লোহাগড়া প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নড়াইল জেলা সিভিল সার্জন সাজেদা বেগমের নির্দেশনায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক আলোচনা সভা, পৌরসভার বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ ও র্যালি বের করে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন লোহাগড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এস এম মাসুদ, আর এম ও ডাঃ আব্দুল্লাহ আল মামুন, ডাঃ আবুল হাসনাত পিন্টু, ইপিআই প্রশান্ত কুমার ঘোষসহ উপজেলায় কর্মরত স্বাস্থ্য পরিদর্শক, নার্স ও সিএইচপিগণ। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ তার বক্তব্য বলেন, ডেঙ্গু একটি ভাইরাস জনিত রোগ, যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। এই মশা সাধারণত ভোর বেলায় ও সন্ধ্যার সময় কামড়ায়। তাই দিনে অথবা রাতে ঘুমানোর সময় মশারী ব্যবহার করতে হবে। বাড়িতে ব্যবহৃত ফুলের টব, পরিত্যাক্ত পাত্রে পানি জমতে দেওয়া যাবে না। এই সমস্ত জায়গায় পানি জমতে না পারলে এডিস মশার লার্ভা জন্মাতে পারে না। ডেঙ্গু হলে নিকটস স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করে চিকিৎসা সেবা নেওয়ার আহ্বান জানান।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত