By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোডশেডিং থাকবে আরও ২০-২৫ দিন: প্রতিমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > লোডশেডিং থাকবে আরও ২০-২৫ দিন: প্রতিমন্ত্রী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

লোডশেডিং থাকবে আরও ২০-২৫ দিন: প্রতিমন্ত্রী

Last updated: 2023/06/03 at 5:13 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : দেশে এখন প্রায় ১৭০০ মেগাওয়াট লোডশেডিং চলছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। চলমান এই বিদ্যুৎবিভ্রাট নিরসনে আরও ২০ থেকে ২৫ দিন সময় লাগবে বলে জানিয়েছেন তিনি।

আজ শনিবার (০৩ জুন) দুপুরে সাভারের খাগান এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের অধীনে নবায়নযোগ্য শক্তি গবেষণা ল্যাবরেটরি এবং প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে প্রতিমন্ত্রী এই কথা বলেন।

বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, আমাদের একটা হাব বন্ধ আছে, দ্বিতীয় হাবটিও (পায়রা বিদ্যুৎকেন্দ্র) ৫ তারিখে বন্ধ হয়ে যাবে। কয়লার অভাব দেখা দেওয়ায় এমনটি হয়েছে। আর সেটি আসতে আসতে ২০ থেকে ২৫ দিন লেগে যাবে।

প্রতিমন্ত্রী বলেন, এলসি খুলতে দেরি হওয়ায় এমনটা হয়েছে। আর এই কারণে বিদুতের একটা বড় অংশ সিস্টেমে পাচ্ছি না আমরা। তাই বর্তমানে প্রায় ১৭০০ মেগাওয়াট লোডশেডিং চলছে।

নসরুল হামিদ বলেন, তেল আনার ব্যাপারেও রীতিমত হিমশিম খাচ্ছি আমরা, আর গ্যাসের ক্ষেত্রে বেশিরভাগ গ্যাস আপাতত আমরা ইন্ডাস্ট্রিতে দিচ্ছি। এদিকে গরমও অনেক বেড়ে গিয়েছে ৩৮ থেকে ৪০ ডিগ্রির উপরে চলে গিয়েছে তাপমাত্রা। আর এর মধ্যে কিছুটা লোডশেডিং চলছে। এতে জনদুর্ভোগ বেড়ে গিয়েছে। সে জন্য আমরা দুঃখিত।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ক্লাইমেট পার্লামেন্ট বাংলাদেশের আহ্বায়ক এবং পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক এমপি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভিসি অধ্যাপক ড. এম লুৎফর রাহান, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সবুর খান এবং প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. এম শামসুল আলম প্রমুখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট June 3, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জাতীয় কবির জন্মবার্ষিকী উপলক্ষে কবিতা পাঠ ও আলোচনা সভা
Next Article সাতক্ষীরায় ৪ লাখ পিস জন্মনিরোধক সরকারী সুখী বড়িসহ আটক ২
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago
সাতক্ষীরা

রোজা কেন আখিরাতের সফলতার চাবিকাঠি

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

দিঘলিয়ায় দুই গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৩

By জন্মভূমি ডেস্ক 51 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইউরোপীয় দেশগুলোকে হুঁশিয়ারি ইরানের

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?