By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: রোহিতকে সরিয়ে যাকে ওয়ানডে অধিনায়ক করল ভারত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > রোহিতকে সরিয়ে যাকে ওয়ানডে অধিনায়ক করল ভারত
খেলাধূলা

রোহিতকে সরিয়ে যাকে ওয়ানডে অধিনায়ক করল ভারত

Last updated: 2025/10/04 at 3:52 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ভারতের ওয়ানডে দলের নেতৃত্বে আসছে বড় পরিবর্তন। রোহিত শর্মার জায়গায় নতুন অধিনায়ক হচ্ছেন শুভমান গিল। আগামী ১৯ অক্টোবর অস্ট্রেলিয়ায় শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেতৃত্ব দেবেন ২৬ বছর বয়সী এই ওপেনার।
ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, রোহিত শর্মাকে এবার দলে রাখা হয়েছে শুধুমাত্র ব্যাটসম্যান হিসেবে। তার সঙ্গে ফিরছেন বিরাট কোহলিও। দুজনই মার্চে অনুষ্ঠিত ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এবারই প্রথমবার আবার একসঙ্গে ভারতের জার্সিতে নামছেন।
শনিবার আহমেদাবাদে বসে নির্বাচক কমিটির বৈঠক। সেখানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে ইনিংস ও ১৪০ রানের বড় জয়ের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়। সাবেক পেসার অজিত আগারকারের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি মনে করেছে, ২০২৭ সালের বিশ্বকাপের (দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিতব্য) আগেই গিলকে নেতৃত্বে মানিয়ে নেওয়ার সময় দেওয়া দরকার।
এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে আগারকার, ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর এবং বিসিসিআই সচিব দেবজিত শইকিয়ার যৌথ আলোচনায়। ২৬ বছর বয়সী শুভমান গিল এখন ভারতের তিন ফরম্যাটেই নেতৃত্বের ভূমিকায় আছেন- টেস্ট ও ওয়ানডেতে অধিনায়ক এবং টি-টোয়েন্টিতে সহ-অধিনায়ক হিসেবে।
রোহিত শর্মা ২০২১ সালের ডিসেম্বরে ভারতের পূর্ণকালীন ওয়ানডে অধিনায়ক হন। তার অধীনে ভারত খেলেছে ৫৬টি ওয়ানডে। জিতেছে ৪২টি, হেরেছে মাত্র ১২টি; একটি টাই, একটি পরিত্যক্ত। রোহিতের নেতৃত্বে ভারত জিতেছে ২০১৮ ও ২০২৩ সালের এশিয়া কাপ, আর ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপেও পৌঁছেছিল ফাইনালে। তার অধিনায়কত্বের মেয়াদ শেষ হয়েছে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মধ্য দিয়ে।
রোহিত টেস্ট থেকে অবসরের পর এই বছরের মে মাসে ইংল্যান্ড সফরের আগে ভারতের টেস্ট দলেরও অধিনায়ক হন গিল। অধিনায়ক হিসেবে প্রথম সিরিজেই ইংল্যান্ডের মাটিতে ২-২ ড্র করেছে ভারত। সেই সিরিজে ব্যাট হাতে গিল ছিলেন দুর্দান্ত- ৭৫.৪০ গড়ে করেছেন ৭৫৪ রান, যা ছিল সিরিজে সর্বোচ্চ।
রোহিত ও কোহলি দুজনই টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরে গেছেন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজই হবে তাদের প্রায় সাত মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন। অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে (১৯, ২৩ ও ২৫ অক্টোবর) ভারত খেলবে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ- ২৯ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত। এরপর নভেম্বর-ডিসেম্বরে দেশে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ও জানুয়ারিতে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলার সুযোগ পাবেন তারা।

জন্মভূমি ডেস্ক October 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মুসলিম ন্যাটো জোট গঠন করতে চায় পাকিস্তান!
Next Article ইরানে ৬ ইসরায়েলপন্থি সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর
আরো পড়ুন
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ওয়ার্নার গ্রেপ্তার

By Janmobhumi Desk 4 days ago
খেলাধূলা

গোলরক্ষকের ভুলে এশিয়া কাপ মিশন শেষ বাংলাদেশের

By Janmobhumi Desk 4 days ago
খেলাধূলা

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটাল বিসিবি

By Nayon Islam 6 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?