By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় খুনের ঘটনার ৫ মাস পরেও থামছে না বাড়িঘর ভাংচুর ও লুটপাট

Last updated: 2024/04/25 at 5:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া গ্ৰামে গত ১৩ জানুয়ারী কৃষক ওলিয়ার রহমান মোল্যা (৭১) খুনের ঘটনাকে কেন্দ্র করে লুটিয়া গ্রামে বাড়িঘর ভাংচুর, লুট এবং মাছের ঘের লুটপাটের মহোৎসব শুরু হয়েছে। এসব ভাংচুর ও লুটপাটের ঘটনায় লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও এলাকায় মানুষের মাঝে ভাংচুর ও লুটপাট আতংক বিরাজ করছে। পুলিশের কোন পদক্ষেপেই আতংকগ্রস্থ মানুষজন আশ্বস্ত হতে পারছেন না।

ক্ষতিগ্রস্তরা জানান, গত ১৩ জানুয়ারি উপজেলার দিঘলিয়া ইউনিয়নের চর দিঘলিয়া গ্রামে ওলিয়ার রহমান নামের একজন বৃদ্ধ খুন হয়। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে গত ১৩ মার্চ চরমাওলী গ্রামের মৃত জাকু মোল্যার ছেলে ইসলাম মোল্যার নেতৃত্বে একই গ্রামের জসিম , সোহাগ, তরিকুল , রমজান, সাফায়েত , রুবেল , সবুজ, নুরনবীসহ আরও ২০/২৫ জনের একদল সন্ত্রাসী হ্যামার, লোহার রড, রামদা, সড়কি, বল্লম নিয়ে লুটিয়া গ্রামের মোস্তফা কামাল ওরফে উকিলের পাকাবাড়ি ও শাফি খানের আধাপাকা বাড়ি লুটপাট করে ভেঙে মাটির সাথে গুড়িয়ে দেয়। এ ঘটনায় ওই দুই পরিবারের প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ভুক্তভোগীরা জানিয়েছেন।

এরপর ওই একই সন্ত্রাসীদের নেতৃত্বে ২১ এপ্রিল রাতে জিকু বিশ্বাসের আধাপাকা টিনের ঘর লুটপাট শেষে ভেঙে গুড়িয়ে দেয়। এরপর ২৪ এপ্রিল দিবাগত রাতে নড়াইল জেলা কৃষক লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য মো: ফিরোজ শেখের বসত বাড়িতে লুটপাট ও হামলা চালিয়ে ব্যপক ভাংচুর করে। এতে ইউপি সদস্য ফিরোজ শেখের কমপক্ষে ১০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ভাংচুর ও লুটপাটের ঘবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে দূর্বৃত্তরা পালিয়ে যায়।

এ ব্যপারে ক্ষতিগ্রস্ত ইউপি সদস্য ফিরোজ শেখ গণমাধ্যমকর্মীদের বলেন, চরমাওলী গ্রামের মৃত জাকু মোল্যার ছেলে ইসলাম মোল্যার নেতৃত্বে ২০/২৫ জনের একদল সন্ত্রাসী আমার বাড়িসহ আরও তিনটি বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করেছে। তিনি আরও বলেন, অব্যাহত সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে ওই এলাকায় চরম আতংক বিরাজ করছে। ভয় ও আতংকে অনেকেই বাড়ি ঘরে ফিরতে পারছেন না। ধান ক্ষেতে পানি দিতে পারছেন না। ক্ষেতে পানি না দেয়ার কারণে ধান নষ্ট হয়ে যাচ্ছে। যে সকল ধান পেকে গেছে সেগুলোও কাটতে পারছেন না কৃষকেরা। এসব মানুষেরা মানবেতর ভাবে জীবনযাপন করতে বাধ্য হচ্ছে।

এ ব্যপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন রায় বলেন, এসব ঘটনায় থানায় তিনটি মামলা হয়েছে। আসামীরা পালিয়ে থাকায় তাদের গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে ওই এলাকায় সন্ত্রাসী কার্যকলাপ বন্ধে পুলিশ তৎপর রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট April 25, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দীর্ঘ তাপপ্রবাহে উপকূলজুড়ে হাসফাস: পানি সংকটে ভুগছে মানুষ
Next Article কানাই ডাঙ্গা সুইস গেটের সামনে পলি পড়ে সমতল হওয়ায় পরিদর্শনে ইউ এন ও
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

রোনানের গোলে ভারতকে টাইব্রেকারে হারিয়ে চ্যাম্পিয়ন বাংলাদেশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

১৯ দিনে হামের উপসর্গ নিয়ে দেশে ৯৪ শিশুর মৃত্যু : স্বাস্থ্য অধিদপ্তর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রতিদিন ৩১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ সরকারের

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?