By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লুটপাটকারীদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না : মির্জা ফখরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > লুটপাটকারীদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না : মির্জা ফখরুল
রাজনীতি

লুটপাটকারীদের প্রতিষ্ঠান বন্ধ করে বেকারত্ব বাড়াবেন না : মির্জা ফখরুল

Last updated: 2025/11/29 at 3:56 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : অবাংলাদেশের শিল্পকারখানা সচল রাখাকে জরুরি উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লুটপাটকারীদের শাস্তি দিতেই হবে। তবে কোনো প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ করে শ্রমিকদের বেকার করে দেওয়া উচিত নয়। তিনি মনে করেন, অপরাধ দমন এবং কর্মসংস্থান-দুই দিকই সমানভাবে বিবেচনায় রেখে এগোতে হবে।
শনিবার (২৯ নভেম্বর) দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫: অর্থনীতির গণতান্ত্রিকীকরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
ব্যবসায়ীদের অবিশ্বাস করলে অর্থনীতি গতিশীল হওয়া কঠিন মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘বাংলাদেশে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে বড় সমস্যা হলো ব্যবসায়ীদের প্রতি আস্থাহীনতা। ব্যবসা-বাণিজ্য টিকিয়ে রাখতে হলে বিশ্বাসই সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান।
‘ব্যবসায়ীকে যদি আমরা বিশ্বাস না করি, তাহলে সে তার ব্যবসা দিয়ে দেশকে কীভাবে এগিয়ে নেবে? এখানে চোর ধরা নয়, বরং আস্থা ফিরিয়ে আনা জরুরি।’
মির্জা ফখরুল বলেন, গত ১৫ বছরে যারা ব্যাংক লুট করেছে, অর্থপাচার করেছে, লুটপাট করে দেশ থেকে টাকা নিয়ে গেছে—তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তবে তাদের শিল্পকারখানা বন্ধ করে দিলে হাজার হাজার মানুষ কর্মহীন হয়ে পড়ে। এতে বেকারত্ব আরও বাড়ে। তাই অপরাধীদের শাস্তির পাশাপাশি শিল্পকারখানাগুলো সচল রাখার উপায় বের করতে হবে।
তিনি আরও বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি হাজারো শ্রমিক কাজ হারিয়েছে। এ পরিস্থিতিতে আমাদের ভাবতে হবে, এই কারখানাগুলোকে কীভাবে পুনরুজ্জীবিত করা যায়, কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়। ১৯৭৫ সালের রাজনৈতিক পরিবর্তনের পর অনেকে ধারণা করেছিল, বাংলাদেশ আর মাথা তুলে দাঁড়াতে পারবে না। কিন্তু জিয়াউর রহমান দেশকে বটমলেস বাস্কেটের তকমা থেকে বের করে সম্ভাবনার দেশ হিসেবে গড়ে তুলেছিলেন।’
কৃষিখাতের সাফল্যের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব বলেন, ‘১৯৭১ সালে দেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি, খাদ্য ঘাটতি ছিল ২৮ লাখ মেট্রিক টন। অথচ আজ বাংলাদেশ প্রায় খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। কৃষক, কৃষি বিজ্ঞানী এবং কৃষি খাতের কর্মীদের অবদানেই এটা সম্ভব হয়েছে। স্বাস্থ্য খাতে বড় ধরনের সংস্কার জরুরি। পাশাপাশি শিক্ষাখাতকে যুগোপযোগী করে সাজাতে হবে যেন মানুষের উন্নয়ন নিশ্চিত হয়। শিক্ষা কাঠামোতে বাস্তব পরিবর্তন আনলেই জনগণের উন্নয়ন সম্ভব।’
মির্জা ফখরুল বলেন, শুধু অর্থনৈতিক রোডম্যাপ নয়, রাজনৈতিক রোডম্যাপও স্থিতিশীল হতে হবে। স্থায়িত্ব থাকলেই অর্থনীতি এগোতে পারে।
তিনি জানান, বিএনপি যে ৩১ দফা দিয়েছে, তার মধ্যেই অর্থনৈতিক রিফর্ম থেকে শুরু করে রাজনৈতিক সংস্কারসহ সব ধরনের প্রস্তাব রয়েছে।
বিএনপি মহাসচিব বলেন, সামগ্রিকভাবে আমরা চাই একটি নতুন বাংলাদেশ-একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক, স্থিতিশীল বাংলাদেশ যেখানে সব মানুষের জীবনমান উন্নত হবে, ভালো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে এবং গণতন্ত্র সর্বোচ্চ গুরুত্ব পাবে।

জন্মভূমি ডেস্ক November 29, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খালেদা জিয়াকে দেখতে গিয়ে যা বললেন এনসিপি নেতারা
Next Article খালেদা জিয়ার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন রাষ্ট্রপতি
আরো পড়ুন
খুলনা

জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

খুলনার ‘জিয়া হল’ রাজনৈতিক প্রতিহিংসায় ধুলিস্যাৎ

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
নড়াইল

নড়াইলে খামেনেয়ীর শাহাদাতে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মানব বন্ধন

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

By Nayon Islam 3 days ago
জাতীয়রাজনীতি

এনসিপির প্রথম বর্ষপূর্তি আজ

By Nayon Islam 3 days ago
রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 2 weeks ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?