতিথির মতোই দেখা হবে আল নাসর দলকে। তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেদিকে সরকারের তরফে খেয়াল রাখা হবে।

জন্মভূমি ডেস্ক October 21, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘তুমি না মরলে মাহিরের হতে পারব না’- জুবায়েদ বাঁচার চেষ্টা করলে বলে ছাত্রী
Next Article চুয়াডাঙ্গায় মদপানে ছয়জনের মৃত্যুর ঘটনায় ৪ মরদেহ উত্তোলন
আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ওয়ার্নার গ্রেপ্তার

By Janmobhumi Desk 3 days ago
খেলাধূলা

গোলরক্ষকের ভুলে এশিয়া কাপ মিশন শেষ বাংলাদেশের

By Janmobhumi Desk 3 days ago
খেলাধূলা

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটাল বিসিবি

By Nayon Islam 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?