By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫ জন

Last updated: 2023/05/11 at 4:39 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ও এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামে দু’পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন।

এ সময় প্রতিপক্ষ ইউপি সদস্য নজরুল মোল্লার বাড়ি ভাংচুরসহ ধান ও নগদ টাকা লুট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহতদেরকে লোহাগড়া, কালিয়া এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের পর ওই এলাকার দু’পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জের ও আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলার কোটাকোল ইউনিয়নের চাপুলিয়া গ্রামের মিন্টু মোল্যা সমর্থিত লোকজনদের সাথে একই গ্রামের ফারুক মোল্যা সমর্থিত লোকজনদের মধ্যে দীর্ঘদিন ধরে দন্ড সংঘাত চলে আসছিল। এরই জের ধরে গত বুধবার (১০ মে) সকালে ওই গ্রামের ইউপি মেম্বর মোঃ নজরুল মোল্যার বাড়িতে প্রতিপক্ষ ফারুক মোল্যা সমর্থিত রহমান, সুজন, সাকা, হিরু, ইব্রাহিম মোল্যা সহ ১৫-২০ জনের একদল দূর্বৃর্ও হামলা চালিয়ে বাড়িঘর ভাংচুর করে ১৮ মন ধান ও নগদ ২১হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ঘটনার পর কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাচান মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করে উভয় পক্ষকে শান্ত থাকার জন্য অনুরোধ করেন। কিন্তু চেয়ারম্যানের অনুরোধেকে অমান্য করে বৃহস্পতিবার (১১ মে) সকাল ৭টার দিকে ইকবালের চায়ের দোকানের সামনে উভয় পক্ষ দেশীয় অস্ত্র ঢাল, সরকি, রামদা, চাইনিজ কুড়াল, বল্লম, হাসুয়া নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় ৩০ মিনিট ধরে চলা সংঘর্ষে উভয় পক্ষের নারী-পুরুষ সহ কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। আহতরা হলেন মিন্টু মোল্যা, মিলু, সুজন, মাহাবুর, লেকজান বেগম, আমির, মুন্নাফ, জামির, কামরুল, ইব্রাহিম, ওসমান, লিটন, তারু, শাহীন, আবুল হাসান, রাজীব, হাসমত। আহতদেরকে লোহাগড়া, কালিয়া ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কোটাকোল ইউনিয়নের চেয়ারম্যান হাচান মাহমুদ গণমাধ্যম কর্মীদের বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বিবাদমান দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরবর্তীতে পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।

এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নাসির উদ্দীন ঘটনার সত্যতা শিকার করে বলেন, সংঘর্ষের ঘটনার পর ওই গ্রামে অভিযান চালিয়ে তিনটি ঢাল, এগারোটি সরকি ও দুইটি বল্লম উদ্ধার করা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 11, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিদায় সমরেশ মজুমদার
Next Article যশোরে টাকা আত্মসাৎ, তিন প্রতারক আটক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 25 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 27 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 28 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমান নির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের নিশ্চয়তা চাইলেন ব্যবসায়ীরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?