By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: লোহাগড়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় গৃহবধূকে নির্যাতনের অভিযোগ

Last updated: 2024/01/18 at 4:32 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইলের লোহাগড়ায় রিক্তা মনি (২০) নামে এক গৃহবধূকে হাত-পা বেঁধে বেধড়ক মারধোর ও নির্যাতনের অভিযোগ উঠেছে তার স্বামী নূর নবী শেখ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।

এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর মা বাদী হয়ে ৩ জনের নাম উল্লেখ করে লোহাগড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ওই গৃহবধূ উপজেলার শালনগর ইউনিয়নের শেখপাড়া বাতাসী গ্রামের এরশাদ শেখের মেয়ে।

বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন লোহাগড়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ছদরুল।

অভিযুক্তরা হলেন, গৃহবধূর স্বামী নুরনবী শেখ, তার বাবা নুর মিয়া শেখ ও নুর মিয়া শেখের স্ত্রী নুপুর বেগম।

গত সোমবার (১৫ জানুয়ারি) বিকেলে লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের রাজাপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর পরেরদিন মঙ্গলবার (১৬ জানুয়ারি) ভুক্তভোগী গৃহবধূর বাবা-মা খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশের সহোযোগিতায় তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

ভুক্তভোগী ওই গৃহবধূ জানান, গত এক বছর আগে উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের নুর মিয়া শেখের ছেলে নুর নবীর সাথে বিয়ে হয়। গত ৩ মাস আগে জানতে পারি আমি সন্তান সম্ভাবা। বিবাহের পর থেকে আমার স্বামী ও তার পরিবারের লোকজন বিভিন্ন সময় আমাকে যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন করে আসছে। পরে গত সোমবার বিকেল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত যৌতুকের দাবিতে হাত পা-বেঁধে বেধড়ক মারধর করে আমার স্বামী ও তার পরিবার। পরে আমার বাবা-মা জানতে পেরে লোহাগড়া থানা পুলিশের সহোযোগিতায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ভুক্তভোগী গৃহবধূর মা ঝুমুর বেগম জানান, বিয়ের পর থেকে আমার মেয়েকে বিভিন্ন সময় যৌতুকের দাবিতে মারধোর করে আমার জামাই নুর নবী তার বাবা নুর মিয়া ও তার মা নুপুর। সোমবারও একই ভাবে আমার মেয়েকে বেধে রেখে মারধর করে পরে মঙ্গলবার খবর পেয়ে পুলিশের সহযোগিতা নিয়ে আমার মেয়েকে উদ্ধার করে লোহাগাড়া হাসপাতালে ভর্তি করি। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে অভিযুক্ত নুরনবী শেখ মারধরের কথা স্বীকার করলেও বেঁধে রেখে নির্যাতন ও যৌতুক দাবির কথা অস্বীকার করেন। তিনি বলেন, আমার স্ত্রীর অন্য ছেলের সাথে অবৈধ সম্পর্ক আছে। তার গর্ভে যে সন্তান আছে তা আমার না।

অভিযুক্ত শাশুড়ি নুপুর বেগম মারধরের কথা স্বীকার করলেও বেধে রেখে নির্যাতন ও যৌতুক দাবির কথা অস্বীকার করেন।

লোহাগড়া থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছদরুল বলেন, খবর পেয়ে ওই গৃহবধূকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি।

এ ব্যপারে লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 18, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article তালায় কিশোর-কিশোরীকে বাল্যবিবাহ বিষয়ক প্রশিক্ষণ
Next Article কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী সাধুর তিরোধান দিবস পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলা প্রেসক্লাবে নব-নির্বাচিত এমপি আব্দুল আলীমের মতবিনিময়

By জন্মভূমি ডেস্ক 59 minutes ago
জাতীয়

কিছু বিচ্যুতি থাকলেও ত্রয়োদশ সংসদ নির্বাচন ছিল শান্তিপূর্ণ ও সুষ্ঠু

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
জাতীয়

এবারের জাতীয় নির্বাচনের সমাপ্তি সুন্দর হয়নি : হামিদুর রহমান আযাদ

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 16 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?