By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লঙ্কানদের হারিয়ে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > লঙ্কানদের হারিয়ে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

লঙ্কানদের হারিয়ে জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া

Last updated: 2023/10/17 at 12:15 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কিন্তু চলতি আসরে নিজেদের প্রথম দুই ম্যাচে ভারতের পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরে ব্যাক ফুটে রয়েছে অসিরা। অবশেষে সোমবার নিজেদের তৃতীয় ম্যাচে শ্রীলংকার বিরুদ্ধে ৫ উইকেটে জয় পেয়েছে অস্টেলিয়া। আর লঙ্কা জয়ে এ বারের আসরে প্রথম জয়ের দেখা পেল সাবেক চ্যাম্পিয়নরা। এদিন আগে ব্যাট করে বিনা উইকেটে ১২৫ রান করা শ্রীলংকা এরপর ৮৪ রানে ১০ উইকেট হারিয়ে ৪৩.৩ ওভারে ২০৯ রানে অলআউট হয় লংকানরা।

২১০ রানের সহজ টার্গেট তাড়ায় ২৪ রানেই ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। দিলশান মাদুশঙ্কার জোড়া শিকারে পরিণত হয়ে সাজঘরে ফিরেছেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। এরপর মার্নাস লাবুশেনের সঙ্গে ৬২ বলে ৫৬ রানের জুটি গড়েন ওপেনার মিচেল মার্শ। এই জুটিতেই ক্যারিয়ারের ৮২তম ম্যাচে ১৮তম ফিফটি তুলে নেন মার্শ। ১৪.৩ ওভারে দলীয় ৮১ রানে সাজঘরে ফেরেন মিচেল মার্শ। তার আগে ৫১ বলে ৯টি বাউন্ডারির সাহায্যে ৫২ রান করেন। সোমবার ভারতের লখনৌতে বিশ্বকাপের ১৩তম আসরের ১৪তম ম্যাচে মুখোমুখি হয় অস্ট্রেলিয়া-শ্রীলংকা। এদিন টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলংকা।

প্রথমে ব্যাটিংয়ে নেমে উড়ন্ত সূচনা করে ১৯৯৬ সালের বিশ্ব চ্যাম্পিয়নরা। উদ্বোধনী জুটিতে ২১.৪ ওভারে স্কোর বোর্ডে ১২৫ রান জমা করেন দুই ওপেনার পাথুম নিশানকা ও কুশাল পেরেরা। এরপর মাত্র ৮৪ রানের ব্যবধানে ১০ উইকেট পতনের কারণে চ্যালেঞ্জিং স্কোর গড়ার জোড়ালো সম্ভানা তৈরি করা শ্রীলংকা অলআউট হয় ২০৯ রানে। শ্রীলংকা উদ্বোধনীতে ১২৫ রান করার পর তাদের শিবিরে পরপর জোড়া আঘাত হানেন অস্ট্রেলিয়ান তারকা পেসার প্যাট কামিন্স ও স্পিনার অ্যাডাম জাম্পা। ৬৭ বলে আট বাউন্ডারিতে ৬১ রান করা পাথুম নিশানকাকে সাজঘরে ফেরান প্যাট কামিন্স। তার দ্বিতীয় শিকারে পরিনত হন আরেক ওপেনার কুশাল পেরেরা। তিনি ৮২ বলে ১২টি বাউন্ডারির সাহায্যে ৭৮ রান করে ফেরেন। এরপর আসা-যাওয়ার মিছিলে অংশ নেন অধিনায়ক কুশাল মেন্ডিস ও সাদিরা সামারাবিক্রমা।

৩২.১ ওভারে ৪ উইকেটে শ্রীলংকার সংগ্রহ ছিল ১৭৮ রান। এরপর শুরু হয় বৃষ্টি। বৈরি আবহাওয়ার কারণে খেলা বন্ধ থাকে ২৫ মিনিট। এরপর খেলা শুরু হওয়ার পর থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে লংকানরা। শেষ দিকে অ্যাডাম জাম্পার স্পিন আর মিচেল স্টার্কের গতির মুখে পড়ে একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪৩.৩ ওখারে ২০৯ রানে অলআউট হয় শ্রীলংকা।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ভারতের আদালতে আইনি স্বীকৃতি পেল না ‘সমলিঙ্গের বিয়ে’
Next Article ধান উৎপাদনে সর্বোচ্চ রেকর্ড
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 19 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
আন্তর্জাতিক

ইরানে অস্ত্র পাঠানোর প্রস্তুতি নিচ্ছে চীন, দাবি মার্কিন গোয়েন্দাদের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?