By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লিটনদের পাকিস্তান সফর অনিশ্চিত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > লিটনদের পাকিস্তান সফর অনিশ্চিত
খেলাধূলা

লিটনদের পাকিস্তান সফর অনিশ্চিত

Last updated: 2025/05/08 at 2:48 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : ভারত-পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতি ও সামরিক মহড়া উপমহাদেশের ক্রিকেট সফরে প্রভাব ফেলেছে আগেই। গত পরশু রাতে পাকিস্তানের মাটিতে ভারতের বিমান ও মিসাইল হামলার মধ্য দিয়ে সামরিক লড়াইয়ে জড়িয়ে পড়েছে দেশ দুটি। পাল্টাপাল্টি হামলায় বাংলাদেশ দলের পাকিস্তান সফর ঝুঁকির মুখে পড়েছে বলে মনে করা হলেও এ ব্যাপারে মন্তব্য করা থেকে বিরত বিসিবি। তবে দুই দেশের চলমান পরিস্থিতি পর্যবেক্ষণ করার নীতি গ্রহণ করেছে বোর্ড। বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম জানান, ভারত-পাকিস্তানের পরিস্থিতি পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিসিবি গতকাল বেশি উদ্বিগ্ন ছিল পাকিস্তান সুপার লিগ খেলা (পিএসএল) জাতীয় দলের দুই ক্রিকেটারের নিরাপত্তা নিয়ে। ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস ফোনে দুই ক্রিকেটারের সঙ্গে যোগাযোগ করে নিরাপত্তার বিষয়ে নিশ্চিত হওয়ার পর স্বস্তি ফেরে। বিসিবির এই কর্মকর্তা বলেন, ‘আমাদের দুই ক্রিকেটার ভালো আছে। নিরাপত্তা নিয়ে তারা কেউ উদ্বিগ্ন না। নাহিদ রানা ও রিশাদ হোসেনের সঙ্গে যোগাযোগ রেখেছে বাংলাদেশ দূতাবাস। পাকিস্তান ক্রিকেট বোর্ড থেকেও আমাদের আশ্বস্ত করা হয়েছে।’
পিএসএলের চলতি মৌসুমের প্রথম থেকেই লাহোর কালান্দার্সে খেলছেন লেগস্পিনার রিশাদ। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্ট শেষ করে পেশোয়ার জালমিতে যোগ দেন ফাস্ট বোলার নাহিদ রানা। এ দুই ক্রিকেটারের নিরাপত্তা ইস্যু নিয়ে বিসিবি এক বিজ্ঞপ্তিতে জানায়, ‘পিএসএলে খেলা দুই ক্রিকেটারের নিরাপত্তা বিসিবির কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিসিবি সভাপতি ফারুক আহমেদ পিএসএল সিইও সালমান নাসিরের সঙ্গে ব্যক্তিগত পর্যায় থেকে যোগাযোগ করলে নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করেছেন।’
ভারতের সামরিক হামলার পরও দেশি-বিদেশি ক্রিকেটার নিয়ে পিএসএলের খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিসিবি। আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও কারও পিএসএল ছেড়ে দেশে ফেরার কথা জানা যায়নি। দেশটি বিমান পরিষেবা ২৪ ঘণ্টার জন্য বন্ধ করে দেওয়ায় পাকিস্তান ছাড়ার সুযোগও নেই আন্তর্জাতিক ক্রিকেটারদের। তবে উদ্ভূত পরিস্থিতিতে ম্যাচ ভেন্যুতে পরিবর্তন আনা হয়েছে। ৭ থেকে ১০ মে রাওয়ালপিন্ডিতে হবে খেলা।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 8, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় জেন্ডার সংবেদনশীল সাংবাদিকতা শীর্ষক কর্মশালা
Next Article মামলা থেকে অব্যাহতি পেলেন কালের কণ্ঠের তালা প্রতিনিধি টিপু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

নির্ধারিত সময়ে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়া নিয়ে শঙ্কা

By জন্মভূমি ডেস্ক 2 days ago
খেলাধূলা

রুদ্ধশ্বাস জয়ে লঙ্কানদের হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 days ago
খেলাধূলা

থাইল্যান্ডকে উড়িয়ে সুপার সিক্স শুরু বাংলাদেশের

By জন্মভূমি ডেস্ক 3 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?