By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: লোহাগড়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরুল পুলিশের ধরাছোঁয়ার বাইরে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > লোহাগড়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরুল পুলিশের ধরাছোঁয়ার বাইরে
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

লোহাগড়ায় দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরুল পুলিশের ধরাছোঁয়ার বাইরে

Last updated: 2025/02/27 at 2:54 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মোঃ মোস্তফা কামাল, লোহাগড়া : নড়াইলের লোহাগড়া উপজেলার আওয়ামী লীগ শাসনামলে যুবলীগের দূর্ধর্ষ ক্যাডার হিসেবে পরিচিত হত্যা, ডাকাতি, ধর্ষণ, অস্ত্র, চাঁদাবাজী, মাদক, নারি শিশু, মারামারি লুটপাটসহ ১৪ টি মামলার আসামী ইমরুল মল্লিক পুলিশের ধরা-ছোঁয়ার বাইরে রয়েছে। এলাকায় আধিপত্য বিস্তারের নামে এলাকায় সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভয়ভীতি, হুমকি ধামকি দিয়েই যাচ্ছে যুবলীগের সন্ত্রাসী ইমরুল।

এলাকাবাসীর অভিযোগে জানা গেছে, লোহাগড়ার তেলকাড়া গ্রামের পশ্চিম পাড়ার রসুল মল্লিকের ছেলে ইমরুল মল্লিক যুবলীগের রাজনীতির সাথে জড়িত। ওই গ্রামের সিরাজ শেখের ছেলে সৌদি প্রবাসী যুবলীগ নেতা
মিজানুর রহমানের ছত্রছায়ায় ইমরুলসহ তার সহযোগিরা তেলকাড়া, করগাতী, রায়পাশা, কলাগাছীসহ আশেপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। ইমরুল ইতিপূর্বে ফ্যাসিট আওমীলীগ সরকারের আমলে মধুমতী নদী থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন, নবগঙ্গা নদী খননের মাটি বিক্রয়, মাইগ্রাম খাল খননের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ, আওয়ামী লীগ নেতা নিজাম খুনের মুল হোতা। এলাকায় জুয়ার বোর্ড বসিয়ে অবৈধ ভাবে টাকা আদায়, মাদক ব্যবসা ও সংখ্যালঘু নির্যাতনসহ নানা অপরাধের সাথে জড়িত এই দুর্ধর্ষ ক্যাডার ইমরুল মল্লিক। আওয়ামী লীগের শাসনামলে বিভিন্ন রাজনৈতিক মিছিল-মিটিংয়ে ইমরুল তার সন্ত্রাসী বাহিনী নিয়ে অংশগ্রহণ করতো। এ সময় ইমরুলসহ তার সহযোগিরা অস্ত্র বহন করতো।

সুত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট ফ্যাসিট আওয়ামী লীগ সরকার পতনের পর ইমরুলসহ তার সহযোগিরা এলাকা ছেড়ে অন্যত্র গা ঢাকা দেয়। পুলিশী অভিযান ঢিলেঢালা হওয়ায়
চলতি ফেব্রুয়ারী মাসে ইমরুলসহ তার সহযোগীরা ফের এলাকায় এসে প্রতিপক্ষের লোকজনদের ওপর ভয়ভীতি, হুমকি-ধামকি
অব্যাহত রেখেছে । এতে করে, ওই এলাকার সাধারণ মানুষজন আতঙ্কিত হয়ে পড়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, দূর্ধর্ষ ইমরুল মল্লিকের নামে নড়াইলের লোহাগড়া থানায় ১০টি, নড়াগাতী থানায় ৩টি এবং চট্টগ্রাম আকবর শাহ থানায় ১টি মামলাসহ মোট ১৪টি মামলা
রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক তেলকাড়া, করগাতী, রায়পাশা, কলাগাছী গ্রামের বাসিন্দারা অভিযোগ করে বলেন, ‘ যুবলীগের ক্যাডার ও অস্ত্রধারী ইমরুল ও তার সহযোগীদের অব্যাহত অন্যায়-অত্যাচার, হুমকি-ধামকির কারনে আমরা আতংকে আছি। এই দুর্ধর্ষ সন্ত্রাসী ইমরুলকে অনতিবিলম্বে আটক করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি করছি।
এ বিষয়ে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আশিকুর রহমান বলেন, ‘সন্ত্রাসী ইমরুলকে গ্রেফতার করার জন্য পুলিশ তৎপর রয়েছে’।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 27, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় টাকা আত্মসাতের ঘটনায় এনজিও পরিচালক আরিফা গ্রেফতার
Next Article মোংলায় দুই গ্রুপের সংঘর্ষে নারী পুরুষ সহ আহত ৮
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 5 hours ago
আন্তর্জাতিক

দেশ রক্ষায় ১ কোটি ৪০ লাখ ইরানি জীবন দিতে প্রস্তুত: পেজেশকিয়ান

By Tanvir 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 6 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের ১৪ অধ্যাদেশ বিল আকারে পাস

By Tanvir 6 hours ago
খুলনাজেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

বোরো আবাদে পানির সংকট: দেওয়ানখালী খালে ইজারাদারের বিরুদ্ধে চাষিদের মানববন্ধন

By Tanvir 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?