
জন্মভূমি ডেস্ক : গোপালগঞ্জের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকের পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১ আগস্ট) দুপুর ১টার দিকে বশেমুরবিপ্রবির ক্যাম্পাস লেকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুজন হলেন পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের তাসফিয়া জাহান ঋতু (২০) ও আনিয়া জাহান হিয়া (২০)। তাঁদের মধ্যে হিয়ার বাড়ি খুলনার বড় বয়রার মধ্য পাড়ায় বলে জানা গেছে।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সাতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুইজন ডুবে যান এবং প্রায় ২০-২৫ মিনিট ডুবন্ত অবস্থায় থাকলে অন্য শিক্ষার্থীরা লেকে নেমে তাদের খুঁজে পান ও উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন তাদের মৃত ঘোষণা করে।’
গোপালগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোঃ কামরুজ্জামান বিষয় মৃত্যুর নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের ডক্টর মোঃ কামরুজ্জামান বলেন, ‘বেলা সাড়ে বারোটার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল ওই সময় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেক পাড় দিয়ে বৃষ্টিতে ভিজছিলো। বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়। পরে বিশ্ববিদ্যালয় অন্য শিক্ষার্থীরা না দেখতে পেয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে খুঁজে তাদের না পেয়ে লেকে দেখতে পেয়ে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ টাকা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইসমাইল হোসেন তাদের মৃত ঘোষণা করে।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় তাসফিয়া জাহান রিতুর পৌত্রিক নিবাস বাগেরহাট জেলার ফকিরহাট ও আনিয়া জাহান হিয়ার পৌত্রিক নিবাস খুলনা সদরে। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন। দুই শিক্ষার্থীর মৃত্যুতে বিশ্ববিদ্যালয়ে শোকের ছায়া নেমে এসেছে।