By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লুটপাট-দুর্নীতি দুঃশাসন হটাতে সমাজতন্ত্র অভিমুখী রাজনৈতিক বলয়কে শক্তিশালী করতে হবে: সিপিবি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > লুটপাট-দুর্নীতি দুঃশাসন হটাতে সমাজতন্ত্র অভিমুখী রাজনৈতিক বলয়কে শক্তিশালী করতে হবে: সিপিবি
জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

লুটপাট-দুর্নীতি দুঃশাসন হটাতে সমাজতন্ত্র অভিমুখী রাজনৈতিক বলয়কে শক্তিশালী করতে হবে: সিপিবি

Last updated: 2021/12/10 at 9:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 4 years ago
Share
SHARE


বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), খুলনা সদর থানার দ্বি-বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে আজ ১০ ডিসেম্বর শুক্রবার বিকেল ৪টায় নগরীর সাত রাস্তার মোড়ে অনুষ্ঠিত হয়। দলের খুলনা সদর থানা সভাপতি দীনমোহাম্মদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাড. নিত্যানন্দ ঢালীর পরিচালনায় সম্মেলনের উদ্বোধন করেন সিপিবি’র খুলনা মহানগর সম্পাদকমÐলীর সদস্য সুতপা বেদজ্ঞ। উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালী সহকারে দলের জেলা ও মহানগর কার্যালয়ে যেয়ে শেষ হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সভাপতি কমরেড এইচ এম শাহাদাৎ। প্রধান বক্তা ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড অ্যাড. মোঃ বাবুল হাওলাদার। বক্তৃতা করেন সিপিবি নেতা বামগণতান্ত্রিক জোট খুলনা সমন্বয়কারী মিজানুর রহমান বাবু, ক্ষেতমজুর নেতা বীর মুক্তিযোদ্ধা নিতাই পাল, সিপিবি নেতা তোফাজ্জেল হোসেন, বীর মুক্তিযোদ্ধা কিংশুক রায়, জাহানারা আক্তারী, শাহিনা আক্তার, কামরুল ইসলাম খোকন, ওয়াহিদুর রেজা বিপলু, সাইদুর রহমান বাবু, অধ্যাপক বিজয় মৈত্র, টিইউসি মহানগর সভাপতি রঙ্গলাল মৃধা, টিইউসি নেতা এস এম চন্দন, যুব ইউনিয়নের মহানগর সভাপতি আফজাল হোসেন রাজু, সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াসাত আলী রিয়াজ, ছাত্র ইউনিয়নের জেলা সভাপতি সৌরভ সমাদ্দার, সাধারণ সম্পাদক সৌমিত্র সৌরভ প্রমুখ। ‘লুটপাট-দুর্নীতি-দুঃশাসন হটাও বাম-বিকল্প গড়ে তোল, সমাজতন্ত্রের লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তনে সামিল হও’Ñএ ¯েøাগানকে সামনে রেখে অনুষ্ঠিত সমম্মেলনে বক্তারা বলেন, দুর্নীতি-লুটপাট চরমে পৌঁছেছে। রাষ্ট্র-সরকারের ছত্রছায়ায় লুটেরা শ্রেণি দেশের অর্থসম্পদ বিদেশে পাচার করছে। ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসগুলোতে চলছে ত্রাস, দেশের অভ্যন্তরে আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি। উন্নয়নের নামে লুটপাট-দুর্নীতির সীমা ছাড়িয়ে গেছে। স্বাধীনতার পর থেকে কোনো দল ধর্মীয় মূল্যবোধ, কোনো দল মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে ক্ষমতায় জনগণের সাথে প্রতারণা করেছে/করছে। ক্ষমতায় যেয়ে নিজেদের আখের গোছানোর কাজটি সিদ্ধ হস্তে করেছে। বর্তমানে গণতন্ত্রহীন পরিস্থিতিতে জনগণের কাছে সরকারের কোনো জবাবদিহিতা না থাকায় সরকারের মধ্যকার অনেকেই যা ইচ্ছে তাই বলছেন, যা ইচ্ছে তাই করছেন। এতে জনগণের ভোগান্তি বাড়ছে। অবধ সিন্ডিকেট তৈরী করে কৃত্রিমভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি করে লুটপাটতন্ত্র চালু করায় একদিকে কৃষক ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে সাধারণ ক্রেতাভোক্তাদের চড়া দামে ক্রয় করতে হচ্ছে। বক্তারা বলেন, দুর্নীতি-লুটপাট-দুঃশাসন হটাতে সমাজতন্ত্র অভিমুখী রাজনৈতিক বামবলয়কে শক্তিশালী করতে হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 10, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপি’র ষড়যন্ত্রকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করা হবে: তালুকদার আব্দুল খালেক
Next Article খুলনায় বিএনপির আহবায়ক কমিটি প্রসঙ্গে সোস্যাল মিডিয়ায় মঞ্জু : রক্তের দাগ শুকানোর আগেই আমরা অযোগ্য ঘোষিত হলাম
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

সাতক্ষীরা

মাহে রমজানে করণীয়

By Correspondent 8 hours ago
খুলনামহানগর

সহিংসতা বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ — গোলাম পরওয়ার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনামহানগর

নির্বাচিত সরকার ও দলের বিরুদ্ধে নানান অপপ্রচারে ব্যস্ত বটবাহিনী ঃ খুলনা বিএনপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?