By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: র‌্যাগিং থেকে বের হতে পারছে না ইসলামী বিশ্ববিদ্যালয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > কুষ্টিয়া > র‌্যাগিং থেকে বের হতে পারছে না ইসলামী বিশ্ববিদ্যালয়
কুষ্টিয়াশীর্ষ খবর/ তাজা খবর

র‌্যাগিং থেকে বের হতে পারছে না ইসলামী বিশ্ববিদ্যালয়

Last updated: 2024/02/19 at 3:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

কুষ্টিয়া প্রতিনিধি : র‌্যাগিং-নির্যাতনের বৃত্ত থেকে বের হতে পারছে না ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। একের পর এক র‌্যাগিংয়ের ঘটনায় বারবার গণমাধ্যমের নেতিবাচক শিরোনাম হচ্ছে বিশ্ববিদ্যালয়টি। দেশব্যাপী সমালোচনার জন্ম দিয়ে উচ্চ আদালতে গড়ালেও র‌্যাগিংয়ের লাগাম টানতে পারছে না বিশ্ববিদ্যালয় প্রশাসন। মাইকিং করে র‌্যাগিংয়ের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হলেও হয়নি র‌্যাগিং বন্ধ। উল্টো র‌্যাগিংবিরোধী প্রচারণার মাঝেই ঘটেছে র‌্যাগিং। প্রশাসন সমস্যা নির্দিষ্ট করে সেগুলো সমাধানে উদ্যোগ না নেওয়ায় একের পর এক র‌্যাগিংয়ের ঘটনা ঘটছে বলে দাবি তাদের। র‌্যাগিং প্রতিরোধে প্রশাসনকে ফলপ্রসু পদক্ষেপ নেওয়ার দাবি তুলেছেন সচেতন শিক্ষার্থীরা।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, গত বছরের ফেব্রুয়ারিতে শাখা ছাত্রলীগের এক সহসভাপতি (বহিস্কৃত) ও চার কর্মী কর্তৃক গণরুমে এন নবীন ছাত্রীকে নির্যাতন ও বিবস্ত্র ভিডিও ধারণের ঘটনায় দেশব্যাপী সমালোচনা হয়। ঘটনা উচ্চ আদালতে গড়ালে আদালতের নির্দেশে অভিযুক্ত পাঁচজনকে স্থায়ী বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আদালত থেকে বিশ্ববিদ্যালয়কে র‌্যাগিংবিরোধী কার্যক্রমের নির্দেশ দেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী র‌্যাগিংবিরোধী সেল গঠন করে ক্যাম্পাসে র‌্যালি, মাইকিং ও প্রচারণা চালায় প্রশাসন।

তবে এসব প্রচারণার সঙ্গে পাল্লা দিয়ে চলতে থাকে র‌্যাগিংও। ছাত্রী নির‌্যাতনের ঘটনায় উচ্চ আদালতে কার্যক্রম চলমান থাকতেই গত বছরের জুনে লালন শাহ হলের গণরুমে (১৩৬ নম্বর কক্ষ) এক নবীন ছাত্রকে রাতভর দফায় দফায় নির্যাতন, বিবস্ত্র করে অশ্লীল অঙ্গভঙ্গি করানোর অভিযোগ ওঠে ছাত্রলীগের দুই কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী লিখিত অভিযোগ দিলেও পরে ছাত্রলীগ নেতারা তার সঙ্গে কথা বলার পর অভিযোগ তুলে নেন। এ ঘটনা এভাবেই শেষ হয়।

চলতি বছরের ৭ ফেব্রুয়ারি হলটির একই কক্ষে আবারো নবীন আরেক ছাত্রকে রাতভর নির্যাতন, বিবস্ত্র করে অঙ্গভঙ্গি করানো, নাকে খত দেওয়া ও রড দিয়ে মারধরের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, গণরুমে নিয়মিতই র‌্যাগিংয়ের ঘটনা ঘটছে। তবে হল ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের কার্যকর কোনো তদারকি না থাকায় গণরুম নবীনদের জন্য নির্যাতনস্থলে পরিণত হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে প্রশাসনের র‌্যাগিংবিরোধী মাইকিং ও প্রচারণা র‌্যাগিং বন্ধে ফল দেয়নি।

গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ে নবীনবরণের দিনে ক্যাম্পাসে র‌্যাগিংবিরোধী মাইকিং চলাকালে ক্রিকেট মাঠে নবীন এক শিক্ষার্থীকে তার বিভাগের সিনিয়দের কর্তৃক র‌্যাগিংয়ের ঘটনা ঘটে। পরে রাতে ডেকে নিয়েও ভুক্তভোগীকে র‌্যাগ দেন অভিযুক্তরা। এ ঘটনায় গত ২৪ জানুয়ারি পাঁচ শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শিক্ষার্থীদের অভিযোগ, বারবার গণরুমে র‌্যাগিংয়ের ঘটনা ঘটলেও বিশ্ববিদ্যালয় থেকে গণরুম সংস্কৃতি বন্ধ করা যাচ্ছে না। উল্টো গণরুমগুলো ছাত্রনেতাদের তত্ত্বাবধানে দিয়ে রেখেছে হল প্রশাসন। হলগুলোতে কর্তৃপক্ষের পর্যাপ্ত তদারকি না থাকায় নেতারা তাদের মতো করে হল নিয়ন্ত্রণ করছেন। প্রভোস্ট ও আবাসিক শিক্ষকদের হলে থাকার ব্যবস্থা নেই। তাদের বেশিরভাগই থাকেন কুষ্টিয়া ও ঝিনাইদহ শহরে। এছাড়া হলগুলোতে আবাসিক শিক্ষকরাও নিয়মিত খোঁজখবর রাখেন না।

সম্প্রতি র‌্যাগিংয়ে আলোচিত হলের সব আবাসিক শিক্ষকের মেয়াদ কয়েকমাস আগেই শেষ হওয়ায় তারা হলে আসছেন না। প্রশাসনের কাছে কয়েক দফা বলেও নতুন আবাসিক শিক্ষক নিয়োগ হয়নি বলে দাবি প্রভোস্টের। হলগুলোতে প্রশাসনের তদারকি বাড়ালে র‌্যাগিং বন্ধ হবে বলে দাবি শিক্ষার্থীদের।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম বলেন, ‘শিক্ষার্থীদের নৈতিক অবক্ষয়ের কারণে এমন ঘটনা বারবার ঘটছে। উচ্চ আদালতের নির্দেশে আমরা র‌্যাগিং নিয়ে শক্ত অবস্থানে আছি। শিক্ষার্থীদের নৈতিকভাবে আরও শক্তিশালী হতে হবে। অপরাধ করলে আমরা ব্যবস্থা নেবো।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ৪০ বছরের ইউপি চেয়ারম্যান এবার উপজেলা পরিষদ নির্বাচনে
Next Article যশোরে আইনজীবী রবিউল-২’র মৃত্যুতে ফুলকোর্ট রেফারেন্স ও শোকসভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 seconds ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
খুলনাজেলার খবর

আধিপত্য বিস্তার নিয়ে তেরখাদায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 25 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মব জাস্টিস নিয়ন্ত্রণ করা হবে : স্থানীয় সরকারমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 seconds ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার বাসে অভিযান চালিয়ে ২৫ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 minutes ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন দপ্তর পেলেন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?