By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

লালমনিরহাটে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ হস্তান্তর

Last updated: 2024/01/29 at 2:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি যুবক রবিউল ইসলাম টুকলুর (৩৪) মরদেহ ফেরত দিয়েছে ভারত।

সোমবার (২৯ জানুয়ারি) বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল রোববার রাত ১১টা ৪৫ মিনিটে ভারত-বাংলাদেশের পতাকা বৈঠকের মধ্য দিয়ে নিহত রবিউল ইসলাম টুকলুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

বিজিবি জানিয়েছে, সীমান্তের প্রধান পিলার ডিএমপি ৭ এর উপ-পিলার ৩১ হতে ৫০ গজ অভ্যন্তরে ভারতের তিনবিঘা করিডর স্থান দিয়ে রবিউলের মরদেহ ফেরত দেওয়া হয়। এ সময় নিহতের বড় ভাই আমিনুর রহমান, বিজিবি রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান, পাটগ্রাম থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) জয়ন্ত কুমার সাহা, বিএসএফের অর্জুন কোম্পানি সদরের কমান্ডার গোপাল কৃষ্ণ পান্ডে, তিনবিঘা বিএসএফ ক্যাম্পের কমান্ডার শমসের সিং, কুচলিবাড়ি থানা পুলিশের ওসি অজয় রায় এবং দহগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে রোববার (২৮ জানুয়ারি) ভোরে ভারতের মেখলিগঞ্জ থানার ফুলকাডাবরী ও আমলাটারী এলাকা এবং বাংলাদেশের পাটগ্রাম উপজেলার দহগ্রামের আঙ্গোরপোতা এলাকার ৫ থেকে ৬ জনের গরু ও অন্যান্য সামগ্রী পাচারকারীদের একটি দল সীমান্তে যায়। সীমান্তের ডিএমপি ১ নম্বর প্রধান পিলারের ১ নম্বর উপ-পিলারের নিকট দিয়ে প্রসাধনী সামগ্রী ও চিনি পারাপার করার সময় ভারতের ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন কোম্পানি সদরের উমর ক্যাম্পের টহল দলের সদস্যরা চোরাকারবারিদের দেখে প্রথমে ককটেল ছুড়ে। পরবর্তীতে কয়েক রাউন্ড গুলি ছুড়লে রবিউলের বুকের বাম দিকের পাঁজর দিয়ে ঢুকে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ ঘটনায় ওইদিন বেলা সাড়ে ১১টায় সীমান্তের ডিএমপি ১ নম্বর প্রধান পিলারের ৭ নম্বর উপ-পিলারের নিকট আঙ্গোরপোতা শূন্য রেখায় বিজিবি-বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়।

বিজিবি জানায়, গুলিতে নিহতের ঘটনায় বিএসএফ দুঃখ প্রকাশ করেছে। ভবিষ্যতে আর এমন হবে না বলে জানায় তারা।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 29, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় সাজাপ্রাপ্ত আসামির মৃত্যু
Next Article ‘সবচেয়ে দুর্নীতিগ্রস্ত’ দেশের তালিকায় বাংলাদেশ ১০তম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

সিইসি সংবিধান লঙ্ঘন ও শপথ ভঙ্গ করেছেন : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

By Tanvir 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এপ্রিলে জ্বালানি তেলের দাম না বাড়ানোর সিদ্ধান্ত

By Tanvir 11 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?