
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে বিএনপি ঘোষিত “অবরোধ” সমর্থনে নড়াইল জেলা যুবদলের সহ সাধারন সম্পাদক ও লোহাগড়া উপজেলা যুবদলের বিপ্লবী সদস্য সচিব আহাদুজ্জামান বাটুলের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। লোহাগড়া যুবদলের উদ্যোগে বুধবার ( ৮ নভেম্বর) সকাল ৭ টায় ঢাকা – যশোর মহাসড়কের কালনা মধুমতি সেতু এলাকায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা যুবদলের আহবায়ক সদস্য নাজমুল হুদা, নোয়াগ্রাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ইকরামুল মোল্লা, লোহাগড়া সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের বিপ্লবী আহবায়ক ফরহাদ ইসলামসহ স্থানীয় যুবদলের নেতৃবৃন্দ।

